সুহাসিনী চান

আমার যা কিছু সুখ তোমারেই করে গেনু দান,
হে বেভুলা রূপবান!
তবুও গগনে থেকো হয়ে চির সুহাসিনী চান!

কখনো বিরহে যদি কেঁপে উঠে নিশির অধর,
ছড়ায়ে রূপালী প্রভা করো তার নিস্বার্থে কদর!
যদি খুলে ঝিঁঝিঁ দ্বার
জানুক তুমিও তার
না হয় লুকাবো আমি ছেঁড়া বুকে ভীরু অভিমান!
তবুও গগনে থেকো হয়ে চির সুহাসিনী চান!

কর্কশ অমার ঘোরে যদি কাঁদে চকোর মনন,
অতল তিয়াসে তার সপে দিও অরূপ যৌবন!
বিবর্ণ তরঙ্গ পেলে
উচ্ছ্বাসী স্বপন ঢেলে
তটিনীর বুকে গড়ো তোমারী যা কাঙ্খিত সোপন!
তবুও গগনে থেকো হয়ে চির সুহাসিনী চান!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৭৩৭জন আজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

    1. সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম মজিবর ভাই।
      নিরন্তর ধন্যবাদ রাখলাম আপনার জন্য।
      সুস্থ থাকু খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।

    1. ভীষণ অনুপ্রাণিত হলাম সুন্দর মন্তব্যে।
      আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।

    1. ভীষণ অনুপ্রাণিত হলাম।
      কৃতজ্ঞতায় ধন্যবাদ রাখলাম নিরন্তর।
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।

মন্তব্য করুন