বোবা জোনাকি//

তাহলে নুয়ে পড়ুক গাছের পাতা-

নুয়ে পড়ুক শিরিশ পাতার অবদমিত প্রত্যাশার ঝালর!

কেউ সুখী হোক তবু কারো বিচ্ছিন্ন হবার গল্প শুনে;

বৃক্ষ থেকে ঝরে পড়ুক অজস্র বাক্যের শব্দ,জমা পড়ুক ঢাকনা দেয়া প্রাগৈতিহাসিক পাথুরে গোপন কোঠরে;উচ্চে আরো উচ্চে ঝুলে আছে চাঁদের সিঁড়ি আর বর্ষার মেঘ!

মাঝখানে নেমে আসে ঝুলন্ত বৃষ্টির তার;

রাশিভারা রাত্রির জেগে থাকা পাপড়ি চেয়ে দেখুক কুঞ্জবনে জোনাকির মৃতদেহের শোক।

আমি ব্যার্থ প্রেমিকের পুষ্পার্ঘ

হয়ে অঞ্জলি দেবো।

ধুলো গুণে গুণে তর্জমা রেখে যাবে বিবাগী বাতাসের পিয়ন!

 

তাহলে- নুয়ে পড়ুক

শিরিশের চিকন ডালের পাতা!

নির্জিব ইট পলেস্তারার শরীরে

নিস্তব্ধতার গল্প বেড়ে বেড়ে ঢেকে দেবে স্বপ্নের কোনো জানাশোনা পোস্টার।

মোট পড়েছেনঃ ৯১১জন আজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

  1. বৃক্ষ থেকে ঝরে পড়ুক অজস্র বাক্যের শব্দ,জমা পড়ুক ঢাকনা দেয়া প্রাগৈতিহাসিক পাথুরে গোপন কোঠরে;উচ্চে আরো উচ্চে ঝুলে আছে চাঁদের সিঁড়ি আর বর্ষার মেঘ!
    মাঝখানে নেমে আসে ঝুলন্ত বৃষ্টির তার;
    রাশিভারা রাত্রির জেগে থাকা পাপড়ি চেয়ে দেখুক কুঞ্জবনে জোনাকির মৃতদেহের শোক।

    বাহ বাহ চমৎকার লিখেছেন আপু, সত্যি বিমোহিত করা লেখা।

  2. “রাশিভারা রাত্রির জেগে থাকা পাপড়ি চেয়ে দেখুক কুঞ্জবনে জোনাকির মৃতদেহের শোক।
    আমি ব্যার্থ প্রেমিকের পুষ্পার্ঘ হয়ে অঞ্জলি দেবো।”
    ব্যর্থ প্রেমিক সকল অভিমান ভুলে
    সানন্দে নেবে তুলে।
    চমৎকার একটি রোমান্টিকতায় ভরা কবিতায় মুগ্ধ হলাম।
    শুভ কামনা নিরন্তর।

  3. তাহলে- নুয়ে পড়ুক
    শিরিশের চিকন ডালের পাতা!
    নির্জিব ইট পলেস্তারার শরীরে
    নিস্তব্ধতার গল্প বেড়ে বেড়ে ঢেকে দেবে স্বপ্নের কোনো জানাশোনা পোস্টার।

    দারুণ লিখেছেন।

    1. নিস্তব্ধতার গল্প বেড়ে বেড়ে ঢেকে দেবে স্বপ্নের কোনো জানাশোনা পোস্টার…..স্বপ্নেরা এভাবেও ঢাকা পরে যায়…..। ধন্যবাদ ভাই।

