বক্র ছুরিকা

 

পৃথিবীর এ প্রান্তে তার ছুটি এখন
বধিরের মতো হাজার অপবাদ শ্রবণ করে লুটিয়ে পড়ে পশ্চিম দিগন্তে সন্ধ্যার স্নিগ্ধ পরশে।
অস্তমিত সূর্যের দিকে ফিক করে হেসে ওঠে তাক করে থাকা বক্র ছুরিকার মতো চাঁদ।
আকাশে আতশবাজি নিয়ে সেজে ওঠে বহুবর্ণের তারকা।
মৃদুমনে সূর্য হাসে বিস্ময়ে,,, কালের চক্রে ধরা দিয়েছি সন্ধ্যার বুকে
সহজ জীবন খেলায় নিদ্রার বুকে জড়িয়ে যাব ক্ষণিকের কিছু সময়ে।

,,,রিতু,,,

 

মোট পড়েছেনঃ ১,৪৩২জন আজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

      1. মেডেল তো নিয়ে নিছি।
        নিজের পোষ্টে নিজেই ফাস্টু। ব্লগে ঢুকতে পারতেছিলাম না। তাই ফেসবুক পেজে দিছিলাম। পরে ঢুকতে পেরে ব্লগে দিলাম।

  1. বধিরের মতো হাজার অপবাদ শ্রবণ করে লুটিয়ে পড়ে পশ্চিম দিগন্তে সন্ধ্যার স্নিগ্ধ পরশে। কথাটা ভালো লেগেছে। বাস্তবতার সাথে মিল খুজে পেলাম। সুন্দর লেখা।

  2. সন্ধ্যার বুকে ঝুঁকে-ঝুলে আছে ছুরিকার বেশে
    তীক্ষ্মতম ধার এঁকে, সে এক মায়াবিনি/মায়াবতি চাঁদ;
    কাকে কখন ভালোবেসে আঁচলে জড়াবে
    কাকে কখন গিলে নেবে ছু্রির ভাঁজে, কে জানে!!

  3. ছোট একটি লেখাতেও কতো সুন্দর সব লাইন জুড়েছো।
    “সহজ জীবন খেলায় নিদ্রার বুকে জড়িয়ে যাব”
    শুনেই কেমন ঘুম ঘুম চলে এলো, জানি এ আমি, সহজ জীবন নিয়ে সারাদিন ধরে খেলে চলছিলাম।
    বাহ ভাবীজান! সুন্দরতম হে!

  4. ভাবীজান গরমে প্রাণ ওষ্ঠাগত আর তুমি এখন চাদ সূর্য নিয়ে লিখছো?
    তোমার লেখা বড়মানুষ বড়মানুষ হয়ে গেছে… আগে আমি টাইপ ছিলো। এখন অনেকবার পড়তে হয়…

  5. আপু কবিতায় যেন আমার মনের কিছু কথা লিখে দিলেন। আজকাল বড্ড কাজের চাপে হাপিত্যেস উঠেছে। বড্ড ক্লান্ত লাগে। ছুটি চাই অনেক দিনের।

    জীবন কি আসলেই সহজ! কি জানি? আমার কাছে বড্ড জটিল।

    ভালো থাকবেন আপু। আপনাকে ব্লগে মিস করি।

  6. ‘ পৃথিবীর এ প্রান্তে তার ছুটি এখন
    বধিরের মতো হাজার অপবাদ শ্রবণ করে লুটিয়ে পড়ে পশ্চিম দিগন্তে সন্ধ্যার স্নিগ্ধ পরশে।
    অস্তমিত সূর্যের দিকে ফিক করে হেসে ওঠে তাক করে থাকা বক্র ছুরিকার মতো চাঁদ।
    আকাশে আতশবাজি নিয়ে সেজে ওঠে বহুবর্ণের তারকা।
    মৃদু মনে সূর্য হাসে বিস্ময়ে,,, কালের চক্রে ধরা দেয় কেহ সন্ধ্যার বুকে
    সহজ জীবন খেলায় নিদ্রার বুকে জড়িয়ে যায় ক্ষণিকের কিছু সময়ে।’

    তোমার কবিতাটিই আমি দিলাম আমার মত করে,
    কবিতার শেষে রিতুও বাদ দিয়েছি, কারণ রিতু জাহানের ই কবিতা এটা, উপরেই রিতুর নাম আছে।
    শেষে অবশ্য স্থানের নাম আর তারিখ দেয়া যেতে পারে।

    কবিতাটি সুন্দর হয়েছে, ছোট কবিতায় অনেক লাইক।
    শুভ কামনা।

  7. এতো সুন্দর চাঁদ কে তুমি কি না ছুরির সাথে তুলনা করলে ! কবি হয়েছো বলে যা খুশি তাই করবে? চাঁদকে পিটানোর চিন্তা–ভাবনা করছো নাতো?

    আহা ! চাঁদ, তোমায় নিয়ে লেখা যায় হাজারো কবিতা। কেন তুমি রিতুর হাতে ধরা খেলে ! তোমার বক্র প্রান্ত এখন মাইর খেয়ে ভোঁতা হয়ে যাবে 😂😂

মন্তব্য করুন