রুবাইয়াত-ই-বোরহান (হাসি ও দুখের ঝড়)

(হাসি)

ঘর বাহিরে সবাই হাসে, হাসতে কে রোজ পারে না?
শীতকালে যার ঠোঁট ফেটে যায় সেও তো দেখি ছাড়ে না!
বলছো তা সব সুখের ধারে অট্ট মৃদুর ভাব সাড়া!
ঢাকতে বদন ক্যান তবে দুখ হাসতে সুযোগ ছাড়ে না?

(দুখের ঝড়)

একই বৃন্তের দু’ফুল থেকে একটি গেলে আজ ঝরে,
অপরটি হয় দুখের দাসী ভিত হয়ে কাল নড়বড়ে।
বয় যদি তাই মন্দ বাতাস লাগলে মৃদু ছোঁয়া তার,
চক্র হারে যায় বেড়ে তা ঝড় সেজে ফের অন্দরে!!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৬০৬জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

    1. ঠিকই বলেছেন আপু।
      সুন্দর মন্তব্যের প্রতি অটুট আস্থা রইল।
      আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।

  1. সুখ ও দুঃখ দুটো মিলেই হাসির ফোয়ারা। কিন্তু দুঃখের মাঝেও হাসির কারণ সবাই বুঝতেও পারেনা।আর এর তফাৎ না বুঝলেও এক দিকে ভাল থাকা যায়।কোনো কৈফিয়ত দিতে হয়না। আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা।

    1. খুব ‍সুন্দর বলেছেন আপু।
      সুন্দর মন্তব্যে অতিশয় তুষ্ট হলাম।
      আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।

  2. সুখ দুঃখের হাসির মাঝে বিস্তর পার্থক্য থাকে। সবাই সব বুঝে নিতে জানে না। অভিজ্ঞ দৃষ্টিতেই কেবল হাসির আড়ালে থাকা বেদনা বুঝতে পারে।

    কবিতার ২য় অংশ ঠিকমতো বুঝিনি।

    ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹

    1. মূল্যবান মন্তব্যে প্রতি অটুট আস্থা রইল আপু।
      কৃতজ্ঞতায় ধন্যবাদ রাখলাম নিরন্তর।
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন
      নিরাপদে থাকুন।
      ২) সাথী হারা পাখির গাত্রে লাগা মৃদু দুখের বাও
      অন্তরে তন্ডবে বওয়অ ঝড় হয়ে দেখা দেয়।

  3. সব হাসির মর্মার্থ সবাই বুঝতে পারে না। কেউ দুঃখে ও হাসে । হাসি মানেই আনন্দের নয় সবসময় এটা অনেকেই বুঝে না। অবিরাম শুভ কামনা রইলো

    1. সুন্দর মন্তব্যের প্রতি অটুট আস্থা রইল।
      আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
      সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।

  4. হাসি আর কান্না হাত ধরাধরি করেই চলে। সুন্দর প্রকাশ — ঘর বাহিরে সবাই হাসে, হাসতে কে রোজ পারে না?
    শীতকালে যার ঠোঁট ফেটে যায় সেও তো দেখি ছাড়ে না!

    1. সুন্দর মন্তব্যে অশেষ তৃপ্ত হলাম।
      আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।

মন্তব্য করুন