আমি আছি

একটা নাটক দেখেছিলাম অনেকদিন আগে। শেষ দৃশ্যটা এই রকম ছিল যে একটা বিরাট জনসমাগম দেখা যাচ্ছে টিভিতে। কিন্তু সবচেয়ে লক্ষনীয় বিষয় তাতে উঠে এসেছে একটা ছাতা। মানুষ দেখা যায় না; কিন্তু ছাতা ঠিক দেখা যাচ্ছে – তার নানান মুভমেন্ট। আসলে ভদ্রলোকের অনেক ইচ্ছে ছিল তাকে টিভিতে দেখাবে। যখন তা হলো না, তখন আর কি! ঐ ছাতাই তার উপস্থিতি, তার জানান দেয়া – তাকে দেখা যাচ্ছে টিভিতে।

আমিও একটা ছাতা মার্কা পোস্ট দেবার জন্যই আজ বসেছি। অনেকদিন কিছু লিখছি না। ব্যস্ত নাকি ভোঁতা বোধ নিয়ে আছি তা বিশ্লেষণের দাবী রাখবে। এখনও একই পোস্টে মন্তব্য পাচ্ছি আবার জবাবও দিচ্ছি। মনে হলো এটা ঠিক হচ্ছে না। অনেকের চাওয়া; যদি গানের পোস্ট দিতে পারতাম একটা খুব শিগগির! হ্যাঁ, দেব। হে প্রিয় সোনেলা আমার! আমি কিছু একটা নিয়ে আসবই এ সপ্তাহে সোনেলার আড্ডায়। ফাঁকে আজ এলাম শুধু আমার ছাতাটি তুলে ধরতে – আমি আছি।

ভাবছি একই সাথে আমার কিছু বোধ বা ভাবনা শেয়ার করি আমার সোনেলার সাথে। ব্যাপারগুলো অনেক সময় কোন কোন মন্তব্য অবশ্য বের হয়েও এসেছে। তবুও আবার লিখব এ ছাতা মার্কা পোস্টটিকে একটু স্বাস্থবান করাব জন্য। আমাদের অনেকের অবশ্য খুবই ভুল ধারনা আছে; আগে আরও বশি ছিল তা – মোটা, বড় বা অনেক নাদুস নুদুস মানেই খুব ভাল স্বাস্থ্য! সুখে ভরপুর সে বা তারা! এখন জানি এ অসুখও হতে পারে – জুভেনাইল বা এডাল্ট ওবেসিটি কিংবা অন্য কোন কারণে।

এক
শেখার যেখানে শেষ নাই
সেখানে কি শিখেছি
আর কি শিখি নাই;
তার ভাবনার
প্রয়োজন কোথায়!
দুই
আমি মানুষ।
আমি ভুল করবই।
ভুল করা আমার জন্মগত অধিকার।
তিন
আমাকে সব জানতেই হবে, কে বলেছে তা!!!
আমি সব জানব না এটাই স্বাভাবিক।
চার
হাসব আমি আমার মত,
হোক সে হায়নার হাসি!
ঘুরে ফিরে সেই তোমাতেই আসি
কারণ; তোমায় ভালোবাসি।
পাঁচ
DON’T FOLLOW ME, FOLLOW YOUR HEART.
__________________________________________________
পাঁচ আমার খুব পছন্দের। তাই পাঁচেই ছাড়ছি এ ছাতা মার্কা পোস্ট।

মোট পড়েছেনঃ ৯২৫জন আজ পড়েছেনঃ ০জন

৩৪টি মন্তব্য

  1. শেখার যেখানে শেষ নাই
    সেখানে কি শিখেছি
    আর কি শিখি নাই;
    তার ভাবনার
    প্রয়োজন কোথায়! (y) (y) (y)

