মানুষ

বিবেক আর নিষ্ঠুরতা সমন্বয়
করলেই বুঝি মানুষ গুণা যায়!
তা না হলে জ্ঞান শূন্যতার পিচে
অন্য কেউ- উস্কে দেয় মানুষটি-

সেই মানুষ কে কি বলো? ষড়যন্ত্র
নয় বিবেক, নয় নিঠুরবান মানুষ;
সত্যই যদি পরিচয় ঘাটে কর্মের গুণে
তাহলে পৃথিবী আর কত কর্ম ফলে

নিস্ফল হবে মানুষ, বিবেক জানে না-
নীল দেহের পঞ্চঘাত শুধু নিষ্ঠুরতার
ওজন- গুণতে লাগেনা কোন হিসাব যন্ত্র
অথচ মৃত্তিকা জুড়ে সঞ্চারণ হয় মানুষ।

১০ মাঘ ১৪২৬, ২৪ জানুয়ারি ২১
————————————

মোট পড়েছেনঃ ৮০৬জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. বিবেক আর নিষ্ঠুরতা সমন্বয়
    করলেই বুঝি মানুষ গুণা যায়!
    তা না হলে জ্ঞান শূন্যতার পিচে
    অন্য কেউ- উস্কে দেয় মানুষটি

    অসাধারন লেখা অবিভূত হয়েছি।

  2. প্রতিটি কথা হৃদয়ে গেঁথে গেল চমৎকার শব্দের কারুকার্যে । চমৎকার ভাবনার বহিঃপ্রকাশ ঘটেছে সুনিপুণ লেখনীতে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম

  3. হায়রে মানুষ — ওজন- গুণতে লাগেনা কোন হিসাব যন্ত্র
    অথচ মৃত্তিকা জুড়ে সঞ্চারণ হয় মানুষ।
    — সুন্দর লেখা।

    1. জ্বি প্রিয় কবি আলম দা বেশ কিছুদিন পর পেলাম ভাল আছেন তো
      সুন্দর মন্তব্য করার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন—–

মন্তব্য করুন