প্রত্যাশা – ১

এই রাত কেটে গেলে
কাল বেলা ভোর হলে
আসবে নিয়ে নতুন প্রভাত
নতুন দিবাকর।

নতুন ভোরে নতুন আলোয়
নতুন ফুলের সুরভি মেখে
নতুন করে সাজবে আবার
সাজবে এ বসুন্ধর।

আঁধার পথের মাঝে বসে
উল্টো দিকে হাত বাড়িয়ে
আলোর খোঁজে ছুটছি মোরা
ছুটছি এ জীবন ভর।

কে দেবে এ পথের দিশা
আলোর পথে কাটবে নিশা
সম্মুখ পথে কাটবে আঁধার
আসবে আলো রাত্রির পর।

কাটবে কবে এ আঁধার রাত
আসবে কবে নতুন প্রভাত
আসবে নিয়ে নতুন আলো
নতুন দিবাকর।

নতুন আলোয় দেখবো মোরা
নতুন ফুলের গন্ধে ভরা
নতুন করে জেগে ওঠা
আলোকিত বসুন্ধর।

(২৫/০৫/২০০৯ – রাত ১১ টা ৪০ মিনিট)

মোট পড়েছেনঃ ৭৪০জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. প্রত্যাশা করে কি কিছু হবে ভাই ? তবুও প্রত্যাশা করা ছাড়া এ-মুহূর্তে কিছু করার নাই-ও আসলে । শাহবাগের প্রজন্ম চত্ত্বরকে সুশাসন চত্ত্বরে পরিণত করবে, সে-মানূষের সাক্ষাত অথবা খোঁজ এখনও আমরা পাইনি । ধৈর্য্য ধরা ছাড়া আর কী !
    এসবের পরেও আপনার মতো প্রত্যাশা-ই বা করে ক’জন !
    অশেষ ধন্যবাদ । চালিয়ে যান ।

মন্তব্য করুন