মেয়ে,নারী,মানুষ

কার জন্য এত উদাস,বিরহে পুড়ে পুড়ে হচ্ছ ছাই!
সে তোমার,না তুমি তার?না শুধু শুধু যন্ত্রণার ভার!

সামনে তোমার কঠিন পরীক্ষা
কারন তুমি মেয়ে,নারী,অসহায়,অবলা,আশ্রয়হীন
কি আছে তোমার কাছে?হ্যাঁ কি আছে?
সৌন্দর্য,শিক্ষা,পদমর্যাদা কোনটাই নেই তো!

তৈরী হও পরীক্ষা হবে তোমার হাত,পা,চোখ,নাক,কান চুলের।
লাগবে টাকা কাড়ি কাড়ি,সোনা,গাড়ি,বাড়ি
এমনকি পরীক্ষা হবে ভার্জিনিটিরও!

জীবনভর কপালের ঘামে শ্রান্ত ভিজিয়ে শাড়ির আঁচল
মধ্য রাতে ইচ্ছা অনিচ্ছায় হবে শিকার, যেখানে তুমি
স্বাদ-বোধ,আললাদ,বাসনা ছাড়া জড়পদার্থ,
একথালা ভাত আর আশ্রয়ে কাটবে জীবন।

বাহবা!কি পাবে? মোটেও না।
অবলা আশ্রয়হীনের জন্য নেই কারও তুলে রাখা বাহবা,
আছে শুধু ভত্সনা এটা কি,সেটা কি,কিচ্ছু নেই,কিচ্ছু পারো না,অযথাই বিরাট ভুল হয়েছে॥
যাকে ভাবছ তোমার ভবিষ্যৎ,ভবিষ্যৎ দুরে দাড়িয়ে দেখবে তামাশা।

এসব তুলে রাখ তার জন্য,যে নিজেকে পুর্ন করেছে তোমায় খালি করে,অনাবৃত করেছে তোমায় নিজের আবর্তে।
তুমি বরং নিজেকে নিজের ভবিষ্যৎ বানাও
স্বপ্ন দেখ,কাঁটাও নির্ঘুম রাত তোমার স্বপ্নে
পদার্পণ কর মেয়ে,নারী,অসহায়,অবলা নয়
একজন পরিপূর্ণ মানুষে শুধু মানুষ!!!!!!!!!

মোট পড়েছেনঃ ১,০৫৪জন আজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. “তুমি বরং নিজেকে নিজের ভবিষ্যৎ বানাও
    স্বপ্ন দেখ,কাঁটাও নির্ঘুম রাত তোমার স্বপ্নে
    পদার্পণ কর মেয়ে,নারী,অসহায়,অবলা নয়
    একজন পরিপূর্ণ মানুষে শুধু মানুষ!!!!!!!!!”

    মায়ের জাতি নারীদের আগেকার সময় শেষ হয়ে বর্তমান সময় কিন্তু অনেক উন্নতি সাধিত হয়েছে। অবলা আর অসহায়ত্বের আমল শেষ। এখন মায়ের জাতি নারীদের সর্বক্ষেত্রে জয়জয়কার।
    আপনার লেখা “মেয়েরা নারীমানুষ” শিরোনামের লেখাটা পড়ে ভালো লাগলো। নারী পুরুষ উভয়ই নিজের ভবিষ্যৎ নিজে গড়। মিলেমিশে সংসার কর।

    1. জী ভাইয়া একদম তাই। অধিকার জন্মগত অথচ সেটা পাবার জন্য আন্দোলন করতে হয় কারন মেয়েরা নিজেকে নিয়ে ভাবেনা। ধন্যবাদ শুভ সকাল।

  2. মেয়েদের প্রতি পদেপদে পরীক্ষা দিতে হয়। প্রতি পরীক্ষাতেই প্রমাণ করতে হয় মেয়েরাও মানুষ। নিজের জন্যে নিজেকে প্রস্তুতি নিতে হয় জীবনভর।
    সুন্দর কবিতা লিখেছেন 🙂
    শুভ কামনা 🌹🌹

  3. কার জন্য এত উদাস,বিরহে পুড়ে পুড়ে হচ্ছ ছাই!
    সে তোমার,না তুমি তার?না শুধু শুধু যন্ত্রণার ভার!

    চমৎকার কাব্য কথন আপু,,

    1. তুই আমার বুকে এসেই কাদঁ।।কয়দিন তোরে দেখিনা।আজাদের ভয়ে মাস্ক পড়ে এসে আমাকে দেখে চটকা মেরে ফেলে দিয়ে জড়িয়ে ধরাটা মিস্ করছি।আর লিখতে হবে অনেক। কবুতর নিয়ে থাকলেই হবে না।।।

  4. আমাদের পুরুষ শাসিত সমাজে নারীরা অবহেলিতই থেকে গেলো। নারী অবলা নয়, তাকে আমরাই অবলা বানিয়েছি। নারী একজন মা, বোন, জায়া, সহধর্মিণী। অথচ তাকে অপমান করার সময় ভুলে যাই নারীর গর্ভ থেকেই আমার জন্ম।

    চমৎকার উপলব্ধি আপু। ভালো লাগলো।

    1. অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।তবে আপনারা যারা ভালো লেখেন।একটু আধটু সমালোচনা করবেন তাহলে শুধরে নেব॥ ভালো থাকবেন।।।।

মন্তব্য করুন