হঠাৎ বৃষ্টি নেমে আসে চুপিসারে, আ-বনান্ত বীথী-পথ জুড়ে
ভিজে যায়, ভিজে যায় সাড়া পথ, ভিজে যায় সবুজের বনানী,
আকাশ আজ প্রহরী বিহীন, সন্ন্যাস হীন বর্ষনাকাঙ্খায় ক্রমশ
ভারী হয়ে ঝরে যাওয়া, ঝরে পড়া।
অবাধ ঘোরাফেরার বৃষ্টি এক সময় থেমে যায়;
স্বপ্ন ভেঙ্গে জেগে ওঠে আচমকা, দুচোখের ইন্দ্রজালে,
পাতাদের ঝরে পড়ার আওয়াজে।
হঠাৎ বৃষ্টি নেমে এসে দাঁড়িয়েছে, গা-ঘেঁসে।
৭৯টি মন্তব্য
প্রহেলিকা
মেডেল কই আমার! 🎖🎖🎖 পাইসি।
নীলাঞ্জনা নীলা
এটা কি হলো? আমি প্রকাশ বাটনে চাপ দিতে দিতেই আপনি হয়ে গেলেন প্রথম। 😭😭
প্রহেলিকা
এটা তো সব সময়ই হয়। প্রথম হবার আশা করতে গিয়ে সবাই ধোকা খায়! আমিই প্রথম হয়ে যাই কয়েক সেকেণ্ডের ব্যবধানে।
নীলাঞ্জনা নীলা
একদিন আমিও প্রথম হবো। এক মাঘে কিন্তু শীত যায়না। হুহ বুঝলেন?
প্রহেলিকা
থাক, আপ্নাকেই প্রথম এর উপাধি দিয়ে দিলাম। আমার অনেক আছে, আপনাকে কয়েকটা দিলে কমে যাবে না।
নীলাঞ্জনা নীলা
ইস তা হবেনা। একদিন আমি করবো জয়।
শুন্য শুন্যালয়
নীলাপু আমারে ঘুষ দাও। প্রহেলিকারে মন্তব্য ব্লক দিয়া দেই। তুমি প্রকাশ করলে ওপেন করুমনে নেক্সট টাইম 😉
প্রহেলিকা
স্ক্রিনশট নিয়া রাখলাম, এই ষড়যন্ত্র হচ্ছে আমার বিরুদ্ধে। ন্যায়নীতি বলে সমাজে এখন কিছুই নাই। মডুরা কি এমন ষড়যন্ত্র দেখে না?
ছাইরাছ হেলাল
ভয় পাবেন্না, এখানে স্বজন প্রীতির সাথে ন্যায়-শাস্ত্র ঘুটা দিয়ে আইন প্রয়োগ করা হয়,
লিখিত এবং অলিখিত ভাবে।
প্রহেলিকা
আপনি বললে ভয় পাই না বরং সাহস লাগে। এসব ষড়যন্ত্র টিকবে না বেশি দিন। ক্ষ্যামতা দেখায় আর কি।
ছাইরাছ হেলাল
চাক্রি কিন্তু থাকপে না!!
নীলাঞ্জনা নীলা
শুন্য আপু এভাবে সবার সামনে ঘুষ চাইতে নেই। বিপদে পড়বে। তখন আমার কি গতি হবে?
ছাইরাছ হেলাল
ও আপনারা দুজনে মিটিয়ে নেবেন/দেবেন!! হে হে!!
নীলাঞ্জনা নীলা
উফ আমি প্রথম
প্রহেলিকা
আপনি প্রথম?
