রংছুট ভোর

উছাল ঝড়ে ভাঙ্গাচোড়া পথে রাতের পায়ের চিহ্ন।
ভোর আজ চোখ খুলেছে দোমড়ানো ঠকঠকানো শব্দাবশেষ নিয়ে
বাহুর আগলে তখনও ঘুমন্ত পরী,
কলির মতো নাফোঁটা চোখে অদেখা
ভোরের চোখের তলে ছাইরঙা স্বপ্নগুলো এইমাত্র রংফেলে স্বপ্নছুট,
কোথাও হুটোপুটি নতুন আশংকাবিহীন আশ্রয়ে,
দল বাঁধার সময় নতুন দলে।
ভোর আজ রংছুট, সময় ফেলে, কোন রাতের হাত ইশারায়?

মোট পড়েছেনঃ ৯৫৬জন আজ পড়েছেনঃ ০জন

৫০টি মন্তব্য

    1. বেকায়দায় ফেলে দিলেও সে ঠিক কায়দা করে আগের রূপে ফিরে আসবে। আমাদের সাধের ভোর, তাই বলে রাত টাকে একা নিজের ভাবা ঠিক না, হুম।

    1. সারারাত নির্ঘুম, ভোর বিষন্ন আজ। তবু আগলে রাখে প্রিয় মানুষকে যতই সে বিষাদগ্রস্ত হোক। মাঝে মাঝে হতাশায় তার স্বপ্নগুলো দুরে সরে যায়। ভয় পায় আবার কখন রাত হবে। রাত যে তার নির্ঘুম।

  1. আপনার এই ভোর কিছুটা অচেনা লাগলো আপু। অন্য লেখাগুলোতে যে ভোরকে দেখেছি, এখানে তেমন না। ভোরের মাঝে রঙ ফিরে আসুক আবার। -{@

    1. আমরা কস্ট আনন্দে থাকি। ভোরকেও তেমনি একটা কস্টের রূপে দেখানোর ব্যর্থ চেস্টা করেছি। রং আবার ফিরে এসেছে। আমি আছিনা? 🙂

  2. তত্ত্ব কথা কয়েকবার পড়তে হয় ভোরকে বিষন্নতায় েয়ে দেয়া ঠিক নয় ভোর হউক সব সময়ের জন্য স্নিগ্ধ শীতল। -{@

  3. রংছুট ভোর আমরা এই প্রথম দেখলাম । আমরা নিশ্চয়ই রাতের কালো হাত ভেংগে ভোরকে তার
    আসল রংয়ে ফরিয়ে আনব ।
    রাতের অবস্থাও সুবিধের মনে হচ্ছে না । বলে কয়ে না গেলে যা হয় তাই হচ্ছে ।

    1. রাতের প্রেমে পরলে সবাই একটু ভাবের জগতে চলে যায় 🙂 যাবে আর কই, ইলেক্ট্রিসিটি চলে গেলে ঠিক আসবে।
      ফ্যাকাসে ভোরের রঙ আসল নয় বলছেন? ঠিক আছে ভোর ফিরে আসবে ঠিক আগের মতোই। সাঁজ কেমন আছে?

      1. সাঁজ ভালই আছে । তবে রাতের কান্না দেখে বিব্রত হচ্ছি । কারণ ওটাকেই পরের বিষয় হিসাবে
        ভাবতে শুরু করেছিলাম ।
        ম্যাদামড়া ভোর আমি চাই না । আপনার ভোর যেটুকু দেখেছি নিজে দেখেছি তাতে রঙ হীন ভাবে দেখিনি ।
        ফিরিয়ে আনুন আপানর মত করেই । সে অপেক্ষায় থাকি ।

        1. 🙂 মাঝে মাঝে একটু দেরি করে ঘুম ভাঙ্গলে কতো মজা জানেন? আপনাদের জ্বালায় তো দেখি সেই উপায় নেই।
          আসবে আসবে। আগে সাঁজ আসুক।
          বেশ কয়েকটা বাংলা মুভি দেখলাম কএকদিন। elegy I কিছুটা দেখেছি, পুরোটা দেখে ফেলবো। আপনার কি অবস্থা? সাঁজ হতে এতো দেরি হলে কেমন করে হবে?

  4. রং এবং রংহীন সব নিয়েই সব কিছু। সব সময় ভোর এক ভাবে আসেনা। শীতের ভোর আর সাইক্লোনের ভোর এক হয়না। সঠিক ভাবেই তাঁকে আনা উচিৎ লেখায়। ভালো লিখেছেন শুন্য শুন্যালয়।

    1. রঙহীন বাস্তবতায় কল্পনার ভোরগুলো রঙিন দেখতেই ভালোবাসি আমরা। সবার বকা খেয়ে যা হোক আপনার মন্তব্যে একটু ভরসা পেলাম। যাই হোক এমুখো আর হচ্ছিনা। অনেক ধন্যবাদ আপু।

  5. পড়লাম আপনার কবিতা। মন্তব্য গুলো পড়েছি। আপনি যখন যেভাবে ভোর দেখবেন সেভাবেই লিখবেন। এটিই উচিৎ। আপনি বর্ণহীন ভোর দেখছেন অথচ লিখবেন বর্ণিল ভোর সেটা উচিৎ না। নিজের সাথে এবং পাঠকের সাথে প্রতারণা করা হবে তাহলে। ভোরকে নিয়ে লিখছেন ভালো লাগছে খুব। ভোরটা দুষ্ট নাকি খুব :p , রং আছে ভোরের মাঝে, তা নষ্ট হতে দিয়েন না 🙂

    1. হুম ভোরটা খুবই দুস্ট। 🙂 ভোরের রঙ নস্ট হতে দেবনা আপু। আপনার মতো করেই ভেবেছিলাম, তবে মেঘাচ্ছন্ন মেঘকুমারি বলেছে, কল্পনার ভোর রংছুট হবে কেনো? এটাও সত্যি।
      আপনাকে এই যে দেখছি মাঝে মাঝে, ভালো লাগছে খুব। ভালো থাকবেন।

মন্তব্য করুন