রূপকথা…..৫

ছায়ারা হেঁটে ফেরে দিন ভর, জাগরণের শয়নে স্বপনে , রোদে বা ছায়ায়, ঝড় বৃষ্টি-বন্যায়,
ছায়া বড় হয় ছোট হয়, মিলিয়ে যায় তুমুল দ্বিপ্রহরে ও দিনান্তে, রয়ে যায় ছায়া হয়েই।
মৃদু চালে হাঁটে হাঁটতে থাকে হেঁটে যায়, পূর্বগামীর প্রলম্বিত পথ ধরে, নীরব-নিঁভাজ নিশ্চুপে,
ডানে সোনালিসবুজ গাছ, বায়ে নীল অপরাজিতার ঝাড়,
ছায়া ক্রমাগত বিযুক্ত হতে হতে রূপ নেয় কায়ায়।

জলের ঝোরা, নুড়ি ও পাষাণ ফাটিয়ে সুরভিত স্বপ্ন সন্ধানে ছায়া ছুটে চলে
বন-বীথিকার পথ ধরে তৃষিত নয়নে, দিগন্তপ্লাবী ধূলিধূসরিত পাষাণ পাথর দেয়াল আগলে দাঁড়ায়,
সময়ের বিষমাখা তীর হাতে বধবে বলে, ছায়ার দু’চোখ দূরের দু’রেখা হয়ে অজানায় মিলিয়ে গেল
একাকার হয়ে, চেতন-অবচেতনের বিষণ্ণ সান্নিধ্যে সইতে-না-পারা বলতে-না-পারা
আসন্ন প্রসবা দীর্ঘশ্বাস চেপে ছায়া  আঁকড়ে ধরে অনমনীয় দেয়াল।

ছায়া ট্রাফিকিং এর লব্‌জ আমাদের অজানা থেকেই গেল।

মোট পড়েছেনঃ ৬৯২জন আজ পড়েছেনঃ ০জন

৩৪টি মন্তব্য

  1. কায়ার মাঝেই বেঁচে রয় মিশে রয় ছায়া
    আহা এ কি মায়া এ কি মায়া।
    ছেড়ে যেতে নাহি চায় মন
    আসুক তুফান আসুক শ্রাবণ।
    ছায়া ছোট হয় ছায়া বড় হয় মাঝে মাঝে নিশ্চুপ কথা কয়
    দিন শেষে রাত্রির বেশে কায়ার মাঝেই মুখ লুকায়।
    ছায়া আছে তোমার ছায়া জাগে আমার
    ছায়া সেথা মেলেনা যেথা জাগে বিচ্ছেদের প্রহর,,,

    অনেক সুন্দর লিখেছেন প্রিয় কবি ভাইয়া,,,,,, -{@

    1. এ মন্তব্যের উত্তর আমার সাধ্যের বাইরে।
      শুধু বলি, ছায়ারাও বাঁচতে চায় নিজ নিজ ভুবনে, নিজের মত করে।
      যদিও তা হয় না সময়ের অমোঘ নিয়মের টানে।

      1. আপনি তো আচ্ছা মানুষ দেখছি। আমারে দিয়ে ইচ্ছে মত লেখা আদায় করিয়ে নিচ্ছেন। আর আমার সামান্য একটা মন্তব্যের জবাব দিতে গিয়ে বলছেন সাধ্যের বাইরে।
        মানিনা মানব না। এ ফাঁকিবাজি মানব না বলে দিলাম 🙁

        1. ছায়া, ছায়া থেক্‌ থেকেই কায়া হয়ে যায়। কায়াই আসলে ছায়ার অস্তিত্ব
          ও আশ্রয় (আপনি ঠিক বলেছেন)।
          সময়ের বাঁধায় ছায়া রূপি কায়া অনেক না পাওয়া নিয়ে হারিয়ে যায়,
          এ হারানোর কোন খবর কেউ জানে না, আমরাও রাখিনা।
          ভাই,আর কিছু জানিনা।

        2. কায়ার মায়ায় জড়ানো খুব সহজ কিন্তু ছায়ার মায়ায় সবাই জড়াতে জানেনা। ছায়া ছায়া মরিচিকা খেলা,,,,,
          আচ্ছা ভাইয়া একটা অনুরোধ ছিল আমি কি আমার প্রথম মন্তব্য টা ফেস বুকের স্ট্যাটাস হিসেবে ব্যবহার করতে পারি। কারণ ওটা আমি লিখলেও ওতে আপনার লেখার প্রভাব স্পষ্ট,,,,,,,