নীলাঞ্জনা নীলা
তা নয়তো কী! আপনি এমন শত্রুতা করলেন আমার সাথে? 😭😭😭😭
প্রহেলিকা
শিক্ষকের সাথে শত্রুতা করে কানমলা খাওয়ার ইচ্ছা নাই। আপ্নিই প্রথম। আমি চুপ।
নীলাঞ্জনা নীলা
কে শিক্ষক! আমাকে মাটি থেকে আকাশে তুলে একা করতে চান? তা হবে না।
প্রহেলিকা
আপনি শিক্ষক, গুরুজন। অপরপক্ষে অগ্রজ আমার, এদিকে সিনিয়র ব্লগার। সব দিকেই আপনি উপরে।
নীলাঞ্জনা নীলা
একটা সময়ের পর বয়স বলে কিছু থাকেনা। ক্যালেন্ডারে মাত্র তো পঁয়তাল্লিশ আমার। পঞ্চাশে গেলে শৈশব শুরু হবে। 😃
ছাইরাছ হেলাল
@ নীলা, মিথ্যা বলা মহা পাপ, আমরা তো জানতাম বাও কী তেও!!
নীলাঞ্জনা নীলা
বাও তেও ক্যাম্নে হবো? সতেরোতে আটকে ছিলাম।
ছাইরাছ হেলাল
আঠের হলে হবে!!
নীলাঞ্জনা নীলা
প্রকাশ করতে গিয়ে দ্বিতীয় হয়ে গেলাম। উফ!
প্রহেলিকা
হা হা একটু লোভ দেখাইছিলাম।
নীলাঞ্জনা নীলা
লোভে পাপ জানেন না? যাক আগে গেলে বাঘে খায়। বুঝেছেন?
প্রহেলিকা
হা হা এটাই আপনার জন্য সান্ত্বনা এখন। বাঘে খাক। আগেই তো বলছিলাম, আপনি আমার পারফেক্ট প্রতিদ্বন্দ্বী।
নীলাঞ্জনা নীলা
কতো ধানে কতো চাল একদিন বোঝাবোই বোঝাবো।
ছাইরাছ হেলাল
শেষতক কী অবস্থান পেলেন!! কে কোনটা? তা তো ক্লিয়ার বোজতারলাম না।
নীলাঞ্জনা নীলা
আপনি হলেন আম্পায়ার। @কুবিরাজ
ছাইরাছ হেলাল
আমরা আমরাই, এখানে কুন আম্পায়ার নেই, ছিল ও না।
প্রহেলিকা
কে কোনটা কি আবার? আপনি দেখতেই পাচ্ছেন কে প্রথম।
নীলাঞ্জনা নীলা
মিঃ আম্পায়ার এভাবে মিথ্যে বলবেন না।
ছাইরাছ হেলাল
সদা সইত্য ই বলি/বলিব।
প্রহেলিকা
হেলাল ভাই এসে একটা যে ধমক দিবে সেটা ভাবছি। লেখা নিয়ে কিছু না বলে, আড্ডাবাজি শুরু করেছি। কি করমু কারো ঘরে গিয়ে কি এমন করা যায়! ত
নীলাঞ্জনা নীলা
“আমি কী ডরাই সখী ভিখারি রাঘবে!”—এই বাক্যটাই জপ করতে থাকুন। 😁
প্রহেলিকা
ঠিক ঠিক, ডরাই না। কিছু বললে লেখার একশো একটা প্রশংসা করে দিব। লেখাতো এখনো পড়িইনি।
নীলাঞ্জনা নীলা
কুবিগুরু মনে হয় মানসিকভাবে অসুস্থ হয়ে আছেন। এত্তো সহজ কুবিতা লিখেছেন, আমি তো হতবাক। 😃
ছাইরাছ হেলাল
@নীলা……… খুপ অসুস্থ!!
তা না হলে কী আর বৃষ্টি গা ঘেঁসা-ঘেঁসি করে!!
নীলাঞ্জনা নীলা
আহারে এত্তো অসুস্থ? আপনার দরকার ইসপগুলের শরবত। @কুবিরাজ ভাই
ছাইরাছ হেলাল
এ দেখছি বিকট ডাক্তার!!
নীলাঞ্জনা নীলা
নার্স তো ছিল্মম।
ছাইরাছ হেলাল
তাতেই এই অবস্থা!!
ছাইরাছ হেলাল
কৈ!! প্রশংসা তো কিছুই পেলাম না।
নীলাঞ্জনা নীলা
প্রশংসা করার মতো কিছু তো পেতে হবে!
