বন্য

পোষ না মানা আবেগ অনুভূতির কিনারা ছুঁই ছুঁই করে ,
কথোপকথনে দৈবানুক্রমিক প্রাঞ্জলতা এ এমন কোন যাদু নয় ;
ক্লান্তিহীন ঊর্ধ্বশ্বাসে ছুটে-চলা
অবিরত অনবরত…
মীনের হল না মর্মস্পর্শ ।

মোট পড়েছেনঃ ৮০৯জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

    1. বেশি কথা যে নেই ,তাই অল্পেই সব বলি ।
      হ্যা , দেখে ভাল লাগল ।
      কী করে বুঝলেন কেউ মিস করেছে কী করেনি ?
      আর আপনি বা আমাদের ভুললেন কী করে ?
      আমাদের ভুলে গিয়ে ঠিক কাজ করেননি ।

  1. মর্ম স্পর্শ ছাড়াই যদি এমন করে লেখা যায় তাহলে আর মর্ম স্পর্শের প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না ।
    প্রথম দু’লাইন কীভাবে কেমন করে লেখা যায় বা লেখা হয় আমি তা ভেবে পাই না ।
    শুধু বলছি –অসাধারন হয়েছে ।
    যদিও সৈকত আগেই বলে ফেলেছে ।

  2. এক কথায় অসাধারন আপনার এই অনু কবিতা ।
    কয়েকদিনে পর পর এমন কতগুলি লেখা এখানে পড়লাম যা অত্যন্ত উচু
    মানের দাবি রাখে । আমি নাম উহ্য রেখেই বললাম ।
    সামান্য কয়েকটি শব্দ মাত্র , কিন্তু আবেদন চমৎকৃত করার মত ।
    কী ভাবে এমন লেখে !

    1. অনু কবিতা কী তা কিন্তু আমি জানি না ।
      অন্যদের সাথে তুলনা করে আমাকে লজ্জায় ফেলা ঠিক হচ্ছে না ।
      আমিও পড়ার সুযোগ পেয়েছি অন্যন্ত ভাল কিছু লেখার ।
      সব সময় এমন লেখা দল বেধে আসে না ।
      প্রশংসা পছন্দ করি না এমন কথা বলছি না ।

  3. প্রথম দুই লাইনে যাদু আছে, আছে ভাব ও ভাবনার উপাদান। শেষ লাইনটি আমার মাথার উপর দিয়ে গেছে, সম্ভবত সে আমার কবিতা সংক্রান্ত মূর্খতার ফল।

    1. স্বীকার করছি , সত্যি সত্যি যাদু ছিল এবং আছে ।
      কিছু মাথার উপ্রে দিয়ে ও যাওয়া প্রয়োজন ,
      না না ,মূর্খতার কিছু নেই ।
      আমি কোন দিগ্‌গজ নই ।

মন্তব্য করুন