রোদ্দুর

শীতসকালের সোনা রোদ্দুর
সোনায় সোনা হয়ে ঝরছে
অঝোরে,
কুড়বো আচল পেতে
আলা-ভোলা হয়ে ।
এই রোদ ,
শিশিরের বুক ছুঁয়ে
কিসের এই কানাকানি
উচ্ছল উচ্ছলতায় ?

(এতটা কিন্তু ঠিক না)

মোট পড়েছেনঃ ৭৭২জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. আপনি এত সহজে লেখেন বিশ্বাস করতে ইচ্ছে করে না ।
    আর একটু বেশি লিখবেন এই আশা করি ।

    রোদ শিশিরের যুগলবন্দী আপনার চোখ এড়াতে পারেনি ।

    1. আসলে সহজ কঠিন তা নিয়ে ভাবি না ,
      স্রেফ মনের তাগিদে যখন যা মনে আসে তাই লিখে ফেলি ভুল বা শুদ্ধের বিচারে না গিয়ে ।

      কিছু বিষয় চাইলেও চোখ এড়িয়ে যায় না এখন ও ।
      ধন্যবাদ ।

    1. ইহা কিন্তু কবিতা নয় ।
      শুধুই অভিব্যক্তি প্রকাশের ভূল-ভাল চেষ্টার অপচেষ্টা মাত্র ।
      তবুও পড়ছেন এটি দেখতে ভালই লাগে ।
      অবশ্যই ভাল থাকবেন ।

    1. ওহ , আর একটি কথা মনে করিয়ে দিতে চাই ,
      আমি যা লিখি তা কিন্তু কবিতা নয় , কবিতা লেখা বেশ কঠিন একটি কাজ ,তা আমি জানি । সেটি আমার দ্বারা হয় না হবেও না ,এ সব জানা সত্ত্বেও স্রেফ অনুভুতি প্রকাশের ব্যর্থ চেষ্টা করি মাত্র ভুল-ভাল করে ।

      1. আপনার অনুভুতিগুলোই চোখের ভিতর দিয়ে ঢুকার সময় কবিতায় বদলে যায়, বিষাদ একটা শক্তি রুপান্তর তো হবেই। তাই জাতির মতে এইটা একটা কবিতা। \|/ \|/

মন্তব্য করুন