ছাইরাছ হেলাল
এক দম ঠিক-ঠাক হয়েছে,
দশে এগার!! না বেগারো/তেগারো।
ছাইরাছ হেলাল
আরে, স্বজনদের কেউ ধ্মকায়!!
জমিয়ে ঝগড়া করুন,
তবে সব থেকে ঝগড়া লেখা দিন, আমরাও যোগ দেই দলে দলে।
নীলাঞ্জনা নীলা
ঝগড়া লেখা??? ক্যাম্নে লেখে?
প্রহেলিকা
জালাতন আপ্নাকেই করতে পারি, পারি বলেই করি। কই আর যামু আমরা। ঝগড়াঝাটি করি না’তো। কুবিদের মাথায় লেখা ছাড়া আর কিছুই কি নেই?
ছাইরাছ হেলাল
কেমনে থাকে!! কবিদের সাথে থেকে থেকে অভ্যাস খারাপ হয়ে গেছে।
টের ই তো পেলাম না। কোথায় কে জ্বালাতন করলো!!
প্রহেলিকা
তাই বলে কি বৃষ্টিকে রুখা যাবে? যাবে না। হঠাৎ এই বৃষ্টি যতোই গা-ঘেষে দাড়াক, ভিজিয়ে দেক, ঝড়াক হাজারো পাতার বন্ধন তবুও এই বৃষ্টিকেই আপন করে নিতে হবে। গায়ের পরতে পরতে মাখিয়ে গেয়ে উঠতে হবে কোনো নির্জন সঙ্গীত। বৃষ্টি ভালবাসি, হঠাৎ বৃষ্টি আরও বেশি ভালবাসি। কবিতা লেখতে মিন চায়।
ছাইরাছ হেলাল
আহা্ এমন কে বাঁধা দিতে নেই, বেঁধে রাখতেও নেই।
আগল খুলে দিয়ে দুকলম চালিয়ে দিন, ভাগ দিন, ভাগ নেই।
অন্য ভাবনা নিয়ে লিখতে বসেছি, বৃষ্টি নেমে এলো, আমিও ঝেরে দিলাম, আনন্দের বেদনায়।
শেষ লাইনটি আগেই বৃষ্টিকে ভেবে নিয়েছিলাম, পরে প্রথম থেকে লিখেছি।
প্রহেলিকা
আগেও একদিন বলেছিলাম, হুটহাট লেখাগুলো আরও বেশি সুন্দর হয়। প্রমাণ পেলেন তো। আমিও তো ভাবি নবান্নের উঠোনে আবার বৃষ্টি এলো কোত্থেকে। তা আজকে কি রান্না বান্না হলো?
ছাইরাছ হেলাল
পাইছেন কী!! মশাই!!
প্রহেলিকা
মন চায়।
তৌহিদ
বৃষ্টিবিলাসী কবি!
বৃষ্টি নেমে আসুক অঝোর ধারায়
হোক তা স্বপ্নে না হয় বিলাসী বাসনায়…
লেখাটি ভালো লেগেছে ভাইয়া।☺
ছাইরাছ হেলাল
অনেক ধন্যবাদ, বৃষ্টি আমি পছন্দ করি, অন্য পছন্দদের সাথেই রাখি।
নীলাঞ্জনা নীলা
আচমকাই বৃষ্টি নামলো।
আলোর ধারাপাত গোনা শেষ হতে না হতেই
রূপোলী জলের নাচন শুরু হলো।—
আচ্ছা এ কোন বৃষ্টি? কুবিগুরুজি আর কতো!!!
তা স্বপ্নে বৃষ্টি কি গা-ঘেঁসে দাঁড়িয়েছিল? আমার তো তা মনে হয়না! 😱
ছাইরাছ হেলাল
আপনি একদম ঠিক ধরেছেন!!
স্বপ্নের দরকার কী!! নধর বৃষ্টিকে কাছে-পিঠে পেলে।
এর কুন শেষ নেই। আপনি থাকতে শেষ কী করে করি!
