সমান্তরাল

 

দুটি বিন্দু
দুটি সরলরেখায়
চলছে সমান্তরালে,
যুগ যুগ ধরে
চলছে পাশাপাশি
তবু হয়না কথা কোনো কালে।
দুজনেই ভাবে হায়
একদিন শেষ হবে
এ পথ চলা
মিলবে দুজন এক বিন্দুতে
বলবে অনাদি কালের
না বলা যত শত কথা।
অপেক্ষায় থাকে তারা
আর প্রহর গুনে কাটায় বেলা
একদিন শেষ হবে পথ চলা।
যৌবনের রঙিন সজীবতায়
শুরু করা পথ
বেলাশেষে আজ
কসূর্য ডোবার লগন,
দুটি রেখা আজও রয়ে গেলো
একই সমান্তরাল
তাদের স্বপ্নের হলোনা ভোর
কোনো কালে।

ছবি সংগ্রহ: নেট থেকে

মোট পড়েছেনঃ ৭৫৯জন আজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

  1. দুটি বিন্দু
    দুটি সরলরেখায়
    চলছে সমান্তরালে,
    যুগ যুগ ধরে
    চলছে পাশা – পাশি
    তবু হয়না কথা কোনো কালে।

    মনোমুগ্ধকর প্রকাশ।

মন্তব্য করুন