সময়ের অশ্বারোহী

 

সময় এসেছে দুর্দান্ত অশ্বারোহীর বেশে,
চলেও যাচ্ছে/যাবে অমোঘ নিয়মে,
ফাঁকিঝুঁকি গোলমেলে ভালোবাসা বিলিয়ে
স্বর্গ নরকের রোড ম্যাপের হাতছানি অদৃশ্যে দৃশ্যমান
ভবিতব্য সবই জেনে বসে আছে সবার অজান্তে

অলিখিত সময়ের বন্ধ জানালা/দরজায় দাঁড়িয়ে
সূর্য তাপে মলিন-মুখ হলেও ফিরে না আসা
সারা শতাব্দীর আনন্দ/আর্তনাদ ভেসে যেতে দেখি

ধূলি আর মৃত্তিকাকে সাথে নিয়ে
ভোরের ভাঁজে রাখা আজানে-ধ্বনির ছোঁয়ায়
প্রাণ-পথের অন্তহীন অনন্ত-দীপ জ্বালি;

নিরিবিলিতে গুনতে এসে দেখি, খসড়াতে রাখা
জীবন, যত-সব পুনর্লেখ করা পাণ্ডুলিপি অ-শনাক্তের
সুখ-দুঃখের মত ট্রাসে গিয়েই আছড়ে পড়ে আছে।

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ১,০৩৭জন আজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

  1. অলিখিত সময়ের বন্ধ জানালা/দরজায় দাঁড়িয়ে
    সূর্য তাপে মলিন-মুখ হলেও ফিরে না আসা
    সারা শতাব্দীর আনন্দ/আর্তনাদ ভেসে যেতে দেখি। এটাই হইতো মহান আল্লাহপাকের লিপিবদ্ধ মানব সন্তানের কর্মময় কাজের হিসাবের মাঝে এসে যায়। চরাই উতরাই পার হতে হয়।

    1. হা হা হা, কলম আর চালাতে পারলাম/অপচয় কৈ!!
      কত কিছুই তো না-লেখায় রয়ে গেল।
      ভাল থাকবেন, ভাই.
      আপনি যে আমাদের ফেলে কৈ কৈ থাকেন!!

  2. নিরিবিলিতে গুনতে এসে দেখি খসড়াতে রাখা
    জীবন যতই পুনর্লেখ করা পাণ্ডুলিপি অ-শনাক্তের
    সুখ-দুঃখের মত ট্রাসে গিয়েই আছড়ে পড়ে আছে।

    অনন্য অসাধারণ লিখলেন ভাইজান।

  3. সময় এভাবেই চলে যায়, অনেক কিছুই জানা হয়না, দেখাও হয়না। সুখ দুঃখের পান্ডুলিপি এভাবেই পড়ে রয়। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ দীপাবলির শুভেচ্ছা ও শুভকামনা রইলো

    1. আপনাকেও দীপাবলির শুভেচ্ছা। নাড়ু তো আজই শেষ হয়ে গেল!!
      অনেক অনেক পাণ্ডুলিপি পড়ে থেকে গেল, খসড়াতে , হয়ত ট্রাসে!!
      ভাল থাকবেন আপনি-ও।

  4. হিসাব সবেরি হবে। যা ট্রাসে রাখছি। আর যা মন থেকে মুছে ফেলছি।
    আবার অন্যদিকে কতো কিছুই দেখিনি, কতো অজানা।সামনে আবার কতো কী দেখবো।
    সময়ের লাগামহীন ঘোড়ার পিঠে শুধু উঠে, দৌড়াচ্ছি।

    1. হিসেবের কথা গুনলেই কলিজায় কামড় দেয় !!
      তবুও শুধুই ছুটছি আর ছুটছি লক্ষহীন দিগন্তের পানে, অজানার টানে।
      ভাল থাকুন অনেক করে।

  5. “ধূলি আর মৃত্তিকাকে সাথে নিয়ে
    ভোরের ভাঁজে রাখা আজানে-ধ্বনির ছোঁয়ায়
    প্রাণ-পথের অন্তহীন অনন্ত-দীপ জ্বালি;”

    একমাত্র এ কাজটি মানে আযানকে সাড়া দিতে পারলেই মনে শান্তি মেলে আর কিছুতে নয়। সময় বয়ে যাচ্ছে। এ বেলায় এসে সত্যি এলার্ম শুনতে পাই।অশ্বের খুরের শব্দে।
    খুব সুন্দর কবিতা।

    1. এলার্ম শুনতেই পাওয়া চাট্টি খানি কথা নয়, আমরা তো এটাই শুনতে চাই,
      ফিরে যেতে পারি নিজ নিজ আরাধনায়।
      ভাল থাকবেন আপনি।

    1. অমোচনীয় কালির লেখা হলে আর চিন্তা কী !!
      হ্যা, কিছু আঁকিঝুঁকি ট্রাসের তোয়াক্কা না করেই টিকে যায়/থাকে।
      ধন্যবাদ আপনাকে।

  6. কত লেখা মুছে যায়, হারিয়ে যায় ড্যাসবোর্ডের গোলমালে,
    লেখা কি থেমে যায়/ যেতে পারে?
    অক্ষত ক্ষতের চিহ্ন নিয়ে জ্বলজ্বল করে জ্বলতে থাকে ভোরের শুকতারা হয়ে,
    মিলিবে/ মেলাবে ভাঁজ খোলা বাজ পড়া ঐ আসমানে-ই..

    1. হ্যা, থেমে যেতে পারে, যায়-ও।
      জ্বল জ্বলে শুকতারার দেখা সবাই পায় না, আসমানের দিকে তাকিয়ে চিক্কুর দিলেও।
      কেউ কেউ পায়।
      ব্যস্ত সমস্ততার মাঝেও পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

মন্তব্য করুন