রাজপুত্র

হে সময়,পীপিলিকা পথ বেয়ে কোথা যাও?এলে কোত্থেকে?
মরুময় নিসর্গ বা মায়াময় সবুজে,আমাকে নেবে সাথে করে?

নিয়ে যাও রথে করে,সেই সোনা দেশের রাজপুত্রের কাছে ।

মোট পড়েছেনঃ ২৮৫জন আজ পড়েছেনঃ ০জন

৭৩টি মন্তব্য

  1. বোরাক আসলে কোনো সমস্যা নেইতো ভাইয়া? আকুল আকুতি কি না রেখে পারে কেউ? আসবে তবে কোথায় নিয়ে যাবে তা কিন্তু জানি না। ইশ !!! ছোট হলেও লেখা দেখে আনন্দিত।

      1. কেউই বেশি লিখতে পারে না কিন্তু টাইপিং সবাই পারে। আমার মনে হয় ভাইয়া রথে যখন চড়েছেন তখন চড়তেই থাকেন। চড়ে চড়ে উপর থেকে পীপিলিকার মত মানুষগুলোকে দেখেন। দেখেবেন রাজপুত্রের দেখা না পেয়ে আবার নেমে যাবেন না যেন। ইচ্ছা হলে একবার দুবাইতেও আসতে পারেন।

        1. আমি তো ভাল টাইপিং ও করতে পারিনা ।
          আগ্রিকালচার পদ্ধতিতে এক বা দুই আঙ্গুল দিয়ে খুটুর মুটুর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে লিখি ।
          আমি তো পীপিলিকা থেকেও ক্ষুদ্র , তাই অন্যকে বড় না দেখে উপায় নেই ।

          আচ্ছা বিশ্ব ভ্রমণের সময় মনে করিয়ে দিয়েন । কিন্তু তত দিনে তো আপনার বিদেশের গাট্টি গোল হয়ে যাবার কথা ।

  2. কপাল যে আজ বড়ই মন্দ আমার। কেন যে এত অনীহা সেতো বুঝি না থাক বুঝতেও চাই না।

    পীপিলিকার থেকে ক্ষুদ্র!!!! সেই প্রানীটার আবার নাম কি? আমার তো মনে হয় আপনার ই…….য়া বড় পা একটা আকাশে তো আরেকটা পাতালে।

    তো আপনার মতলবটা কি আসলে বলবে একটু ভাইয়া? ওই রাজপুত্রের সাথে কারবারটা কি আপনার? বলুন বলুন কাউকে কিছুই বলবো না। এতো ব্যাকুলতা দেখেই জানতে ইচ্ছে হলো। মরুময় নিসর্গ অথবা মায়াময় সবুজ যে কারো সাথেই আপনি যেতে রাজি আছেন তাই আর কি এই কৌতূহল। বলে ফেলুন চোখ বন্ধ করে।

    1. কেন কপালের আবার কি হল ?
      কেউ কি পাথর ছুঁয়ে দিয়েছে ? কপালে আলু তুলে ?

      এমন ই…য়া বড় পা-হাত থাকল এক লাফে পগারপার হয়ে যেতাম সেই কখন ।
      রাজপুত্ররা থাকে রাজ কার্যে , তাদের সাথে ভাব করে নিতে পারলে নিদেন পক্ষে কলাটা মুলোটা নিশ্চিত ।
      তাই আরকি?
      রাজ ফটকে অন্তত দাড় করিয়ে কেউ রাখবে না ।

      আর সামান্য তিনটে লাইনে কী আর এমন লেখা !

        1. সেতু পার(দহরম-ফহরম দেখে বুঝছেন না ?) হয়ে এলেই তো শেষ না ।
          আরও রাজ-রাজ্য লাভের ভাও-ভাবনা আছে না ?

        2. রাজ-রাজ্য লাভের ভাও-ভাবনা???

          কঠিন কিন্তু বড়ই কঠিন। তবে পিছনে কিন্তু লেগে আছি কিছু পাই আর না পাই দেখতেতো পারবো। এমনও হতে পারে দেখে দেখে কিভাবে ছিনিয়ে নিতে হয় তাও শিখা হয়ে যাবে। তো আশা করি সর্বোচ্চ চেষ্টাই করছেন।

        1. আপনি কী যে বলেন ?
          এখন থেকে গোল গোল চোখ করে তাকিয়ে থাকব ,
          কিন্তু আমরা তাকালেই তো হবে না , আপনার নয়ন খানি নয়নে রাখতে হবে ।

          শুধু শিশির বিন্দু পাখ=পাখালির দিকে তাকালে তো হবে না ।

        2. হা হা হা, কি সর্বনেশে কথা, নয়নে নয়ন রাখতে হবে নাকি ।। আমার হাতি মার্কা নয়নে নয়ন রাখলে এমনিতেই চোখ গোল গোল হয়ে যাবার কথা।। ছোট বেলায় খেলেন নি, চোরের চোখে চোখ পড়লেই অক্কা পাবার ভয়ে সবাই চোখ এড়িয়ে যেত?
          মহাসমুদ্রে মুক্তা খুঁজতে গেলে, অনেক দম নিয়েই ডুবে থাকতে হয় যে, এই কম নিঃশ্বাসে মাঝে মাঝে পেরে উঠিনা ।। চেস্টা জারি রইবে… 🙂

