শশী- ২

 

আজ নেই কোন ভয়; ভুলি সংশয়, মুক্ত বিহঙ্গে ধরি রূপ,
ভেঙ্গে পিঞ্জর নির্জীব ঘর- আপনি রহিলা পড়িয়া চুপ,
জীবনও আধার করিয়া আঁধার কত আর সহিবে-জ্বালা-
চলো না হারাই সীমানা ডিঙ্গায়ে পরিয়া বিজয় মালা ।।

ও ঘরে তোমার- তুমি তো ছিলে না কখনও সুখী’হে সাথী,
জীবন তোমাকে দিয়েছিলো শুধু নিভু জ্বলা এক বাতি,
হৃদয়হীনা’রে হৃদ-মাঝারে বসায়ে করিয়া পূজন,
তুমি যে রচিলে স্বর্গ সেথায় নরকে তা আজ বিলীন।।

যা কিছু তোমার আপনার ছিলো-ঢালিয়া দিয়াছো হেথা,
প্রাণ ভরে তার প্রতিদানে শুধু সঞ্চিলে নীল ব্যথা,
মায়ায় বাঁধিয়া বুনো হায়েনারে সুখ খোঁজা সেতো সার,
অন্ধ-বধির সহচর লয়ে হয় না যে সংসার ।।

যে তোমায় নাহি দিয়াছে কখনো বিন্দু অশ্রু-জল-
সমব্যথী কভু হয়নি ব্যথায় করেছিলো শুধু ছল,
ছাড়িয়া তাহারে করনি’ক ভুল প্রণাম তোমার তরে
চলো তবে আজ বাঁধন টুটিয়া হারাতে অসীম দূরে।।

মোট পড়েছেনঃ ৭২৪জন আজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. যে তোমায় নাহি দিয়াছে কখনো বিন্দু অশ্রু-জল-
    সমব্যথী কভু হয়নি ব্যথায় করেছিলো শুধু ছল,
    ছাড়িয়া তাহারে করনি’ক ভুল প্রণাম তোমার তরে
    চলো তবে আজ বাঁধন টুটিয়া হারাতে অসীম দূরে।।

    অনবদ্য কাব্যিক প্রকাশ। আত্মত্যাগ ছলনা সব জীবনের অংশ।

  2. যা কিছু তোমার আপনার ছিলো-ঢালিয়া দিয়াছো হেথা,
    প্রাণ ভরে তার প্রতিদানে শুধু সঞ্চিলে নীল ব্যথা,
    মায়ায় বাঁধিয়া বুনো হায়েনারে সুখ খোঁজা সেতো সার,
    অন্ধ-বধির সহচর লয়ে হয় না যে সংসার ।।

    শশীরা বোধহয় এমনিই হয়। আর শশীদের সেই ব্যথায় সমব্যথী হওয়ার জন্য এমন কতো শত কবির আবির্ভাব হয়। চমৎকার লিখেছেন কবি👏👏

  3. মায়ায় বাঁধিয়া বুনো হায়েনারে সুখ খোঁজা সেতো সার,
    অন্ধ-বধির সহচর লয়ে হয় না যে সংসার ।।

    যতার্থ বন্ধু !
    শুভ কামনা

  4. ভালোবাসলে বেদনা সইতেই হবে। এটা জেনেও আমরা ভালোবাসি কিন্তু!

    দারুণ কবিতা। আপনি কেন যে ব্লগে নিয়মিত নন! পাঠককে বঞ্চিত করা উচিত নয় ভাইজান।

    1. ভাইয়া ক্ষমা করবেন। ব্যক্তি আমি আর লেখক আমির মধ্যে যোজন যোজন দূরত্ব। তবুও চেষ্টা করি যখনি সময় পাই ছুটে আসি। অনভিপ্রেত অনুপস্থিতির জন্য আবারো ক্ষমা চেয়ে নিচ্ছি।

  5. সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি দুঃখিত আমি আজ থেকে আবারো চলে যাচ্ছি। একটা কথা প্রায়ই বলি, বউ আর বই এক ঘরে নয়। হয় তো বউ ছাড়তে হবে না হয় বই। ভালো থাকবেন সবাই। শুভ কামনা নিরন্তর।

  6. “যে তোমায় নাহি দিয়াছে কখনো বিন্দু অশ্রু-জল-
    সমব্যথী কভু হয়নি ব্যথায় করেছিলো শুধু ছল,”

    অনবদ্য লেখা। খুবই ভাল লেগেছে।

    1. কৃতজ্ঞতা অনিমেষ দাদাভাই। গঠনমূলক মন্তব্য খুব কম আসে। আপনার স্নেহাশিস পেয়ে আমি ধন্য। দোয়া করবেন ইনশাআল্লাহ সামনের লেখাগুলো যাতে আরো গ্রহণযোগ্য হয়।

মন্তব্য করুন