সকালের ২০১৫

এ সময়ের শেষ প্রান্তরে দাঁড়িয়ে ফিরে দেখি ফেলে আসা,হাতছানি দিয়ে ডেকে নেয়া সোনালী সকাল রক্তাক্ত বিকেলে।হিসেববিহীন শূন্য চোখে চোখ ফেলি নিঃসীম আকাশে মেঘের ডানায়।জেগে দেখা স্বপ্নে বিভোর হই,হে সকাল কুয়াশার শীত ঠেলে আলো দাও,আলো হও পরীবানুর সজল চোখের আনন্দবানে বেজে ওঠা কাঁচের চুড়িতে।
ডান বাম-হীন ঘড়ির কাটা এক ফুঁ এ নিভিয়ে দিয়ে ভাবনার চামচে উল্টে-পাল্টে দেখি কুরুশকাঁটায় বোনা স্মৃতিঘন্ট মরিচ চোখের হাসি-কান্নার ছলে। তবুও ফিরে আসি,ফিরে ফিরে দেখি শার্সির পর্দা সরিয়ে কাচ বিরতির শেষে।

সকালশেফালীর গন্ধ শুঁকে খঞ্জনার গান শুনি,ভাবনায় চোখ ফেলে রাখি কুটুম বাড়ির পিঠে-পায়েসের আশায়।
স্বাগত হে শিশির-সকাল ২০১৫

মোট পড়েছেনঃ ৯১৯জন আজ পড়েছেনঃ ০জন

৪৬টি মন্তব্য

  1. ডান বাম হীন ঘড়ির কাঁটা এক ফুঁ এ নিভিয়ে?
    কুরুশকাঁটায় বোনা স্মৃতিঘন্ট?
    এই আপনি ঘুমান? নাকি জেগে জেগে শব্দ বোনেন? কি সুন্দর এক নববর্ষ শুভেচ্ছা!!! কিন্তু আমার জন্য কই? শিশির দিন পেড়িয়ে শীত পায়েস বানানোর অই উনুন থেকে উত্তাপ চলে আসে এখানে, এই আমার সকালে।
    নববর্ষের অনেক শুভেচ্ছা প্রিয় বুনো দি… পরীবানুর কাঁচের চুড়ি এমনি রিনিক ঝিনিক বাজুক আমার মনেও, যেমনটি আপনার লেখায়…

    1. শব্দ আমি বানাতে পারিনা, নকল করি মাত্র। আপনার চারপাশে ও এর থেকে অনেক সুন্দর শব্দ ঘুরে
      বেড়াচ্ছে। আপনি ধরছেন না ইচ্ছে করে। আপনি এর থেকেও অনেক সুন্দর শব্দ জানেন।
      “সকালশেফালীর গন্ধ শুঁকে খঞ্জনার গান শুনি,ভাবনায় চোখ ফেলে রাখি কুটুম বাড়ির পিঠে-পায়েসের আশায়।”
      এ পুরো লাইনটি আপনার জন্য।ত্রস্ত হুড়োহুড়ি করে হুটোপুটি খেলে এমন সুন্দর শুভেচ্ছা এড়িয়ে যাওয়ার ই কথা।

      রিনিক-ঝিনিক শব্দ এখানেও পৌছে গেছে। শুভেচ্ছা তো দিয়েই ফেলেছি।

      1. আপনার শুভেচ্ছা আমি এড়িয়ে যাইনি, এজন্যই বলেছি, আমার জন্য কই? আমার এখানে যে ভীষণ উত্তাপ, শিশির সকাল হাওয়া। তবে না বুঝলে বুঝিয়ে দেবার জন্যই তো আপনি, শুধু বকাঝকা করে 🙁 হুড়োহুড়ি হুটোপুটি থেমে গেলে, সেও সহ্য হবেনা, আগাম বলে রাখলাম।

        1. লেখাতে বুনো’দির অপেক্ষা নজরে এলো। ফেলে আসা মুহূর্ত, সেই সে আলো। আসবেই বুনো’দি। ছেড়ে যায়নি সেই সে সময় কখনই আমাদের। ভাল থাকবেন অনেক।

  2. আপু আপনার বাড়িতে আমার পিঠে-পায়েসের দাওয়াত, কবে আসবো বলুন? পুরো লেখাতে শিশির সকালের শুভ্রতা, একান্তই বনলতা আপুর। নববর্ষের সকালে মিঠে রোদের রোদেলা শুভেচ্ছা আপনাকে——–

    1. আমি ভাই একজনের পিঠে-পায়েসের দিকে চোখ ফেলে বসে আছি যদি কিছু পাই।
      আপনি সেখানে আমন্ত্রিত।
      আপনাকেও শুভেচ্ছা, রোদেলা কিনা তা বুঝছি না।

  3. এ সময়ের শেষ প্রান্তরে দাঁড়িয়ে ফিরে দেখি ফেলে আসা,হাতছানি দিয়ে ডেকে নেয়া সোনালী সকাল
    রক্তাক্ত বিকেলে।হিসেববিহীন শূন্য
    চোখে চোখ ফেলি নিঃসীম আকাশে মেঘের ডানায়।জেগে দেখা স্বপ্নে বিভোর হই,হে সকাল কুয়াশার শীত ঠেলে আলো দাও ।

    খুব ভাল লাগলো লাইনগুলো ।।

    নতুন বছরেই এমন ভাল লাগা একটা লেখা দিয়ে সত্যিই নববর্ষের শুভেচ্ছা টা অনেক ভাল লাগলো ।

    ইংরেজী নববর্ষের শুভেচ্ছা রইল ।

  4. ঢাকঢোল পিটিয়ে নিজেদের হাফ সেঞ্চুরী পোস্ট উদযাপন করলাম, আর আমার বুনোদির অর্ধশত পোস্ট কারো নজরেই এলো না, খুব খারাপ কথা। অভিনন্দন প্রিয় বুনো’দি। আরো এমনি 50 টি পদ্ম ফুঁটিয়ে তুলুন জলহংসের সাঁতরে যাওয়া ঢেউয়ে। -{@

    1. আপনি আমর একমাত্র কুটুম সেটি আবার ও প্রমাণিত।ঢাক ঢোলের আমার দরকারই নেই।
      সেতো আমি নিজেই পিটাতে পারি। দেরিতে বলার জন্য ও ধন্যবাদ।

  5. স্বাগত হে শিশির-সকাল ২০১৫ বনলতা আপু। https://sonelablog.com/archives/26092/10906109_611682558936826_3684267784466221621_n (আমার তোলা শিশির ভেজা একটি ছবি দিলাম আপনাকে) হাফ সেঞ্চুরী করার জন্য অভিনন্দন আপু -{@

মন্তব্য করুন