প্রত্যাশা – ২

কিছু বিশ্বাস নিয়ে
চলে যাওয়া যায় অনেক দূর,
কিছু সত্য নিয়ে
কাটিয়ে দেওয়া যায় অনেকটা প্রহর।

চারিদিকে বাজে আজ
মিথ্যা আর অবিশ্বাসের পদধ্বনি,
প্রহর কেটে যায়
,
চেয়ে আছি ঐ দূরে-
হয়তো কেউ আনবে আবার
স্বপ্নীল সোনালী প্রভাতের গুঞ্জরনি।

(১৫/০৬/২০১০ – সকাল ৭ টা)

মোট পড়েছেনঃ ৬৬০জন আজ পড়েছেনঃ ০জন

৭টি মন্তব্য

মন্তব্য করুন