  4. রাশিভারা রাত্রির জেগে থাকা পাপড়ি চেয়ে দেখুক কুঞ্জবনে জোনাকির মৃতদেহের শোক।

    আমি ব্যার্থ প্রেমিকের পুষ্পার্ঘ
    হয়ে অঞ্জলি দেবো।
    ভালই বলেছেন আপু

  5. এতো সুন্দর করে কিভাবে বর্ণনা করেন ! আমি মুগ্ধ হয়ে যাই। শিশির পাতার অবদমিত প্রত্যাশার ঝালর নুয়ে পড়ুক, অন্যের বিচ্ছিন্ন হবার খবরে কেউ সুখী হয় এটা সত্যি কথা। শুভ কামনা রইলো

    1. আপনারে যতই বারন করি ততই আরো বেশি করে কবি বলেন আমাকে,
      ভাই কবিতা লেখা আমার সাধ্যে নাই।আমি কবিতা লেখার সাহস করিনা কখনো।
      ভালো থাকবেন।

  6. তাহলে- নুয়ে পড়ুক
    শিরিশের চিকন ডালের পাতা!
    নির্জিব ইট পলেস্তারার শরীরে
    নিস্তব্ধতার গল্প বেড়ে বেড়ে ঢেকে দেবে স্বপ্নের কোনো জানাশোনা পোস্টার।

    খুব সুন্দর একটা কবিতা পড়লাম। যা, “শেষ ভালো যাঁর, সব ভালো তাঁর।” এরকমই হয়েছে।
    শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দিদি।

      1. আকাশকে জিজ্ঞাসা করেছিলাম, ‘তোমার এতো বিশালতা কেন?’
        জবাবে আকাশ বললো’ ‘কই, আমি দেখি নাতো!’
        তেমনই হলো অবস্থা।
        ভালো থাকবেন দিদি।

      2. দাদা,

        ঐ আকাশটাই আমার সবশেষ ভালবাসা। একদিন বিধাতা সময় সুযোগ দিলে ঠিক ওই আকাশটাতেই লুকাবো। আমি মেঘ হতে পারি…… পারি হতে বৃষ্টি হয়ে ঝরতে, তবু ওই আকাশের কাছে আমি শুধু ছোট্ট দুটো চোখ ছাড়া আর কিছু নই।
        শ্রদ্ধা জানবেন নিরন্তর।

  7. এভাবেই নীরবে নিভৃতে আশা গুলো নিভে যায়।
    তবুও মানুষ আশা হারায় না। ইটের পর ইট গেঁথে যায়। খসে পরে পুরাতন পলেস্তারা।
    দারুণ অনুভূতি ব্যক্ত করলেন।
    শুভকামনা

  8. কবিতা নয়, এ যেন প্রেমের কাব্যগাঁথা পড়লাম আপু। প্রেম ব্যার্থ হয়না, না পাওয়ার মূর্ছনায় চোখে ভাসে কত স্মৃতি কত আশা নিরাশার গল্প। এটি ঠিক তেমনই একটি লেখা।

    অতীব চমৎকার! মুগ্ধ হলাম। শুভকামনা রইলো আপু।

    1. কবিতার ক ও জানিনা ভাই, কারো কোনো গল্প আমাকে নাড়া দেয় ভীষণভাবে। অনুভবগুলো চলে আসে এমন শব্দে সাজতে। তেমন তেমন করেই লিখে যাই নিজের মতো করে। আপনাদের ভালোলাগলে প্রেরণা পাই।
      ধন্যবাদের মানে জানিনা, জানতেও চাইনা, মানতেও চাইনা। আমি জানাই কৃতজ্ঞ চিত্তে কৃতজ্ঞতা। শুভ কামনা।

  9. “নিস্তব্ধতার গল্প বেড়ে বেড়ে ঢেকে দেবে স্বপ্নের কোনো জানাশোনা পোস্টার।”

    আমরা মনের অজান্তেই নিস্তব্ধতার গল্পেে ডুবে যাই,স্বপ্নেরা নির্বাক হয়।
    অসাধারণ জীবনদর্শন পেলাম কবিতায়।
    খুব ভালো লাগলো আপু।

মন্তব্য করুন