পৃথ্বী বাড়ি খুঁজতে শাড়ি হাঁটছি দীঘল পথ
স্বপ্ন আঁকা পথটি বাঁকা একটি মাখা নথ
নথের ধারে অচীন পারে মায়াবতীর চর
চরটি জুড়ে সোনায় মুড়ে বিষম প্রীতির ঘর
ঘরের মাঝে সকাল-সাঁঝে বাস করে এক পাখি
যার ভরসায় মন হরষায় অনন্তকাল রাখি
পাখির গায়ে নিটোল পায়ে নুপুর বাজে বেশ
তারই ছন্দে মন আনন্দে নাচছে হৃদয়দেশ
হৃদয়গাঙে স্বপ্নরাঙে শাড়ির ছোঁয়া নাচে
সে রঙ ঘ্রানে পাগল প্রাণে অষ্টপ্রহর বাঁচে
নিটোল বোনা চতুষ্কোণা শাড়িই হীরামতি
পরিয়ে তাকে স্বপ্নে ডাকে যোগ্য অরুন্ধতী
শাড়ির ভাঁজে কারুকাজে সুঁতির নীরবতা
প্রেমের লেখা যায় না দেখা অসীম গভীরতা
রঙিন পাড়ি সুঁতির শাড়ি একটুখানি দূরে
টায়রা কাছে পায়রা যাচে আগমনীর সুরে
প্রেমের ছাঁচে হৃদয় নাচে উছলে ওঠে মন
আসছে প্রিয়া ভাসছে হিয়া স্বপ্ন সারাক্ষণ ।
****————————————–****
মোট পড়েছেনঃ ৭৩৪জন
আজ পড়েছেনঃ ০জন
শাড়ীর ভাঁজের কারুকাজ লেখায় ছড়িয়ে পড়েছে।
ধন্যবাদ ভাই।
বাহ্ দারুন তো। শাড়ির ভাঁজের কথা , কারুকাজের কথা সুন্দর ফুটে উঠলো আপনার কবিতায়। শুভ কামনা রইলো।
আপনার জন্যও অফুরান শুভকামনা
এভাবেই মানুষ বাঁচুক! মনুষের স্বপ্নও বেঁচে থাকুক অনন্তকাল! ছন্দে ছন্দে আপনার কবিতা পড়েছি মনের আনন্দে। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি দাদা।
ভালবাসা প্রিয় দাদা
অনেক ভালো লাগলো। ভালো লাগলো মানে ভালো লাগলো। আপনাকে খুশি করার জন্য না, আত্মতৃপ্তির জন্যই বলেছি।
আপনি আমার প্রেরণা হয়ে থাকুন। ধন্যবাদ।
ভাষা, বর্ণ ও বাক্য গঠন সবই চমৎকার
আপনি আমার সেই প্রিয় মহীউদ্দিন ভাই।
মহী ভাই।
ঘরের মাঝে সকাল-সাঁঝে বাস করে এক পাখি
যার ভরসায় মন হরষায় অনন্তকাল রাখি…
চমৎকার প্রেমময় লেখা। এভাবেই হয়তো ভালোবাসা পূর্ণতা পায়।
শুভ কামনা 🌹🌹
আপনাদের আশির্বাদ
“পাখির গায়ে নিটোল পায়ে নুপুর বাজে বেশ
তারই ছন্দে মন আনন্দে নাচছে হৃদয়দেশ“
সুন্দর কবিতা, মন ছুয়েছে।
শুভ কামনা।
প্রেরণা পাইলাম
দারুন ছন্দ পড়ে মন আনন্দ
ছন্দ কবিতা পড়তে মিতা
হিয়া নাচে উদাসি মন মজে।
ধন্যবাদ ভাই
ধন্যবাদ।
ছন্দের কবিতা ভাল লেগেছে খুব।
শুভ কামনা।
প্রেরণা বাড়লো ভাই
শাড়ি নিয়ে কবিতায় অভিভূত হলাম ভাই। লেখার তারিফ না করে পারছিনা।
অন্তহীন ভালবাসা ভাই
আহা, অনুপম শাড়ির বর্ননা।খুব ভালো লাগলো।
শুভকামনা অফুরান
পাখির গায়ে নিটোল পায়ে নুপুর বাজে বেশ
তারই ছন্দে মন আনন্দে নাচছে হৃদয়দেশ।
দাদা কবিতা মন ছুঁয়ে গেলো।
শুভ কামনা।
ধন্যবাদ দাদা।
চমৎকার প্রেম কাব্য, বেশ সাবলীল এবং সুখপাঠ্য……ভালোলাগা জানিয়ে গেলাম কবি।
শুভকামনা সবসময়
আপনার জন্যও তাই 🙂
শাড়ির ভাঁজে নিটোল কাব্য। মুগ্ধ হলাম।
ধন্যবাদ অফুরান