শুভ্র সমুদ্র সফেন

সিক্ত ভোরে-
বাসন্তি সব ফুলেদের রাজ্যে মিশে থাক তুমি,
অজানায় অতর্কিত ভেজা কম্পনে,
কিঞ্চিত স্পর্শীত আমি।
সকালের তেজোদ্ধীপ্ত আলোর ঝলকানিতে তোমার রং !
নীলাকাশে মেঘেদের নিয়ে, কত কত সাজে,
কত ক..ত ঢং।

ঔই যে দুরে-
ব্যাস্ততার নিরবতায়, সারথীর শুভ্র বারতায়,
ডেকে উঠে একেলা কোকিল,
আর, আমি শুনি দীর্ঘ্যশ্বাস !
যত্ন করে থরে থরে সাজিয়ে রাখা স্বপ্নের ঘরে-
হয় আলোড়ন,
হয় কিছু স্বপ্নের নিতান্ত, নিঃশব্দ সর্বনাশ।

কেন বলতে পার ?
কেন এ সুঁচালু নিখাদ ধাঁরালো অস্ত্রটা আমার দিকে ?
কেন এ অগ্নুৎপাত তোমার সুপ্ত মণিকোঠায় ?
কোন সে নিয়মের বেড়াজালে কারারূদ্ধ উচ্ছাস ?

অসময়ে হয়না কি ফল ?
থাকে না কি তার স্বাধ ?
সূর্য্যের ও কি হয়না গ্রহন ?
হয় নাকি অন্ধকার প্রভাত ?
কৃষ্ণের ও কি ছিলনা ভূল ?
সেও কি হরিয়েছিল কূল ?
যে সুরে কানাই, বাঁজাত মরন বাঁশি-
সে সুরে রাধা কি একেলা সর্বনাশি ?

আমি বিদ্রোহ করতে বলিনি নিয়মের,
আমি টুকরো করতেও বলিনি স্বপ্নের।
আমিতো শুধু সত্যটা বলেছি-
যেমন মানুষ দেখেছি বীনা মস্তিস্কে,
তেমন করে মানিয়ে নিব নিজেকে-
নিজের আষ্ঠেপৃস্ঠে।

তোমায় সাজিয়ে যাব বি-শুদ্ধতায়,
সাঁজের সোনা রংয়ে দিগন্ত জুড়ে,
বেলাভূমির শেষ প্রান্তে, সবুজের আঙ্গীনায় ভরে,
সমস্ত প্রাণীকূলে,
শ্বেত বলাকা আর প্রজাপতির ডানায়।

হৃদয়ের সমস্ত অর্ঘ্য ঢেলে জ্বালাব পুজূর দিয়া,
আমার স্বপ্ন পুড়েই জ্বলবে তোমার খুশির প্রদীপ।

তুমি যে আমার প্রকৃতি সখি,
অমৃত ভালবাসার হৃদয় প্রতিমা।
সৈকতের বালুতটে-
বিধাতার সমস্ত নিদর্শনের সাথে,
এক শ্বাসে- এক ডুবের পর, শুরু হবে কির্তন;
যদি সে বীনের সুরে- উতলা হয় মন-
তবে এসো তুমি-
স্বর্গের ঝর্নাধারায় মিশে, হিমালয়ের প্রান্ত ছুঁয়ে,
প্রবল এক উচ্ছাসে ভরে,
হয়ে,
একরাশি শুভ্র সমুদ্র সফেন ॥

-০-

মোট পড়েছেনঃ ৮৩৭জন আজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. হৃদয়ের সমস্ত অর্ঘ্য ঢেলে সাজাবো পুজোর দেয়া
    আমার স্বপ্ন পুড়েই জলবে তোমার খুশির প্রদীপ…

    যুগে যুগে প্রেম ভালোবাসা গুলো এমনই হয় 🤔🤔

  2. কৃষ্ণের ও কি ছিলনা ভূল ?
    সেও কি হরিয়েছিল কূল ?
    যে সুরে কানাই, বাঁজাত মরন বাঁশি-
    সে সুরে রাধা কি একেলা সর্বনাশি ?

    মনোমুগ্ধকর পরিবেশনা। পাঠে মুগ্ধ হলাম শ্রদ্ধেয় কবি দাদা।

  3. প্রতিটি লাইন অনবদ্য
    চমৎকার শব্দে ছন্দে উপমায় প্রেয়সীকে সাজিয়েছেন শ্বেত বলাকায়, সাজিয়েছেন শুভ্র প্রজাপতির ডানায়,,, দারুণ

    1. প্রেয়সী রা সাজে, সময়ের সাথে পাল্লা দিয়ে এক এক ঢংয়ে।
      আমার ঝাপসা দৃষ্টি কতটাই আর দেখে !!

      এক রাশ কৃতজ্ঞতা আপু।
      সুস্বাস্থ কামনা করছি

  4. কবি যেভাবে ভালোবেসে ডেকেছেন তা কবিতাতে না-হলে
    পাথর মূর্তি বীনা হাতে পথে চলে আসতো!
    কবিতায় প্রেম জড়িয়ে-গড়িয়ে পরছে!
    চালু থাকুক, চালু রাখুন।

    1. হৃদয়ের মূর্তি ছাড়া বশ মানে সবাই,
      হয়ত এটাও সত্যি-
      কেউ বলেছিলো, ভালোবাসলে কৃপন হতে নাই।

      অশেষ কৃতজ্ঞতা আর শুভকামনা ভাইজান

  5. সিক্ত ভোরে-
    বাসন্তি সব ফুলেদের রাজ্যে মিশে থাক তুমি,
    অজানায় অতর্কিত ভেজা কম্পনে,
    কিঞ্চিত স্পর্শীত আমি।

    বাহ্ বাবু ভাই চমৎকার আপনার বাক্য ও শব্দের দখল।

    1. বাহার ভাই
      আমি আপনার গল্পের পাঠক ভক্ত। গোগ্রাসে পড়ি।
      অসাধারন সব গল্পে ধাঁ ধাঁ লেগে থাকে।

      আমার লিখা ভাল লাগে জেনে প্রীত হইলাম।

      অশেষ শুভেচ্ছা রইলো

মন্তব্য করুন