প্রেমে বৃদ্ধা বা গার্হস্থ্য মানি না

========================================
প্রেম কখনো বৃদ্ধা হয় না
এমন কি গার্হস্থ্য জীবন!
সুপর্ণা বৃদ্ধা বা গার্হস্থ্য জীবন নয়;
এ আমি খুব দুর্বলছিলাম,
লাজুকছিলাম; তবুও অগাধ প্রেমের নদ আছে।

চায়লেই তুমি জলে জলে মিশে যেতে পারো-
কি ভাবছো বয়স? ছুরে ফেল নর্দমায়;
প্রেম মানে নয় কামুকবাসনা, প্রেমে আছে
কিছু ভাবনার নতুন গল্প সৃষ্টির খেলা,
কল্পনা জলপনা আনন্দক্ষণ;

মিছেই তুমি বৃদ্ধা গার্হস্থ্য ভাবছো-কবি হয়ে রঙ ছড়াস বেশ
আমি একটা কবিতা হতে চাই শুধু শরতের কবিতা!
কাশবনে দোলবো –সাদা মেঘে শঙ্খচিলে উড়ব-
ছুঁই –ছুঁই বর্ষা হবো না শুধু রঙিন ফাল্গুণ হবো
সুপর্ণা বৃদ্ধা বা গার্হস্থ্য জীবন আর ভেবো না।

এ জীবন ত মিশে যাবে কোন মাটির সবুজ রাঙা ঘাসে-
কিংবা চন্দ্রকাঠের ধোয়ায় বাতাস গন্ধ মুখে
তবুও প্রেমকে বৃদ্ধা গার্হস্থ্য ভেবো না !
এ ভাদ্রমাসি প্রেমের হাওয়া বয়ছেযতই অসুখ বিসুখ থাকুন না
প্রেম কখনো বৃদ্ধা গার্হস্থ্য আমি মানি না ।

০৭ ভাদ্র ১৪২৬, ২২ আগস্ট ২০
————————————

মোট পড়েছেনঃ ১৭৬জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. সকাল সকাল আপনার কবিতা পঠনে ডুবে গেলাম প্রেমে।
    প্রেমের কাছে বয়স মাত্র সংখ্যা। খুব উপভোগ করলাম আপনার কবিতাটি। মন ভাল করে দেবার জন্য শুভ কামনা রইলো।

  2. প্রেম সর্বদা সুন্দর হোক।
    প্রেম অমরত্ব লাভ করুক।
    প্রেমের জয়গান ধ্বনিত হোক।
    .
    সত্যিই
    প্রেম কখনো বৃদ্ধা গার্হস্থ্য আমি মানি না ।
    ভালো লাগলো দাদা।

  3. একদম ঠিক প্রেমকে বয়স বা গার্হস্থ্য কোনো কিছু দিয়ে পরিমাপ করা যায় না। বৃদ্ধার প্রেম সেওতো গার্হস্থ্য নিয়েই। অসাধারণ একটি কবিতা পেলাম কবি। নিরাপদে থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর

    1. জ্বি প্রিয় কবি সুপর্ণা দিদি আপনা একটি কবিতা পড়ে এই কবিতা লেখেছি ভুল হলে ক্ষমা করবেন
      সুন্দর মন্তবে বেশ অনুপ্রাণিত আপনিও সুস্থ ও ভাল থাকবেন——–

    1. জ্বি প্রিয় কবি কবির আপু প্রেম সম্পর্কে ধারনা নেই তবুও চেষ্টা করছি
      চমৎকার মন্তব্যে প্রেরণা পেলাম
      সুস্থ ও ভাল থাকবেন—

  4. “প্রেম মানে নয় কামুকবাসনা, প্রেমে আছে
    কিছু ভাবনার নতুন গল্প সৃষ্টির খেলা,
    কল্পনা জলপনা আনন্দক্ষণ;”
    প্রেম মানে জীবনের অপরূপ রতন।
    ভাল লাগলো। শুভ কামনা।

  5. চায়লেই তুমি জলে জলে মিশে যেতে পারো-
    কি ভাবছো বয়স? ছুরে ফেল নর্দমায়;”।
    বানান ছাড়া সবই অসাধারণ।
    শুভ কামনা।

    1. জ্বি প্রিয় কবি রুকু আপু কোন বানান অশুদ্ধ একটু দেখাতেন সংশোধন করতাম
      চমৎকার মন্তব্যে প্রেরণা পেলাম
      সুস্থ ও ভাল থাকবেন—

  6. দাদা প্রেমের কোন বয়স নেই। তবে প্রেম আপেক্ষিক কে কিসে প্রেম খুঁজে পায় তা বোঝা মুশকিল। বয়সের সাথে প্রেমের পাত্র এবং সজ্ঞা বদলে যায়।
    খুব সুন্দর লিখেছেন।
    ভালো লাগলো।

মন্তব্য করুন