ভাঙ্গাঘুম নষ্টমাথা

শীতঘুম ভেঙ্গে গেল খুটকরা শব্দে,
রাত তিনটে! কে, কে ওখানে?
উহ, ঘুমুতে দেবেনা দেখছি, আবার এসেছো?
কী চাও? জানিতে বলবে, কিছু না এমনি আসিতো!
ভাঙ্গাবে ঘুম শব্দ শব্দে!! না, তেমন ইচ্ছে ছিল না?
ওহ! দেখতে দিয়ে কপাল ঠুকে গেছে?
তা এত্ত দেখার কী আছে, আলোজ্বলা রাতে?
আলোতে ঘুমোই বলে খুব সুবিধে, তাইনা?
অবশ্য তোমাদের তো আলোয়-আধার চাই ই না!!
শ্মশানে ভাঁজা-পোড়ার গন্ধ নিতে এসে ভাবলে এদিকটায়ও
দিই ঢু সামান্য একটুখানি?
বিকেলেই তো ইটখোলার চুল্লির পাশটায় সময় কাটালে!!
মায়াময় আণ্ডাবাচ্চা সহ!!
তা বেশ করেছো, এবার ভাগ, ঘুমুতে দাও;
কী বললে? এই এখন তোমার সাথে শ্মশান ঘাটে গিয়ে একটু হাওয়া খাব?
বাহ্‌ বাহ্‌, ডাইনিদেরও নষ্টমাথা হয় দেখছি!! অবশ্য মাথা থাকলে তো!!

দেখি দেখি, কপালের আলুটা কত্ত বড় হলো?

মোট পড়েছেনঃ ৬৪৯জন আজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

  1. হা হা হা ..এদেখি আমার জাতির কথা।
    শ্মাশানের বিবিকিউ পানসে লাগছিল তাই আপনার দরজায় একটু উকি মেরেছিলাম।
    তা মাথাটা এমনভাবে টুকলেন যে কপালের আলু দেখে ভয়ে পালিয়ে গেলাম।
    হাওয়া আর খাওয়া হোল না। :D) :D) :D) :D)

    1. জিন আর ডাইনি এক হলো কী করে তাই ভাবতেই আছি।
      ডাইনির পুংলিঙ্গ কী কে জানে!!
      আপনি এ লাইনে কখন এলেন!! আজব তো,
      সিরিজ লেখা, জীন-ফিনে কুলোবে বলে মনে হয় না।

      শ্মশানে সাবধান কিন্তু।

      1. যারাই ডাইনি তাহাই জিন ,এতে ভাবা ভাবির কিস্সু নাই।
        জিনের যে কত ক্ষ্যামতা তা অকনও বুজবার পারেন নাই। সিরিজ মিরিজ তো নস্যি।
        :p :p :p

  2. রাত তিনটায় খটখট?
    তা আপনার কবতে পড়ে ভুত প্রেতের মাথা খারাপ এবার না হয়েই যায় না,
    কুবি কি শ্মশান এ হাওয়া খেতে যাবেন?

    ভাল্লাগছে খুব।

    1. প্রাণের মায়া এখনও আছে, ঘাড়ে মাথাটি রাখতে চাই,
      শ্মশানে যেতে চাচ্ছি না আপাতত,
      ভুত-প্রেতের কথা জানিনা, তবে ডাইনিরা কিন্তু তেমন না,
      দেখতে পাবেন আস্তে আস্তে,

  3. এইবারে ভূতও কোবতের বিষয়!!! 😮
    কই যাই! ^:^ হে ভগবান একটা পোকা যাস ভূতের পেটে ঢুকে! 😀

    তয় কুবিতা মন্দ হয় নাই। মন্দ কইলে আপনি না আবার ভুতেরেই কুবিতা সব দান কইরা দ্যান।
    কুবিরাজ ভাই কুবিতাখানা মেলা ভার হইছে কিন্তু। মন্তব্যখানে ক্যামন হইলো?
    এইবারে আমি যাই। 😀 \|/

    1. ক্যা? ভূত নিয়ে কোবতে লেখলে তোমার এত পেট পুরে কেন? ভূতের বুঝি ইচছা হয়না একটু কোবতে হইতে? :D) :D) :D)
      ভূতের পেটে পোকা ঢুকেযাওয়ার বদ দোয়া দেও? :@ তবে রে….আজ তোমার ঘাটমটকিয়েই ছাড়বো। :D) :D) :D)
      দিদিগো কোবতেটা পড়ার পর আমি হেসে হেসে মরে যাচছি।

    2. এমন মন্তব্যের পর যাই বলতে নেই, আসি বলুন।

      নাহ, সব কোবতে ডাইনিদের জন্য নহে, ওদের কাছের প্রজাতির জন্যও তুলে রাখতেছি!!
      আর যখন ভাল বলছেন তখন বুঝতেই পারছেন কী হবে!!
      বিষয়ের কোন শেষ নেই, নশ্বর এই ধরায় কত কী কত আছে কে জানে!!

      1. উরি ব্বাস আসি! 😮 কেন একাশি, বিরাশি, তিরাশি, চুরাশি, পঁচাশি, ছিয়াশি, সাতাশি, আঠাশিরা কি করলো? 😀

        বাপ্রে কুবিরাজ ভাইও দেখি দর্শন দ্যান!!! কই যে যাই, সবদিকে খালি দার্শনিক দেখি। ^:^

  4. ওরে আল্লাহ্! আয়তাল কুরসি পইড়া বুকে ফুঁ দিয়া লই। সাত সালাম পড়োন লাগবে । ডাইনি ভূত কুবির ভাষায়! ক্যা ক্যা? রাইত্রে তিনটের সময় ক্যালা ঘুম ভাঙ্গে। খুটখাট করলেই উঠোন লাগব?
    ঘুমান ঘুমান। নাক ডাইক্কা ঘুমান। ডাইনি ভূত যা আছে দরজা জানলা খুটখুটাইতে থাকুক।

    1. রিতু,কুবিরাজরে ঝাডফুক দিয়া কয়েকটা তাবিজ বাইন্দা দেও।
      রাইত বি রাউতে ডাইনিরা হের ঘুম ভাংগায়, কবে না জানি আবার ঘাড় মটকায়। :@

      :D) :D) :D)

  5. আমার মনে হচ্ছে এই লেখক সাহেব এতোদিন আমাদের মগজ দোলাই দিয়ে তৃপ্ত না হয়ে এখন ভুত পেত্নিদের দোলাই দিতে মনস্ত করেছেন।
    তা বেশ, তাহারা যেন রোজ রাতেই আপনার দারস্ত হন…

মন্তব্য করুন