        3. সোনেলার নয়নে নয়ন রাখতে হবে ।
          কম নিঃশ্বাসে আপনি অনেক অনেক পারবেন ,আর তাতেই হবে ।
          অঞ্জন দত্তের সেই বিখ্যাত গোল গোল চোখের গানটি শুনুন।
          হরিপদ একজন ছোট-খাট সাদা মাটা লোক ………

      1. গানটি ইউ টিউবে আছে ,শুনে ফেলুন ।
        আবার মনে করবেন না যেন আপনার কোন কিছু আছে ।
        আপনাদের নিয়ে সমস্যা, এক বললে এগার ভেবে বসেন ।

  3. এত অল্প শব্দে এত গভীর আবেগ,কি করে পারেন বলুন তো?যাদু আছে আপনার আঙ্গুলে?নাকি শব্দ চয়নে?মুগ্ধতা বেড়েই যাচ্ছে,কোথায় শেষ কে জানে?কিংবা অসীম এই মুগ্ধতা!এভাবেই মুঘ করতে থাকুন পাঠকদের আপনার শব্দের যাদুতে।

    শুভ কামনা।

    1. না ,যাদু নেই , নগণ্য লেখকের । তবে আন্তরিক হয়ে পড়েছেন বলেই নিজ গুনে এমন করে বলতে
      পারছেন । যাদু যদি কিছু থেকে থাকে তা আছে আপনার মন্তব্যের সৌন্দর্যে ।

      আপনাকে একটু অনিয়মিত পাচ্ছি , যা আমরা চাই না মোটেই ।
      ভাল থাকুন ।

      1. কোনো কথাই আর বলা যাবেনা দেখছি কারণ একটা কথা বলার পর আবার সেটা উহ্য করতে হয় আমাকে। না ভাইয়া আমার “ফু” তে কোনো কাজই হয় না। লেখা ভুলও হয় না আবার তৈরিও হয় না তবে আপনার “ফু” তে যে হয় তা জানি।

        1. হবে হবে ভাইয়া সবই হবে। কি লিখে সার্চ দিবো গানের সেটা বলুন একটু শুনি গানটাতে কি আছে কথা দিচ্ছি এক কে এগার ভাববো না।

        2. আমার না আমাদের চোখে কিন্তু আপনি এক অসাধারণ মানুষ। আপনাকে হরিপদ ভাবতে পারবো না। গানটা না শুনলেই ভাল হতো আসলে।

        1. আমাদের কাছেও আপনাকে আদর্শ মানুষ মনে হয় আর তাই আপনাকেও আমরা হরিপদ এর মত করে শ্রদ্ধার চোখে দেখি। তাতে রাগ করছেন কেন আপনি?

        2. আম রাগ করছি তা পেলেন কোথায় ?
          এক আবার এগারোর দিকে যাচ্ছে ।

          মূল কথাটি কিন্তু গোল গোল চোখ নিয়ে , তাও মনে রাখতে হবে ।

        3. জটিল ও কঠিন সকাল থেকে সন্ধা ।
          অনেক অনেক দিন পরে ছোট্ট সেমিনারে লোকদের সামনে
          সামান্য কথা বললাম ।

  4. শুধু গোল গোল চোখ না সবই মেনে নিছি। আপনার কাছে হরিপদ যেমন আদর্শবান তেমনি আমাদের কাছে আপনিও তেমন আদর্শবান। আপনি মনে হয় ল্যাহা পড়া নিয়ে খুব ব্যস্ততার মাঝে দিন কাটাচ্ছেন যার কারণ আমরা অপদার্থরা কোনো লেখা পাচ্ছি না আপনার কাছ থেকে। মনে বড় স্বাদ জাগে মাঝে মাঝে সাহিত্যিক হতে কিন্তু এই জনমে কেন পর জনমেও তা সম্ভব না।

    আচ্ছা ভাল কথা সেই রাজকুমারের দেখা কি পেয়েছেন আপনি না এখনো চেষ্টা জারি রয়েছে?

    1. লেখা পাচ্ছেন না মানে ?
      এই ২৭ অক্ষরকে লেখার মত মনে হচ্ছে না বুঝি ?
      একেই বলে লেখক না হতে পারার যন্ত্রণা !

      সেই রাজকুমারের খবর আপনাদের দেব কিনা বা দিলেও কতটুকু দেব তা ওনাদের কাছ থেকে না জেনে
      বলা কি ঠিক হবে ? আপনি-বলুন ।

      বনলতা সেনের কাছে ধরা পড়ে গেছি দেখতে পাচ্ছেন , এখন ভয়ে আছি ।

      1. ২৭ অক্ষর লিখাটি ৩দিনে পা দিয়েছে এখন। অবশ্যই লিখা আর লিখা বলেই তো আরও ২৭ অক্ষর হোক সমস্যা নেই তাতে।

        বনলতা সেনের কাছে ধরা পরতেই হবে কারণ দুজনেরই সেই উপরের সাথে গভীর লিংক রয়েছে আমাদের কি আর সেই লিংক আছে নাকি বলেন?

        থাক আমাদেরকে না জানালেও সমস্যা নেই (পরে অবশ্য মোট বদলাতে পারি) তারপরও আপনি রাজপুত্রের কাছে পৌঁছান।

        1. আপনিও লিংক করে ফেলুন ,সমস্যা নেই । তখন এদিক ওদিক ফকফকা সব ।
          বললেই যদি রাজপুত্রদের কাছে পৌছানো যেত তাহলে তো কথা ছিল না ।

          সাড়ে চার কুড়ি অক্ষর আছে স্টকে । দেব নাকি ?

মন্তব্য করুন