স্বপ্ন-ইচ্ছার অপাবরণ

 

হে সময়,
আমাকে বয়ে নিয়ে যাও শব্দ-শূন্যতার
নিস্তল পরিখার আন্দোলিত শেষ তিথির দ্বারে,
ঘন বন-কুয়াশা আর প্রতুল ঝিরি ঝিরি বর্ষণ স্মৃতির
নিয়ম নিগড় এড়িয়ে;

পিন পিনে ফিন ফিনে কিন কিনে থিক থিকে
ভিড়ের ফাঁক গলিয়ে আগল বিহীন এক চিলতে
আলোতে ঘুরে দাঁড়াই, এখানে কেকা ধ্বনি নেই,
পায়ের বুড়ো আঙ্গুলে কাঁদা খোঁচা নেই,
নেই দাঁতে নখ-কাটা, নেই ফাঁকা/ফাঁপা দেশ প্রেমের বুলি,
আঙ্গুলে শাড়ি/ওড়নার আচল প্যাঁচানো, নেই কামের বিকিরণ;
নেই নরক বাসের প্রতীক্ষা।

অদৃশ্যের মেলায় থাকা ঘূর্ণি-জ্বলা
বিদ্যুৎ-ঝলকের তোলপাড় চাই-না,
আদিগন্ত-অরণ্য-বুকে বজ্রের নিনাদ চাই,
চাই, পাথর-সুখের চির-সমুজ্জ্বল প্রদর্শনী,
স্বনির্মিত খাঁচার আগল ভেঙ্গে তীক্ষ্ণ ঝিলিকের
অন্তিমের অপরূপ সৌন্দর্যে।

=========================

অপাবরণ—— আবরণ উন্মোচন

মোট পড়েছেনঃ ৯৫৮জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. সময়ের বিস্ফোরণ দরকার।সময় এখন বৃদ্ধ, যাযাবর।থমকে আছে।প্রেমগুলো নিশ্চল,নির্বাক হয়েছে।বজ্রধ্বনির তোপধ্বনি হোক।আলোরা আগল ছেড়ে সমুজ্জ্বল করুক চারিদিক।আর প্রয়সীরাও মুগ্ধ করুক অপার সৌন্দর্যে। আপনার শব্দের কারুকাজ ভালো লাগলো।

  2. গভীর জীবন বোধ।আসলেই তাই-মাঝে মাঝে নির্জন বনদেশে হারিয়ে যেতে ইচ্ছে করে।চারিদিকে অন্ধকার প্রেক্ষাপট।মানুষের মনে স্বচ্ছতা নেই।

    1. আমি আর এমুন কী চাইলাম!! বেশি বেশি চাওয়া তো আপনাদের-ই।
      পরপারে যেতে দিচ্ছে কে, আর গেলেও সোনেলাবাসীদের কাছে বিচার দিয়ে বসব।

মন্তব্য করুন