মনে পড়ে

প্রিয় দিদি ভাই,

কেমন আছ?

আমি?

আমি মনে মনে তোমায় চিঠি লিখছি,

আর নদীর জলে পা ডুবিয়ে বসে আছি।

ঝিরিঝিরি হাওয়া বইছে,

পাশে কাশবনে কাশফুলেরা হেলেদুলে এ ওর গায়ে ঢলে পড়ছে,

প্রজাপতিরা সেকি দুরন্তপনায় মেতেছে,

বর্ণনা করবার নয়।

সূর্যটা ধীরে ধীরে নদীর বুকে ঝুঁকে পড়ছে,

পশ্চিম তীরের জল লজ্জায় রাঙা হচ্ছে,

আকাশে পাখিদের পাগলপারা নীড়ে ফেরার তাড়া।

তুমি জানো দিদি ভাই,

আমার খুব ইচ্ছে করছে তুমি আমি সন্ধ্যা গায়ে মাখি,

দুজনাতে খুলে বসি গল্পের ঝাঁপি,

আমাদের সাথে মেতে উঠুক অবাক জোনাকি!

এসোনা গো দিদি ভাই।

ঐ নৌকো করেই ফিরবে যখন, আবার হবে চোখাচোখি,

আজ তবে রাখি।

ইতি তোমারই প্রীতিধন্যা

  1. রুবি
মোট পড়েছেনঃ ৮৭৬জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. বাহ্! চমৎকার চিঠি হৃদয় ছুঁয়ে গেল।
    প্রতিটা চরণমালা অসম্ভব ভালো লাগার মতো, আমিও মুগ্ধ হলাম।
    নদীর বুকে পা ভেজানোর আনন্দ রকম এক অনুভূতি, কাশফুল সেখানে মন হারাবেই, প্রজাপ্রতি সব মিলিয়ে খুব সুন্দর একটা কবিতা পড়লাম আপু।

    “আমার খুব ইচ্ছে করছে তুমি আমি সন্ধ্যা গায়ে মাখি,
    দুজনাতে খুলে বসি গল্পের ঝাঁপি,
    আমাদের সাথে মেতে উঠুক অবাক জোনাকি!

    প্রিয় মানুষদের সাথে গল্পের শুরু আছে শেষ নেই ভালোবাসাটা যেন এমনি হয়।

    ভালো থাকবেন,
    শুভ কামনা রইল আপু।

    1. দাদা এতোবড়ো মন্তব্যের ভার আমি নিতে পারবো?
      আশীর্বাদ করবেন।
      আপনার এ কথার মর্যাদা যেন রাখতে পারি,
      ভালো থাকবেন শুভকামনা নিরন্তর।

    1. আমার লেখার জীবনে আপনার এই মন্তব্যটি আমার জন্য একটুখানি ছায়া হয়ে থাকবে আশা করছি ইনশাআল্লাহ।
      ভালো থাকুন প্রিয় সুহৃদ।
      আন্তরিক ধন্যবাদ।

  2. কবিতার মধ্যে চিঠি।এতো বোনাস হয়ে গেল। দারুন লিখেছেন। প্রকৃতির বর্ণনা খুব ভালো লাগলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো

    1. একজন প্রিয় কবি দিদিকে লিখেছি। তিনি আমাকে খুব স্নেহ করেন।
      সোনেলাতে এড হওয়ার আমন্ত্রণ জানিয়েছি উনাকে।
      ভালোবাসা রইলো দিদি।
      শুভেচ্ছা অবিরাম।

  3. দিদিকে দেয়া চিঠি আমাদেরও মন ছুঁয়ে গেছে। খুব সুন্দর লিখেছেন। আরেকটু বড়ো হলে আরও ভালো লাগতো। দিদি আসুক তার জবাব নিয়ে। আমরাও অপেক্ষায় রইলাম।
    ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹

    1. আপু দিদি আমাকে চিঠির জবাব লিখেছেন।
      তিনি অসাধারণ লিখেন।
      আমি কি উনাকে আপনার এফবি আইডি পাঠাবো?
      উনাকে সোনেলায় এড করার জন্যে।
      আপু আপনার প্রশংসায় অনুপ্রাণিত হলাম।
      নিশ্চয়ই পরবর্তীতে আরও ভালো লিখতে চেষ্টা করবো।
      শুভেচ্ছা জানবেন।

মন্তব্য করুন