আচমকাই নেমে আসে ঐ আকাশি স্বর্গ থেকে
ফোঁটায় ফোঁটায় বিন্দু বিন্দু করে অঝরে
রূপোলী রুপোর নাচনে ।
নীলাঞ্জনা নীলা
বাস্তবের বৃষ্টি! তাহলে তো হলোই। মাথা ঢেকে রাখুন। চুল নেই, সরাসরি ঠান্ডা লাগবে। 😃
ছাইরাছ হেলাল
টাক মাথা আঁচলে মুড়িয়ে দেবে!
নীলাঞ্জনা নীলা
হায়রে মরণ! এবারে নতুন নাম আঁচল।
ছাইরাছ হেলাল
আঁচল কিন্তু ফাইন!!
ইঞ্জা
আহ কি চমৎকার বৃষ্টি বিলাস, ভালো লাগা রয়ে গেল ভাই।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ।
ইঞ্জা
শুভেচ্ছা ভাইজান।
ছাইরাছ হেলাল
আপনাকে ও শুভেচ্ছা।
মাহমুদ আল মেহেদী
হঠাৎ ঠান্ডা করে দিলেন তপ্ত মনটাকে।
ছাইরাছ হেলাল
যাক, বরফ তো হন-নি, সেই ভাল।
ধন্যবাদ।
শুন্য শুন্যালয়
কাঁটাছেড়া করবার ইচ্ছে ছিলো।
কিন্তু হঠাৎ ই তাকিয়ে দেখলাম, বৃষ্টি এসেছে গা ঘেষে..
“বহুকাল খাঁ খাঁ করছে বর্গা নেয়া হৃদয়ের জমিন
শীতকালীন ভেসলিন বিহীন ওষ্ঠের মতোন
শর্ত না মেনে ভেজেও না চোখের সবুজ,
অধৈর্য্যের মতোন বৃষ্টি মেতেছে তুমুল নেশায়
অন্যকোথাও, অন্য কোনখানে, অন্যদের শরীরী কথায়…
ছাইরাছ হেলাল
ছুড়ি-চাকুর কারবারি!!
ইচ্ছে হলেই চালাতে পারেন, দয়াহীন ভাবে!!
যাক বর্গা সিস্টেম জেনে গেছেন যখন তখন আর সমস্যা নেই!!
এত্ত কঠিন কথা লেখেন ক্যা!!
উত্তর দেতারিনা যে, ভাইয়া!!
শুন্য শুন্যালয়
নু প্রব্লেম। 🙂
ছাইরাছ হেলাল
জ্বি, ভাইয়া, বুকে ফু দিলাম।
জিসান শা ইকরাম
বৃষ্টি এসে দাঁড়াক আমাদের শিয়রে,
গা ঘেঁষে, গা এ মিশে,
সতেজ হোক মনের ফসল।
ভাল্লাগছে।
ছাইরাছ হেলাল
বৃষ্টির খুব আকাল, তবে ঝড় দিয়ে তো বৃষ্টির কাজ চলে না।
আচ্ছা স্ব-ত্যাজ হলে তো আবার সমস্যা।
জিসান শা ইকরাম
কুনই সমস্যা নেই ভাইসাব,
আমরা আছি না?
ছাইরাছ হেলাল
বুকে বল পাইলাম।
সাবিনা ইয়াসমিন
বৃষ্টি এসেছে চোখের পাতা ছুঁয়ে,
বৃক্ষ–পাতার ঘুম ভাঙিয়ে আলতো পায়ের আদ্রতায়, দুষ্টু চলনের মিষ্টি বৃষ্টি সন্ন্যাসীর বিনা গা–ঘেঁষায়
হামলে পড়েছে সর্বাঙ্গে, অঝোর ধারায়,
আচমকা বৃষ্টি এসেছে বনানীর নির্জনতায়..
ছাইরাছ হেলাল
আপনার মন্তব্য পড়ে তো মনে হচ্ছে, বৃষ্টির ব্যাপক ক্ষ্যামতা!!
বৃষ্টি কোথায় কোথায় পড়েনি সেটাই ভাবার বিষয়।
বৃষ্টি গড়িয়ে/ছড়িয়ে যাচ্ছে সোনেলার উঠানে
ভাগ্যিস শীলা-বৃষ্টি হয়ে বরফের রাজ্য গড়েনি
অবর্ণনীয় নির্জনতায়।