দিঘির স্বচ্ছ-কালো জলে
তোমাকে নাইতে দেখিনি কখনও
শান্ত আকাশ
ফর্সা গাল বেয়ে চুলের লতা
গলায় রুপোর মাদুলি
উদোম পায়ে বেশ মানিয়েছে হলদে পাড়
ভেজা শরীরে যখন
রূপকথার ডালা খুলে নিঃশব্দে উঠে এলে
হঠাৎ পড়ে গেলো আলো
কেমন ছায়া ছায়া
ক্ষয়া ক্ষয়া- অচেনা ঠেকছে সব
যেনো কোনো ষড়যন্ত্রীর পরাবাস্তব জগৎ
এর আগে জলভেজা কদম দেখিনি
মোট পড়েছেনঃ ৬৩৬জন
আজ পড়েছেনঃ ০জন
কবির চোখে কতো কতো ভাবনা থাকে…
ষড়যন্ত্রীর পরাবাস্তব জগৎ, ভেজা কদম দেখলে কখনই এমন ভাবতে পারতাম না ।। 🙂
-{@
সুন্দর।
(y)