শানবাঁধা পথ

 

এই যে ছড়িয়ে –ছিটিয়ে থাকা অজস্র অণুর্বর-উর্বরতা
ইচ্ছে–জালে এঁকে-রাখা অনুরাগ, অমৃত স্বপ্ন ক্ষণস্থায়ী,
খুব-ই তড়িঘড়িতে;
নকল গরিমার সান্ধ্য-প্রণালিতে বিনষ্টের মর্মর ধ্বনি
ফাঁদে বাঁধা ধ্বংস আর ব্যর্থতার উজ্জ্বল কেন্দ্রস্থল।

সকাল রোদ্দুরের জ্বলজ্বলে মনোরম অবয়বে
সুফি-নিঃশ্বাসের আলোর স্ফুরণ অস্তিত্বের গভীরে
বন্ধুত্বে অবিচ্ছিন্নতায় সামনে এসে দাঁড়ায়।

আবদ্ধ-হৃদয়ের ঘুম-জাগরণে সুর্যোদয়ের ভিড়ে
শুধুই আনন্দ-শোভার শানবাঁধা পথ।

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ১৫৫জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

    1. প্রকৃতি আছে বলেই আমরা ভালো আছি, ভালো থাকি আর কবিরা কাব্যরচনায় সমৃদ্ধ হয় । যেমন আমাদের মহারাজ-শানবাঁধা পথ নিয়েও চকচকে, ঝকঝকে একখানা কবিতা উপহার দিলেন। সত্যিই এমন পথ আনন্দে ভরে তুলুক সবার হৃদয়। সকাল রোদ্দুরের জ্বলজ্বলে মনোরম অবয়বে
      সুফি-নিঃশ্বাসের আলোর স্ফুরণ অস্তিত্বের গভীরে-মনটাকে পবিত্র করে দেয় এমন পংক্তি। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা অবিরাম

      1. আপনি কিন্তু একটু বেশি বেশি-ই বলে ফেলছেন!! মহারাজ-ফাজ কিচ্ছু না।
        প্রকৃতি-ই আমাদের শেষ আশ্রয়, অনুর্বরতা টিকে থাকে না, টিকানো যায় না।
        ভাল থাকবেন। ধন্যবাদ।

  1. “আবদ্ধ-হৃদয়ের ঘুম-জাগরণে সুর্যোদয়ের ভিড়ে
    শুধুই আনন্দ-শোভার শানবাঁধা পথ। “
    আনন্দ শোভার শানবাঁধা পথে থাকতে চাই
    যেমনি আমরা মহারাজকে খুঁজে পাই।
    শুভ কামনা।

  2. শান বাঁধানো এই পথের ধারে আজও ফোঁটে ঘাসফুল,
    নুড়ি-ধুলিমাখা চিরচেনা এই পথে স্মৃতিরা জড়িয়ে থাকবে মিহিদানার মতোন,
    ভোরের আলোয় স্নিগ্ধ পরশে জুড়িয়ে রবে এই পথ এই ঘাট,
    ছড়িয়ে রবে সোনালী গোধুলির আলতো মায়া,
    সুফি অন্তর জেগেছিল বারেবারে যার ছোঁয়ায়
    সে-কি মনে রাখবে তারে?
    অর্থব শানে শাণিত স্মৃতি হারিয়ে যায় প্রকৃতির খোলা প্রান্তে-প্রান্তরে…

    1. সান্ধ্য ডুবু-ডুবু সূর্যে,রাখালের ফিরে যাওয়ার পদ/পথ চিহ্ন,
      যা এখন-ও স্পষ্টতার রেখায় আঁকা,
      বোবা স্মৃতিরা লেপ্টে আছে স্বর্গ-নরকের সৌন্দর্য/বেদনায়,
      সেখানেও আছে/থাকে বসন্তের শঙ্খধ্বনি;
      ধন্যবাদ, পুনরায় পড়ে পড়ে লেখার জন্য।

মন্তব্য করুন