শরতের নিশিযাপনে।

প্রদীপ চক্রবর্তী ২২ আগস্ট ২০২০, শনিবার, ০৬:৩১:২৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

বিশাল নদীর উপর পানসি করে আমরা কয়েকটা দিন কাটাতে চাই।
চোখের আলোয় ভেসে উঠা রাতের অন্ধকারের চাঁদ। আর গভীর বৃষ্টিতে ভিজে যাওয়া বনুহাঁসের শব্দ জানান দেয় শরৎ এসেছে।

কচিকাঁচা ঘাসে শিশির মাড়িয়ে রোদ আসে।
ভরদুপুরে চঞ্চল জলের স্রোতে
রূপালি মাছ খেলা করে।
আকাশের মেঘমালার ন্যায় শ্বেত শুভ্রতায় ফুটে উঠে শরতের কাশফুল।
নদীর কিনারা আর ইরিধানের মাঠ জুড়ে আগমনী গন্ধ।
সে সুযোগে আমরা হারিয়ে যাওয়া গল্প খুঁজে বেড়াই।ঝরাপাতার বুকে তুমি তখন ভূগোলের ম্যাপ আঁকো।
সমস্ত ক্লান্তি শেষে ফেরারি রাখাল গোষ্ঠে ফিরে।
আরক্তভায় রক্তিম হয়ে বিদায় নেয় শেষ বিকেলের গোধূলী।
দূর হতে আসে ভাটিয়ালি গান।
আমরাও সুর ধরি।
পশ্চিম আকাশে সন্ধ্যা হলে রাত্রি নামে।
রাতের আঁধারে পাখিরা নিঃশব্দে উড়ে বেড়ায়।
আমরা আবার পানসিতে বসে চাঁদের আলোমেখে রূপকথার কাব্য লেখি।

গোটা পৃথিবীর নিশিযাপনে,
আমরা অতন্দ্র প্রহরী সেজে ঈশ্বরের সৃষ্টিশীল জগতকে অনুভব করি।

.

ছবিঃ সংগৃহীত।

১০৪৫জন ৯১২জন

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

সাম্প্রতিক মন্তব্যসমূহ