    পাঁচ অঙ্কই গভীর জীবন বোধের প্রকাশ।

    1. তানজির, আমার এক স্যারের কথা মনে পড়ছে এখন। উনার কথা ছিল এরকম যে “তুমি যদি তপস্যা কর যে তুমি সবসময় মিথ্যে বলবে, তো তাই কর তুমি সবসময়। দেখবে তোমার একটা শক্তি তৈরি হয়ে গিয়েছে এমনিতেই।” আমরা সে প্রতিশ্রুতি করতেও ভয় পাই। তবে একটা ডেঞ্জারাস কথা কেউ যদি বলে “আমি মিথ্যে বলি”। এই কথাটাই সত্য না মিথ্যে এর তলা খুঁজে পাওয়া খুব কঠিন।

      1. একদম ঠিক বলেছেন ভাইয়া। কেউ যদি বলে আমি ”সত্য বলি” তবে সে যত না ভাবনার জগতে ঢেউ তোলে ,তারচেয়ে ঢেঁড় বেশী তোলে কেউ যদি বলে ”আমি মিথ্যে বলি”।

  2. আমার এক বন্ধু বলে যে, সে আজ পর্যন্ত কাউকে বলেনি ” ভালবাসি ” বুঝুন তার অবস্থা ………।
    আর আমি বলতে বলতে আর শুনতে শুনতে ফিদাআআআআআ…… হয়ে গেছি …………।
    অরণ্য আপনাকে শুভেচ্ছা এতও সুন্দর একটা ছাতার মাথার পোস্ট দেবার জন্য ………..
    জেগে উঠছি মনে হচ্ছে …………।। ;?

    1. 😀 আমি শব্দ করেই হেসে উঠলাম আপনার মন্তব্য পড়তে পড়তে।
      ভাল কথা যে আপনাকে জাগিয়ে তুলছে এ ছাতা মার্কা পোস্ট। জেগে ওঠা ভাল। (y)
      শুভ কামনা।

  3. পাঁচ আমার প্রিয় সংখ্যা। জানিনা কেন। আর ওই কথাটি “DON’T FOLLOW ME, FOLLOW YOUR HEART.” শুনি বলেই অনেক ধাক্কা খাই। তবুও পিছিয়ে পড়তে পারিনি।

    এই তো আমাদের সবুজ অরণ্য সাজালো সোনেলার অঙ্গনকে। হুম গানের পোষ্ট চাই-ই চাই। -{@

    1. নীলা আপু যারা এমনটি শোনে তারা কেন জানি ধাক্কা খেলেও তেমন পিছিয়ে পড়ে না। এই পিছিয়ে পড়ার ব্যাপারে আবার আপেক্ষিকতা রয়েছেই, তাতে আর নাই বা গেলাম।
      আড্ডাবাজ মানুষরা খুব তাড়াতাড়ি আপন হয়ে যায় বা অন্যকে আপন করে নেয়। আমাদের নীলা আপুটাকেও আমি আমার এই কাতারে ফেলে দেই মাঝে মাঝে; এবং তাই ঠিক। 😀
      আর গানের পোস্টই দেব এর পরেরটা, যাও কথা দিলাম। 🙂
      তোমার এই “চাই-ই চাই” শুনে একটা গান মনে পড়ছে যার লিঙ্ক আমার জানা নাই। অনেক খুঁজেও পাইনি।
      “…
      বাঁচার মত বাঁচতে চাই
      বাঁচতে চাই চাই চাই…” 🙂

      1. আমি আড্ডাবাজ মারাত্মক। এই যে রাত ৪ঃ১৭ বাজছে। ব্লগে মন্তব্য করছি, এও তো একধরণের আড্ডা।
        তবে আমি খুশী পরের পোষ্ট যে গান আসছে। \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ -{@

        1. সে আমাকে দেখতে হবে না, আমি জানি। আর আমি বাতির তলা ইচ্ছে করেই এড়িয়ে চলি।
          আর এসব আমি ভাবছিই বা কেন? আমি তো মনে মনে ঠিকও করে ফেলেছি আমি কি শেয়ার করব পরের পোস্টে। 😀

