মুখ ছল

=====================================
সম্পর্ক আর প্রণয় একই সূত্রে গাঁথা নয় প্রেম।
সম্পর্ক এর মাঝে অগাত স্বার্থপর ক্ষয়-
আর প্রণয় চলে নিস্বার্থপর কন্টাসা জয়!
আসলে বৃন্দবন খোঁজে কয় জন
তবে স্বাভাবিক ভাবে চলচ্ছে সব
তাও বোঝা বড় কঠিন
কারণ নিজস্ব ব্যপার হয়ে দাঁড়।

অথচ আমরা সম্পর্ক খুজি-
গভীর প্রণয় বলি- কিন্তু মনগভীরে
কতটুকু আছে বুঝতে চাই না;
অগাত প্রণয় সাগর ডুবেই যায়
স্রোতহীন কান্দন বুঝাই
আর রাতপোহালেই রঙিন ভোর
স্বপ্নমাখা দেখি প্রণয় সম্পর্ক
এক গাঁথা নয় প্রেম শুধু মুখ ছল।

০৩ শ্রাবণ ১৪২৬, ১৮ জুলাই ২০
—————————-

মোট পড়েছেনঃ ৭৯৭জন আজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. অথচ আমরা সম্পর্ক খুজি-
    গভীর প্রণয় বলি- কিন্তু মনগভীরে
    কতটুকু আছে বুঝতে চাই না;

    কবিতায় যথার্থ উপস্থাপিত হয়েছে। আসলেও আমরা অনেকেই এ-বিষয়ে বুঝতে চাই না।
    শুভকামনা থাকলো শ্রদ্ধেয় লিটন দাদা।

  2. “অথচ আমরা সম্পর্ক খুজি-
    গভীর প্রণয় বলি- কিন্তু মনগভীরে
    কতটুকু আছে বুঝতে চাই না; “
    সুন্দর তো , কখনো হয় নি দেখা ভেবে।
    শুভ কামনা।

  3. আজকাল সম্পর্ক, প্রণয় সবকিছু গুলিয়ে যাচ্ছে। মনে এক , মুখে আরেক। কোন কিছুর গভীরতা খুঁজে পাইনা। ভালো লাগলো কঠিন কবিতা। শুভ কামনা রইলো

    1. জ্বি প্রিয় কবি সুপর্ণা দিদি আসলে কবিতা কঠিন সহজ আমি বুঝি না
      সুন্দর মন্তব্য করার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন———–

  4. বাহ, বেশ — আর রাতপোহালেই রঙিন ভোর
    স্বপ্নমাখা দেখি প্রণয় সম্পর্ক
    এক গাঁথা নয় প্রেম শুধু মুখ ছল।
    –ধন্যবাদ।

মন্তব্য করুন