বৃষ্টির রাতে …

— কতদিন বলেছি মাঝ রাতে এভাবে ঝড় তুফানের স্রোতে জানালা ধরে ডাকবেনা ।। আমার অস্থিরতায় বিছানায় এপাশ ওপাশ আর তোমার মুচকি হাসি , এ তোমার পুরনো খেলা আমি জানি।।

— আজ আমার যাওয়া হবেনা কিছুতেই, যতই করো মেঘের হুংকার।।  বলতে বলতে সত্য পুরুষের হাত আলগোছে সরিয়ে দিয়েছি কখন নিজেরই অজান্তে।।

—বৃষ্টি নামিয়ে দিয়েছ চোখে জানি, এটাও তোমার পুরনো খেলা।। অভিমানী তোমার এই বৃষ্টি আমার সহ্য হয়না কিছুতেই ভালো করেই জানো তুমি।। বারবার জেনেও খেলায় মাতি তোমার।। ভেঙ্গে চুড়ে ফেলতে চাই, আবার নতুন করে গড়বো বলে।।

—আমার হেলাফেলায় আধঘুমানো শরির এগিয়ে যায় দরজার দিকে।।

—সত্য পুরুষের প্রশ্ন , কোথায় যাও তুমি? উত্তর টা জানা ছিলোনা, উত্তর দেবার দরকারও ছিলোনা, তবে প্রশ্ন টার খুব দরকার ছিলো।। কোথায় যাই আমি ??????

—মাথার ভেতর প্রশ্নটার বারবার পাহাড়ের প্রতিধ্বনি ।। কখন দরজা খুলেছি জানিনা।। সিঁড়ি পেরিয়ে এসেছি কখন এই ঝুম বৃষ্টির ছাদে জানিনা।।

—এক একটা বৃস্টির ফোঁটায় নিজেকে ভিজিয়ে নিই, উত্তর পেয়েছি আমি।। চিৎকার করে বলছি ,আমি এসেছি তার কাছে।। আমার বৃষ্টি , আমার যাচ্ছেতাই ঝুমবৃষ্টি ।। সমস্ত সমর্পণে তার খেলায় মাতি।। ভেঙ্গে চুড়ে যাই আবার নতুন করে গড়বো বলে।।

 

 

 

মোট পড়েছেনঃ ১,০৪৯জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. কিছু ডাক , তা মাঝ রাতের বা ঝড় ঝঞ্ঝার অপেক্ষা রাখে না ।
    আমাদের ও সাড়া দিতেই ইচ্ছে করে অসম্ভব হলেও ।

    এই সকালে সুন্দর লেখা পড়লাম ।

    1. আমার মনে হয় সত্য পুরুষ হচ্ছে সেই, যাকে এক জন নারী নিজের মত করে কল্পনা করে। যার অনুভুতি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে সমগ্র চেতনায়। জিসান শা ইকরাম ভাই
      ।
      শুন্য শুন্যালয়
      আমি কি মিসটেক করে ফেললাম??? 😛
      নাকি ঠিক আছে …

      1. কল্পনার মানুষ এক একজনের কাছে এক একরকম… কেউ কেউ এটাই সত্য বলে মানে আর কারো কাছে এটা কল্পনার মতোই মিথ্যা…আমি আর সকলের কাছে যে সত্য সেই সংসারের মানুষ ( হাজবেন্ড ) টাকে বোঝাতে চেয়েছি …মন্তব্যের জন্য ধন্যবাদ মানিক পাগলা ভাই…

  2. ভেঙ্গে যেতে হয়, এ অন্যায় নয়। বৃষ্টি কিংবা আকাশ আমাদের।
    চারদেয়াল নিরাপত্তার, কিন্তু স্বস্তিহীনতার জন্যে নয়।

    আপু আবেগের নদীটা কেমন জানি স্রোতহীন হয়ে গেলো লেখাটি পড়ে। ভাসাও আবার তোমার ভাবনার অক্ষরে। -{@

      1. আমি পড়ি, কিন্তু মন্তব্য করা হয়ে ওঠেনা। পড়ার পর ভাবতেই থাকি কি লিখবো, কিন্তু খুঁজে পাইনা কথা।
        ভালোবাসি অনেক আপু। আর স্যরি আবারও। -{@ (3

  3. সত্য পুরুষরা দিতে পারে অনেক কিছু ,কিন্তু কেড়ে নেয় জীবনের প্রশান্তি |
    তাই বুঝি বৃষ্টি পুরুষের কাছে ছুটে যাওয়া?
    দেখ আবার শীতল আদরে সর্দি কাশি না বেধে যায় |

    1. বৃষ্টি-পুরুষ এটা কিন্তু বেশ বলেছ। তা আদরের সর্দি-কাশি একটু বাঁধাই ভালো, রেশ থাকবে বেশি। 🙂
      তুমি এতো পুরনো লেখায় এসেছ? দেখেছ কি পঁচা লিখতাম? এখনো একই।
      ভালো থাইক্কো।

      1. পড়ো সময় পেলে আপু। পঁচা বললেও প্রথম দিককার কিছু লেখার প্রতি আমার তীব্র ভালোবাসা। আমার মনেহয় আমি চাইলেও আর এগুলোর মত করে কখনো লিখতে পারবোনা। তার মধ্যে এটা একটি। “একা পাখি”, “পৃথিবী”, “একটি কলির ফুল হয়ে ওঠার গল্প”, “চরিত্র”, সময় পেলে এগুলো পড়ো আপু। ভালো লাগবে আমার। (3 -{@

মন্তব্য করুন