          ঘুরছে ধরা ঘুরছে তারা
          ব্যস্ত সবাই ব্যস্ত আমি।
          জানি তুমিও রয়েছ কাজে
          ব্যস্ত ব্যস্ত ব্যস্ত তুমি। 🙂

    1. দস্যু ভাই, অনেকগুলোই তো দেখছি আমাদের সবার। কিন্তু ব্যাপারগুলোকে ভিতরে চাষ-বাস করাতেই আমাদের যত তফাৎ।
      ভাল থাকবেন। 🙂

  4. ছাতার নাটকটি দেখা হয়নি
    তবে বর্ননায় টিভির পর্দায় ছাতাটি ঠিকই দেখে ফেললাম।

    ‘ আমি কিছু লিখছি না,বলছি না’
    এটাও কিন্তু একটি লেখে বা বলা

    পাঁচ ভাবনার ১ এবং ৪ আমার ভাবনার সাথে মিলে গিয়েছে 🙂
    পোষ্টে পাঁচ তারকাই দিলাম -{@
    আমার বাড়িতে দাওয়াত কিন্তু বজায় আছে :T

    1. জিসান ভাই, ছাতার নাটকটা সত্যি দারুন ছিল। বেশ হাসির ছিল। শেষটা আমার চোখে বেশ ভাসে। 😀
      যাক দুইটা মিলেছে – মন্দ না। তাই বলে পাঁচ তারকা! স্কুল-কলেজে অনেক বেশি মার্ক পেয়ে অভ্যস্ত মনে হচ্ছে। স্মাইলি, তারকা পাওয়ারও একটা মজা আছে। থ্যাঙ্কস জিসান ভাই।
      আর দাওয়াত আমি নিজেই ধরে রেখেছি। তবে আমার দু’এক বন্ধুও আপনার নেমন্তন্যে আমার সাথে যাবে বলেছে। আমি বলেছি “কোন ব্যাপার হবে না।” 🙂
      ব্যস্ততা পুরোটা কাটেনি আমার। তবে কেটে যাবে তাড়াতাড়িই।
      ভাল থাকবেন জিসান ভাই।

  5. পাঁচ এর প্রতি ন্যায়ত পক্ষপাত থাকুক, থাকতেই পারে ,
    তাই বলে অন্যদের প্রতি বৈমাত্রিয়তা ও কি মেনে নেব!!
    সোনেলা যেমন আমাদের সবার প্রিয় আপনিও আমাদের প্রিয় লেখক।
    ছাতাটি উহ্য রেখেও বলতে পারি।

    গানের অপেক্ষায় সমগ্র সোনেলা।

    1. ছাইরাছ ভাই, আপনার মন্তব্য পড়ে এপ্রিল ৩০, ২০১৫ এর আমার যদিরা (৩) এক খসড়া পেস্ট করতে ইচ্ছে করল। যদি “আমার যদিরা (৩)” আসে, শুরুটা ঠিক এরকমই হবে। কিন্তু আমি বলতে পারছি না কবে তা আসবে।
      _______________________
      প্রথমে যেদিন যদি নিয়ে লিখতে বসেছিলাম সেদিনে আসলে আমি বুঝিইনি আমি কোথায় হাত দিতে যাচ্ছি। অতি ভাললাগায় শিরোনামটি “লিস্ট অফ যদি” থেকে পালটে রেখেছিলাম “আমার যদিরা“। প্রথমদিকে যদিদের দেখা একটু কম হলেও একটু পরেও নেমে এলো যদিদের ঢল। শিরোনামটি ফের আংশিক বদলিয়ে আমাকে লিখতে হলো আমার যদিরা (১) এবং আমার যদিরা (২)। আজ বসছি আমার যদিরা (৩) আসরে। আমার কাছে এটি লেখা নয় – এ আসলে যদিদের আসর। কেউ কেউ হয়তোবা বলা শুরু করে দিয়েছেন “ছেলেটি বড্ড বেশি বকে। এত কি দরকার আছে! একটা লিস্ট দিয়ে দিলেই হয়, ভাল লাগলে আমরা নামিয়ে শুনতাম!”। অনেকে আবার তাদের ভাললাগাও প্রকাশ করেছেন অকপটে। দু’এক জনের মধ্যে যদি ভাইরাস বা যদি প্রেমের উপস্থিতিও আমি টের পেয়েছি তাদের মন্তব্যে। কেউবা অপেক্ষায় তার যদিরা কবে আসবে অরন্য মশাইয়ের আমার যদিরাতে।

