বৃক্ষ রোপণ করেছিলাম পরিবেশ রক্ষা-তেঁ
কিছুদিন যেতে না যেতেই ; হঠাৎ ঘটলো-
ঘৃণিত সভ্যতার সমাসক্তি ধর্ষণের প্রবেশ!
সে যেমনি ছিল ঠিক তেমনি আছে,
প্রকৃতির কলঙ্কিত অদৃশ্য শাড়ি মুড়িয়ে।
বৃক্ষটি বড্ড ভয় পায় স্থানিক ভুঁই-কে।
আচ্ছা , নারী ও বৃক্ষ কী একি সম্প্রদায়ের!
মোট পড়েছেনঃ ১,০৭১জন
আজ পড়েছেনঃ ০জন

অর্থ বুঝিলাম না। শুধুই মাথার উপর দিয়ে গেল।
নারী ও বৃক্ষ কী একি সম্প্রদায়ের! লাইনটা বুঝেছেন দাদা?
নারী আর বৃক্ষ এক সম্প্রদায়ের হতে পারে কি করে?
ভালোই লিখেছেন।সম্প্রদায় না কি প্রকৃতির হবে ভাইয়া। নারী ও বৃক্ষের কিছু মিল আছে।আবার পুরুষ ও বৃক্ষেরও মিল আছে। যে যেমন ভাবে।ভাইয়া ফটোশপ ভালোই পারেন মনে হচ্ছে (y)
তেমন পারি না। চেষ্টা করি। ভালো থাকবেন।
আমি আসলে তেমন বুঝিনি কবিতাটি।বৃক্ষটি কি কেটে ফেলেছিলেন যিনি রোপণ করেছিলেন?
সজীব ভাই নারীকে বৃক্ষের সাথে তুলনা করলাম মাত্র।
বৃক্ষ সর্বংসহা ও উৎপাদনশীল। নারীও সর্বংসহা এবং উৎপাদনশীল। বৃক্ষের ছায়া ও ফল যেমন কাজে দেয় তেমনি বিরূপ বা প্রাকৃতিক ধ্বংসলীলায় বৃক্ষ অনেক সময় ক্ষতিও করে। অন্যদিকে নারী যেমন সন্তান ধারণ ও সংসার ধারণে সিদ্ধহস্ত তেমনি বিরূপ ও ছলনার কোপে নারী ধারণ করে রুদ্রমূর্তি বা বিষের মতো প্রাণঘাতী।
শেষ লাইনে দারুণ একটা ধাক্কা দিলেন।
আশা রাখছি পোস্টদাতা তাঁর এই কবিতা নিয়ে কিছু জানাবেন আমাদের। ধন্যবাদ -{@
আপনি অনেকটাই ধরতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ। আপনার নিয়মিত উপস্থিতি কামনায় -{@
দুজনেরই প্রাণ আছে তবে নিশ্চল
একদম ঠিক বলেছেন দাদা। (y)