বুকেতে দাদীর ছবি (০১)

নাতিঃ-
দাদাগো ও দাদা,একটু শোন মন দিয়া,
বয়স অনেক হইছে,এবার করাও বিয়া।

দাদাঃ-
সারা দেশে লকডাউন দেখসনা চাইয়া,
এই অবস্থায় তোরে কে দেবে মাইয়া।

নাতিঃ-
বিয়ার কথা কইলেই,তুমি দেখাও অজুহাত,
একটি বারও করনা,আমার বিয়ার পক্ষপাত।

দাদাঃ-
দেশে আইছে করোনা তুইতো আছিস রঙ্গে,
তোর এই ভাবটা দেখলে জ্বলন ধরে অঙ্গে।

নাতিঃ-
এইবার বিয়া না করাইলে চিরকুমার থাকব,
সারাজীবন এই বুকেতে,দাদীর ছবি আঁকব।

মোট পড়েছেনঃ ৭৯০জন আজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. দাদা রে ভালোই শায়েস্তা করলেন , দেখা যাক এবার দাদা নাতিরে বিয়া দেয় কিনা। দাদা নাতি মানেই ঠাট্টা মশকরা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম

মন্তব্য করুন