      সে যাগগে, আমরা চলব আগের মতই। আমার যদিদের গুঞ্জন এরই মধ্যে শুরু হয়ে গেছে, আমি টের পাচ্ছি। কাকে আগে ডাকব এ ব্যাপারে আজ কোন দ্বিধা কিংবা আমতা আমতা ভাব নেই। কোন অনুষ্ঠানের সুচনা সংগীত হিসাবে আমরা কত কি বেছে নেই – বন্দনা, দেশপ্রেম, শুদ্ধতা, পবিত্রতা, এম্বিয়েন্স আরো কত কি! কিন্তু আজ শুরু করব একটা বিদায়ের গান দিয়ে – কথা দিয়েছি ছাইরাছ হেলাল নামের কোন এক ভদ্রলোককে আমার কোন এক লেখার মন্তব্যের বিপরীতে। সো, সাইফ ভাই, ইট্‌’স্‌ ইয়র টার্ন নাও। ভাই বলছি এই কারণে আমরা দু’জনেই একই এলামনাইয়ের – অরকা মেম্বার।

      যাবেই যদি যাও চলে যাও
      দেবো না বাধা দেবো না তোমায়
      যাবার বেলায় শুধু বলে যাও
      কখনও ভাল বেসেছো আমায়
      যাবেই যদি যাও চলে যাও
      দেবো না বাধা দেবো না তোমায়

      কখনও সময় ছিল মনে হয়
      তোমার আমার হৃদয়ে হৃদয়
      তুমি তা বলো না এ ছিল ছলনা
      তোমার এ প্রনয় ছিল অভিনয়
      যাবেই যদি যাও চলে যাও
      দেবো না বাধা দেবো না তোমায়

      শুধু একবার যাওগো বলে
      কখনও তুমি আমারই ছিলে
      তুমি তা বলো না এ ছিল ছলনা
      জীবনে আমার এই সঞ্চয়।

      যাবেই যদি যাও চলে যাও
      দেবো না বাধা দেবো না তোমায়…
      __________________
      আমার একটু ব্যস্ততা সাথে ভোঁতা ভোঁতা ভাব এখনও কাটেনি, আমি টের পাচ্ছি।
      আমি আশাবাদী আমি আমার মত করে ফিরব নিশ্চয়ই।
      ভাল থাকবেন ছাইরাছ ভাই।
      আর ‘বৈমাত্রিয়তা’ – সেটা আবার কি!

      1. আমার টার্ন বলে আমাকে ভাগিয়ে দেয়ার চেষ্টাকে মেনে নিচ্ছি না।
        গানের শ্রোতা হিসাবেও আমার অবস্থান নগন্য।
        তাই দর্শক আসন ছাড়ানো যাবে না।
        অপেক্ষা করতে জানি।

        পাঁচ কে বেশি ভালোবেসে অন্য সংখ্যাদের সৎ ভাইয়ের আসনে বসানো ঠিক না, তা বোঝাতে চেয়েছি।

        1. একটা কথা শেয়ার করতে ইচ্ছে করছে। আমার যদিরা (৩) লিখতে শুরু করে দেখি শুরুর গানটাই খুঁজে পাচ্ছি না। একবার ভেবেছিলাম নিজের মত করে গেয়ে জুড়ে দেই। পরে কেন জানি থেমে গেছি। আর পোস্ট দেয়াই হয়নি। এবার একটু সাহসী হয়েছি। যদি কোন লিংক না পাই, তবে নিজেই গেয়ে দিতে পারি। লাইভ আড্ডা হলে তো আমি না করতাম না! কাজেই যদির এই পোস্টটি আসবে।
          ভাল থাকবেন।