  2. “ছায়ারা হেঁটে ফেরে দিন ভর, জাগরণের শয়নে স্বপনে , রোদে বা ছায়ায়,”

    কিছু বলার আগে ভাবরে রে ব্যাটা ভাব। একবার নয়, শত শতবার ভাব।
    “ছায়ার মাঝে ছায়ারা ক্যামন করিয়া হাঁটিয়া বেড়াইবে”

    1. ছায়া হয়েছে বলে তাদের কি বাঁচার সাধ হতে পারে না? পারে।
      কায়া হয়ে ছুটে বেড়াতে ইচ্ছে করে।
      ছায়ারা ট্রাফিকিং এর কবলে পড়লে কেই তার খবর নেয় না।
      এ বড়ই প্যারাময় জীবন।
      এত্ত ভাবাভবির কিছু নেই, জলবৎ তরলং।

  3. ছায়ারা দীর্ঘশ্বাস চেপেই রাখে
    ইচ্ছে পূরণ আর হয়ে ওঠে না
    এবং ছায়াদের ট্র্যাকিং ও করা সম্ভব না
    মন কি চায়, তার সন্ধান তো আমরা নিজেরাই দিতে পারি না।

  4. হেঁটে যায়, ওই দূরে নিসর্গে
    কে যায়! ভোর নাকি রাত্রি? কার গায়ে কার ছায়া?
    সূর্যের বুকে মেলালো কি তবে আস্ত ছায়া?
    গোগ্রাসে গিলে ফেলে সারাদিনমান মেঘের ছায়া।
    এ কি কালবেলা?
    হয়তো হ্যা, হয়তোবা না।
    গভীর নিঃশ্বাসে ছায়াদের কায়া মিলিয়ে যেতেই থাকে
    কারো বুকে বুঝি! কার বুকে?

    রূপকথায় ছায়া!!! 😮 আপনি কি চান বলুন তো? রক্ষা করুন আপনার এই রূপকথা থেকে আমাকে মুক্তি দিন। এভাবে চুল ফেলে দিয়ে কি লাভ আপনার? নিজের চুলের তো সঠিক যত্নই করছেন। মডুদের তো বশ করেছেন। দাঁড়ান সময় আসছে, কতো ধানে কতো চাল দেখবেন। :@

    1. বাপরে, কিসব কঠিন কথা লেখে!!
      ছায়ারা ও কায়া হয়, হতে চায়। সময়ের তীর বুকে বিঁধে তিলে তিলে নিঃশেষ হয়।
      তার হিসাব কেউ রাখে না, জানেও না।
      মেঘ বা প্রবল মধ্যসূর্যে ছায়ারা অদেখা হলেও হারিয়ে যায় না।
      বেঁচে থাকে, কেউ কেউ বাঁচিয়েও রাখে ছায়াদের।

      1. কে যে কাকে কি বলে! কঠিন লেখা!!! 😮
        মাথা এখনও ঘুরছে ^:^ ^:^
        দেখুন চুলের অবস্থা আমার। ;( ;(
        শুনুন চুল ধার দিন আমাকে, তা না হলে কিন্তু… :@

  5. সবায় কত সুন্দর সুন্দর মন্তব্য করে কিন্তু আমি পারি না। 🙁
    ছায়ার সাথে যে মায়ার সম্পর্ক আছে সে তো বুঝি কিন্তু বুঝাতে পারি না।
    লেখা ভালো লেগেছে ভাইয়া। 🙂

    1. আপনার লেখা অনেক সুন্দর তাতেই হবে।
      আর বেশি আমাদের না বোঝালেও আমারা ঠিক বুঝে নেব।
      আপনি আমার থেকেও ভাল লেখেন।

  6. ছায়া ট্রাফিকিং? 🙂 স্বদেশি নদী এই পোস্টে আসার কথা ছিলনা, তবে এলো।
    মানুষজন ফেলে ছায়ার দিকে এত নজর দিচ্ছেন কেনু রে ভাউ?

মন্তব্য করুন