সমাপ্তি সমাপ্তি খেলা

 

হঠাৎ ঝাঁ-চকচকে শুরু দেখে ভাবতে থাকি, এ নিশ্চয়ই সু-নিশ্চিত আরম্ভ!
ইয়ার- দোস্ত সবাই হুল্লোড় আঁকে, উল্টোপাল্টার মোক্ষম চক্করে,
বাজখাঁই চিৎকার চেঁচামেচি তো থাকেই।

একটু সেকেলেরা ভাং বা চরসে মজে, একালে তো অনেক অনেক কিছু,
ক্রিস্টাল মেথ অব্ধি, টাইট/খোলা পোশাকে, কনুই কাঁপিয়ে কত কী ভাবে, ভাবে!

এক সূর্য-ঝিলিকে মিইয়ে যাবে ধোঁয়া বেয়ে বেয়ে পেঁচিয়ে ওঠা কিলবিলে লিকলিকে
আধো অন্ধকার থেকে নিকষ অন্ধকার;

দীপ্ত মেঘের আড়ালে মুখ টিপে হাসে, সুসি আর চুমু খেতে খেতে, অ-নিশ্চিতের সমাপ্তি,
সমাপ্তি-সমাপ্তি খেলা খেলে, অঙ্গীকারের বিট কয়েন ছুঁড়ে;

সময়ের বগল-দাবায়, প্রণতি-আভূমি;

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ৭৯১জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. সমাপ্তি সমাপ্তি খেলেও খেলা শেষ হয় না। আবার আঁধার কুঠুরিতে নতুন খেলা হবে। কোন একপক্ষ হেরে যাওয়ার সময় হলে আলোকে কাছে টানবে। আবার শেষ থেকে শুরু হবে।এ খেলার শেষ হবে কি। শুভ কামনা রইলো।

  2. নাহ্। এই সব আর ভালো লাগে না। মানুষ বুঝেও কেনো অবুঝ। আমাদের ধর্ম গ্রন্থে কতো কথা লেখা। কে বা মানি? এগুলোই ধ্বংসের কারণ। আসলে ভাই, এখন টাকার যুগ। টাকা দরকার যে কোন মূল্যে।
    প্রথম হলাম।

    1. প্রথম হওয়ার নূতন তরিকা!!
      হম মনে হবে এই তো সব অন্যায় উবে গিয়ে ফকফকা!! ধর্মের বাণী আড়ালে থাকে।
      কিন্তু না, এ এক গোলক ধাঁধাঁ।
      শুভেচ্ছা।

  3. খেলা চলছে হরদম। নিত্যনতুন রুপে আবির্ভূত হচ্ছে খেলা। সমাপ্ত হবার আশা নেই। আমরা ভালো কিছুকে বর্জন করে খারাপ জিনিস কেই আঁকড়ে ধরে মজা নেই।ধর্মের বানী শুধু ঠোঁটের ফাঁকে অন্তরে নেই। নিরন্তর শুভকামনা রইলো। শুভ সকাল

মন্তব্য করুন