    1. নিয়ে নিন। পাঁচ আমার খুব পছন্দের।
      নিয়মিত!!!
      সে আমি জানিনা আপাতত। তবে ফিরব আমি আমাতে, আমি তা জানি।
      ভাল থাকবেন। আপনি ভাল লেখেন। আপনার লেখা মোবাইলে বাসে বসে পড়ি; কিন্তু মন্তব্য করার সময় অনেক সময়ই হয়ে ওঠে না। সে অবশ্য অনেকের ক্ষেত্রেই।
      ভাল থাকবেন। 🙂

    1. আমি আছি রে – তোদের মাঝেই তো আছি! একটু আউলা শেপে থাকাও আমার খুব পছন্দের। 😀
      মাঝে মাঝে একটু হারাতেই হয়; আরও অনেক কাজ আছে যে! 🙂
      ভাল থাকিস।

  6. আপনি আছেন আমাদের মাঝেই,আমাদের হৃদয়ে।আমার কিন্তু কখনোই মনে হয়নি আপনি নেই।যেদিন আপনি প্রথম আমাদের মাঝে এসেছেন,ওইদিনই কেন জানি মনে হয়েছে,আপনি এখানে থাকতেই এসেছেন,কখনো না থাকার ভাবনা আসেনি আপনার হৃদয়ে।পোষ্ট দিলেও আপনি আছেন,না দিলেও আপনি আছেন।শুভেচ্ছা ভাইয়া -{@

  7. Follow your heart এর চাইতে Follow your brain হলেই ভালো হতো। হার্ট মিথ্যে বলে, বহু কথাও বলে হয়তো কি জানি, ঠিক না বেঠিক।
    আমাকে সব জানতে হবে কে বলেছে তা! ঠিক। সব জানবো না, জানা ঠিকও না।
    আমার ভুল অন্যের কাছে সঠিক হতে পারে, তাই ভুল বলে কিছু নেই।
    প্রত্যেক লাইনগুলো আপনি কেমন করে বললেন সেটা দেখতে পেলাম 🙂
    অরণ্য কে মিস করি আমরা, ছাতা দিয়ে জানান দিন, তবু দিন।
    ওবেসিটি নয়, স্বাস্থ্যকর পোস্ট। 🙂

    1. প্রিয় শুন্য শুন্যালয়
      মন্তব্যে আমি খুব খুশি হলেও
      সবখানে এক নয়।
      হার্ট কভু মিথ্যে বলে
      এ আমি ঠিক মানি না;
      আমি জানি ওর অজানা অনেক
      ও শুধু কেবল জানে না।
      “সব জানা ঠিক নয়”
      সহমত পুরোটায়।
      “ভুল বলে কিছু নেই”
      আমি থাকি খটকায়।
      দেখেছেন অরণ্য
      সেই মোর প্রাপ্তি
      আমি আছি সেই ঢের
      ভুলে যান মাপটি।

      অনেক শুভ কামনা আপনার জন্য। -{@

      1. হার্ট কভু মিথ্যে বলে
        এ আমি ঠিক মানি না;
        আমি জানি ওর অজানা অনেক
        ও শুধু কেবল জানে না।…… দারুন। তুই বেঁচে আছিস তাহলে?

    1. নীলা আপু, আমি আছি।
      তবে, খুবই আউলা। আর জিজ্ঞেস করো না। আমি আছি। আছি।
      তোমাকে একটা গান শেয়ার করি। তোমার বুড়োর গান।
      https://www.youtube.com/watch?v=NUD6Uvzh6HM
      যেতে যেতে একলা পথে…

      ভাল থেকো আপু। অনেক শুভকামনা জেনো।
      আমি আছি। (y)

মন্তব্য করুন