‘বন্ধুত্ব “❤❤❤

“সম্পর্ক “শব্দটার সাথে সবাই পরিচিত।বন্ধুত্ব, ব্যাপারটি আমার তোদের কাছে শেখা,সবাই বলে স্কুল কলেজের বন্ধুত্ব সারাজীবন অটুট থাকে,হয়তো থাকে কিন্তু আমার জীবনে তার উল্টা,আমি তোদের পেয়েছি ভার্সিটিতে এসে।তখন থেকেই শুরু তোদের সাথে পথ চলা,এই যে শুরু হল,কিভাবে যে ৬ টা বছর একসাথে পার করেছি টেরও পাই নি।তোদের সাথের  কাটানো সময়গুলো আমাকে প্রতি পদে পদে ভাবায়,তোরা আমার অস্তিত্বে এমন ভাবে জড়িয়ে আছিস আজও যেটা তোরা হয়তো জানিস না।তোদের সাথে  খুনশুটি, ঝগড়া, ঘুরতে যাওয়া, tsc তে রাতের আকাশ দেখা,ঝরের দিনে চিতকার করে গান গা ওয়া, সকালে এলারম এর আওয়াজে, বিরক্ত পা হা রি ঝরনা গান উফ,,,,,রিকশায় বসে কত গল্প,আমার বিয়ের আগের দিন তোদের হোস্টেলে হলুদের আয়োজন, আমার বিয়ের  টেনশনে তোদের  ঘুমের ওসুধ খাওয়া,চরম বিপদে আমাকে বোঝাতে বোঝাতে এক চর দিব ঠিক হ বলা,বেলি ফুল কিনে দেয়া,অনেক রাতে শুধু জ্বালানো, অফকফ খাওয়া, মোক্তার ভাইএর দোকানে চা খাওয়া,মুভি দেখা,নুডুলসের সুপ রান্না করে খাওয়ানো, মন খারাপ ভাল করার হাজার প্রচেষ্টা।আমি বিরিয়ানি খেতে পছন্দ করি না জেনেও তোদের জোর করে আমাকে রেস্টুরেন্টে খাওয়ানো। তোদের কাছে আমি কি জানি না,তবে আমার কাছে তোরা অনেক খানি ।আমার প্রত্যেক বিপদে উদ্ধারের সঙ্গী তোরা ছিলি।আমার অনেক কিছু শেখা তোদের কাছে। আজ ও আমি চোখ বন্ধ করলেও তোদের সেই স্নিগ্ধ মুখগুলি আমি দেখতে পাই।আমার অনেক ভালো পরিবর্তন শুধু তোদের।  আমার সবকিছুর সাক্ষী ও তোরা। দূরত্ব যতই থাক কাছে আছি এটা বিশ্বাস করি।এরকম  লক্ষ লক্ষ স্মৃতি তে তোরা জড়িয়ে আছিস। তোদেরকাছ থেকে সাহস সঞ্চয় করা শিখেছি,তোদের সাথে এত সময় পার করেছি,এত ঝগড়া করেছি, এখন নিজের প্রতি খুব খারাপ লাগে।আজও আমি প্রায় রাতে তোদের সবার কথা ভাবি,আর ভাবি যদি আবার পেতাম সেই দিন গুলি?আজ আর সেই আ্যলার্ম বাজে না,আজ আর কেউ বকে না, কেউ বলে না দিপু সারাদিন ঘুমাস না, কেউ অভিমান করে না।তোদের সাথে রাতের ঢাকা দেখা হয় না।তবে বিশ্বাস কর, তোদের আমি খুব ভালোবাসি কিন্তু তোদের প্রতি আমার অনেক অভিমান বুকের ভিতর এখনো জমা আছে আজও। তাই খুব ইচ্ছে হয় তোদের এইসব অনুভুতির কথা বলতে কিন্তু ওই যে বললাম তোদের এক পাশে অনেক ভালোবাসি,আর অপরদিকে তোদের প্রতি আমার অনেক অভিমান।মুদ্রার এপিঠ,ওপিঠের মত।তাই তোদের ভালোবাসি,তোরা আমার প্রতি পরতে পরতে যেমন তোদের প্রিয় খাবার রান্না করলে,ঘুরতে গেলে এরকম অনেক অনুভুতিতে তোরা জড়িয়ে আছিস।তাই ভালোবাসলেও নিজেকে গুটিয়ে নিয়েছি।আসলে সব সম্পর্কের একটা রহস্য থাকে।অনেক বকবক করলাম।আবেগ বেরে গেলো নাকি?ঢাকায় সব রাস্তা তোদের জন্য চেনা।চোখ বন্ধ করলে আজ ও তোদের দেখতে পাই।, ভালো থাকিস।আজও ভালবাসি তোদের। আমি এমনি,,,৷৷৷আমাদের গল্প ” নাটকটি আজ সহ ৮ বার দেখলাম।প্রথম দেখেছিলাম তোদের সাথে।নাটকটি যতবার দেখেছি ততবার মনে হয়েছে মনের মাঝে এক অতৃপ্তির অনুভুতি। প্রথমবার তোদের সাথে দেখে সবার নাম ও দিয়েছিলাম,  সেই ১২ বছর আগে। তোদের মনে আছে? তবে আমি নিভৃত এটা এখনও ভাবি।আজও  সেই অনুভূতি, আমি নিভৃত।তফাৎ এই যে আমি এখনো বেঁচে আছি😥😥।আজ আমাদের গল্প  টাও এই নাটকেরই মতো। কেউ ঢাকায়, কেউ রংপুর, কেউ কুড়িগ্রাম,কেউ রাজশাহী আর কেউ মালয়েশিয়া।।।।তবু ভালোবাসি খুব তোদের।আজ ভাবলাম তোদের জন্য আমি এখন থেকে ভিডিও বানাবো আমার যখনি তোদের কিছু বলতে ইচ্ছে করবে।যখন দেখা হবে তখন দেখাবো তোদের ।জীবনে দেখা আমার সেরা নাটক “আমাদের গল্প”😭😭😭😭সত্যি” আমাদের গল্প”😭😭😭😭একটা Platform পেলাম তোদের নিয়ে লেখার,তাই লোভ সামলাতে পারলাম না ভালো থাকিস,,,”,শুভ বন্ধুত্ব দিবস”সবাই এই করোনার সময় আল্লাহর কাছে দোয়া ক রি সবাই যে যেখানে আছিস সাবধানে থাকিস,ভাল থাকিস।।। ভালোবাসি ভালোবাসি,ভালোবাসি❤❤❤কি করবি বল,আমি এমনি😁😁😁😁😁😁😁😁

