অনেকটা রৈখিক স্কেলে মাপা প্রতি বর্গমিটারের দূরত্ব একের পর এক বেড়েই চলছে।
যৌবনের মন ভ্রমরী নক্ষত্রেভেদ করতে যাচ্ছে,
খানিকটা ভবঘুরে আর আনমনা হয়ে।
জনশূন্য স্থপতিতে অক্সিজেনহীন পাতাবাহার।
পাহাড়ের অরণ্য জুড়ে
শাল,গর্জনের সাজানো রূপকথার কাব্য অনায়াসে বৃষ্টিতে ভিজে যাচ্ছে। বায়স্কোপহীন শহর,
মরসুমিতে ভরা পরিত্যক্ত হলুদ খামে নিকোটিনের গন্ধ গ্রাস করে আছে। পরিত্যক্ত হলুদ খামের ভেতর লুকিয়ে থাকা কিছু মহাকাব্য জোনাকিপোকার আলো পাওয়ার আশায় ছুটাছুটি করছে।
হয়তো তা কোন এক প্রহরের পূবের আচমকা হাওয়া এসে উড়িয়ে নিয়েছে।
যে মরসুমি ভরা খামে কিছু অজানা কথা আর কিছুটা স্বপ্ন ছিলো। তা আজ নিমিষে শেষ হয়ে গিয়েছে।
সন্ধ্যা তারা বেড়ে ওঠার সাথে সাথে তুমি হাজার কথার বাহানা দেখিয়ে দিলে।
বিনিমেয় পেলাম কিছু আগন্তুক কথা!
যা আমি চাইনি।
অন্তকাল ডায়রিতে যে গোলাপ তোমার জন্য রেখে দিয়েছি সেটা হয়তো এতক্ষণে ঝরে গিয়েছে।
পাপড়িরা তাদের সৌন্দর্যতা হারাতে বসেছে তোমার স্পর্শহীনে।
তোমায় সঙ্গ দিবো বলে একসময় ইউরেনাস ও নেপচুন এসে ভিড় জমাতো। রঙিন প্রজাপতির ডানা বেয়ে আসতো কত পদ্মপাতার গায়ে লেখা চিরকুট।
রাখাল শিশিরজলে পা ভিজিয়ে
মাঠে প্রবেশ করে স্নিগ্ধতায়, আর দিনশেষে ফেরারি গোধূলিতে বাড়ি ফিরে কিছুটা হিমেল হাওয়া নিয়ে।
আমি তো রোজ তোমা থেকে খালি হাতে ফিরেছি।
দেবদারুর গন্ধ ক্রমেই হ্রাস হয়ে যাচ্ছে।
সাথে কিছু নতুন স্বপ্ন।
ইদানিং আর কথা হয়ে উঠে না।
কথাগুলো অদেখায় অবহেলায় পড়ে থাকে।
যা আমি কখনো চাইনি।
কেন জানি পৃথিবী সব রঙ একে একে ফিকে যাচ্ছে!
…
ছবিঃ সংগৃহীত
যা আমি চাইনি
মোট পড়েছেনঃ ৯৩৫জন
আজ পড়েছেনঃ ০জন
অন্তকাল ডায়রিতে যে গোলাপ তোমার জন্য রেখে দিয়েছি সেটা হয়তো এতক্ষণে ঝরে গিয়েছে।
পাপড়িরা তাদের সৌন্দর্যতা হারাতে বসেছে তোমার স্পর্শহীনে।
যাস্ট অনবদ্য।
সাধুবাদ,দাদা।
শুভকামনা।
ভালো লাগলো
সাধুবাদ,আপনাকে।
নান্দনিক ও সুনিপুন প্রকাশ।
সাধুবাদ,দাদা।
বেশ অনুভূতির ছোঁয়াকাব্য কবি দা
সাধুবাদ,দাদা।
আপনার সুলিখিত কবিতার মতো “সাথে কিছু নতুন স্বপ্ন” নিয়ে ফেরারি হয়ে আমিও ঘুরছি, দাদা।
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দাদা।
বাহ্!
অপেক্ষায় থাকলাম দাদা।
সাধুবাদ,জানাই।
অসাধারণ কাব্যময় লেখা দাদা, বিরহ ছুঁয়ে গেল আপনার লেখনীতে। নিরন্তর শুভকামনা
সাধুবাদ, দিদি।
“অন্তকাল ডায়রিতে যে গোলাপ তোমার জন্য রেখে দিয়েছি সেটা হয়তো এতক্ষণে ঝরে গিয়েছে।
পাপড়িরা তাদের সৌন্দর্যতা হারাতে বসেছে তোমার স্পর্শহীনে।”
যা আমরা চাইনি তা হয়ে যায়
যখন ভুগি বিরহ কাতরতায়।
ভাল লাগলো। শুভ কামনা।
সাধুবাদ,দাদা।
কবিতাকে একান্ত অনুভূতি বলা ঠিক নয়। তাই বলি
লেখাটি কবিতার মতো হয়ে হয়েছে।
ভাল থাকবে।
ছন্দ, মাত্রা, দাঁড়িকমা, এসবে ভিন্নতা আছে, দাদা তাই একান্ত অনুভূতি দিয়েছি
পরবর্তী লেখায় নিশ্চয় ঠিক করে নিবো।
সাধুবাদ,আপনাকে।
নিরাশ হতে নেই, সবুরে মেওয়া ফলে। প্রেম একদিন ধরা দেবেই। সুন্দর লিখেছেন দাদা।
শুভকামনা সবসময়।
তাই অপেক্ষার প্রহর গুণী।
সাধুবাদ,দাদা।
এ লেখায় প্রকৃতির যে রূপটি এসেছে তা আমার পছন্দের।
বাহ্!
সাধুবাদ,দাদা।