বন্ধুর কন্টকময় পথ
বিষন্নতায় ঢাকা চারিপাশ,
উত্তরের হিমেল পরশ
গাইছে শীতের আগমনী গান।
তন্দ্রাচ্ছন্ন নয়ন উষ্ণতা খুঁজে ফিরে
রাতের আকাশ মেঘে ঢাকা
শুকতারা হীন পথিকের পথচলা
কোথায় যেন ঝি ঝি ডাক শুনে,
শিশিরে ভেজা পা–
থমকে দাঁড়ায় ক্ষণিকের তরে,
এই বুঝি জোনাকির আলো দেয় ধরা।
দীঘল রজনী পথের সাথে দেয় পাল্লা
রানারের মতো লন্ঠন নেই হাতে
আঁধারে পথ নিবে চিনে,
প্রভাতের আলোর প্রত্যাশায়
জীবন ছুটে চলে পূর্বাকাশে,
একমুঠো রোদ্দুর দিবে উত্তাপ
মাঘের সন্ন্যাসী বিদায় নিবে।
ছবি:নেট থেকে সংগৃহীত
মোট পড়েছেনঃ ৬০৫জন
আজ পড়েছেনঃ ০জন
শীতের সুন্দর বন্দনা করার জন্য উষ্ণতার শুভেচ্ছা রইল কবি আপু
ধন্যবাদ ও শুভকামনা রইলো।
শীতের আবেশে মিষ্টি রোদ্দুরে
কুয়াশার চাদরে ঠেকে যাক কলুষতা।
ধন্যবাদ ও শুভকামনা রইলো।
শীতর উষ্ণ বন্দনা। কবিতা সুন্দর হয়েছে।
ধন্যবাদ ও শুভকামনা রইলো।
খুব সুন্দর কবিতা লিখেছেন আপা। শেষ স্তবক কবিতাটিকে পূর্ণতা দিয়েছে
আন্তরিক ধন্যবাদ ও অফুরান ভালবাসা রইল।
প্রত্যাশায় বেঁচে রই, শীতের উষ্ণতা ছুঁয়ে যাক সবার অন্তরে। বিজয় দিবসের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
আপনার প্রতি রইল শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
কাব্যময় শিতের সুন্দর বর্ণনা। বসন্তের কাব্যের জন্য অপেক্ষায় থাকলাম।
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো। দেখি বসন্তে কাব্য ধরা দেয় কিনা।