মোট পড়েছেনঃ ১,১০৪জন আজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

  1. জীবনের সবচেয়ে বড় পাওয়া হল কিছু ভালো বন্ধু। স্বার্থহীন সম্পর্ক।বাকিগুলো ছাডা জীবন বোধহয় চলে কিন্তু বন্ধু ছাড়া আমি তো রীতিমত অচল। ভালো লাগলো পড়ে।মালয়েশিয়া ঘুরে আসা যাবে কি বলিস।দোয়া ও শুভ কামনা।লিখতে থাক আপু।

  2. বন্ধু দিবস শুভ হোক। বন্ধুত্ব টিকে থাকুক সুখে দুঃখে আজীবন। ভার্সিটি র বন্ধুত্ব অটুট থাকে সারাজীবন। খুব ভালো লেগেছে আপু। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো

  3. অটুট থাকুক আপনার/আপনাদের বন্ধু-জীবন। এ দিনে এমন কামনা ই রাখি।
    বেশ গুছিয়ে ই লিখেছেন। পড়তে ভালই লাগল।
    বানানে সামান্য যত্ন নিতে হবে।

  4. রক্তভিন্ন সকল সম্পর্কের বাহুরে গাঢ় বন্ধন বন্ধু। তা সেটা জাই হক। ক্লাশ বন্ধু, গ্রাম্য বন্ধু আর বর্তমানে অনলাইন ফ্রেন্ড। আমার এখন অন লাইনফ্রেন্ড আছে গাঢ় ও মধুর।
    সুন্দদর ভাল লাগা একটি লিখা।

  5. বন্ধুত্বের অনুভব লিখে প্রকাশ করা অসম্ভব। তবে এক্ষেত্রে আপনি সফল বলতে হচ্ছে। অনেক বন্ধুকেই এখন মিস করি। দুনিয়ার নানান প্রান্তে ছড়িয়ে গিয়েছে জীবনের তাগিদে। কতদিন দেখিনা তাদের, কত স্মৃতি মনে পড়ে গেলো আপনার লেখা পড়ে।

    ভালো থাকুন আপু।

  6. সোনেলার উঠানে স্বাগতম।
    বন্ধু দিবসে তোমার দিকে বাড়িয়ে দিলাম হাত
    লেখার মাঝে থাক বন্ধু দিনকে বানাও রাত !
    ভাল থাকবেন আপু। শুভ কামনা।

  7. স্কুল জীবন এবং ভার্সিটি জীবনের বন্ধুরাই নাকি সত্যিকারের বন্ধু হয়, এমনই বন্ধুত্ব আজীবন থাকে, তেমনি আপনাদের বন্ধুত্ব আজীবন থাকুক এই কামনা করি।

মন্তব্য করুন