রাখতে চাইলে গড়তে হবে (ট্রায়োলেট)

জনমটা কেউ রাখতে চাইলে সর্বে,
আজ বিবেক তার গড়তে হবে উচ্চে।
ছোঁয় না যেন কাল তা অতি গর্বে,
জনমটা কেউ রাখতে চাইলে সর্বে।
থাকতে হবে মত্ত পরের পর্বে,
ময়ূর যেমন তুষ্ট আপন পুচ্ছে।
জনমটা কেউ রাখতে চাইলে সর্বে,
আজ বিবেক তার গড়তে হবে উচ্চে।

ছবি: সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৯৭১জন আজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. বিবেকের দংশনে আজ আর কেউ সহজে দংশিত হয় না, তাইতো এতো অনাচার, অনিয়ম। খুব সুন্দর কবিতা। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম

মন্তব্য করুন