নিঃশ্বাসে বিষ, বিশ্বাসে উইপোঁকা ~
করোনায় আক্রান্ত মনের দেয়াল ~
জলের ছায়া ধুম্র মায়া ~
প্রহর গুলো বেখাল ।
হিসাব কষি খতিয়ানের পাতায় ~
রেওয়ামিলে গড়মিল ~
প্রাপ্তি প্রদানে অণুবিক্ষণ দৃষ্টি রাখি
তালকে দেখি তিল ।।
দিনের শেষে রাত্রি আসে ~
নতুন স্বপ্ন জাগে ভোরে ~
গোধুলীর প্রেমে বসন্ত নামে ~
প্রহর কাটে ঘোরে ।।
যায় বেলা যায়, সময়ের কাটায় ~
কর্ম কাঠামোর টানে ~
সুর খুঁজে পাই আপন মনে ~
পুরনো সেতারের গানে ।।
মোট পড়েছেনঃ ৮৭১জন
আজ পড়েছেনঃ ০জন
দিন শেষে রাত্রি আসে, ভোর হলে নতুন স্বপ্ন, আশায় রই বেঁচে। ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইলো
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা
চমৎকার লিখেছেন, ভালো লাগলো।
ধন্যবাদ ভাই
শুভেচ্ছা
নিশ্বাসে বিষ, বিশ্বাসে উইপোকা….সময়টা যে আমাদের কঠিন বাস্তবতার। রেওয়ামিল আর খতিয়ানের গড়মিল হিসেবে সময়ের কাঁটা পুরোনো সেতারেই ফিরতে মন চায়।
উপস্থাপনের মুন্সিয়ানা ভালোলেগেছে।
শুভ কামনা।
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা
চমৎকার লেখা। শুভ কামনা।
ধন্যবাদ ভাই,
অনেক শুভ কামনা
করোনা এসে পড়েছে কবিতাতেও!
বেলা ফুরোবার আগেই হারানো সুর ফিরে আসুক,
শুভ কামনা রইলো কামরুল ভাই 🌹🌹
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা আপনার জন্য,
করোনা না এসে উপায় নাই আপু
“দিনের শেষে রাত্রি আসে ~
নতুন স্বপ্ন জাগে ভোরে ~
গোধুলীর প্রেমে বসন্ত নামে ~
প্রহর কাটে ঘোরে ।।”
সুন্দর তো !
হতাশার মাঝে ও ভাল লাগার মতো কবিতা
শুভ কামনা।
ধন্যবাদ দাদা
অনেক শুভ কামনা
চমৎকার এত ছন্দদুলায় অনুভূতির প্রকাশ কবি দা
ধন্যবাদ ভাই
গোধুলীর প্রেমে বসন্ত নামে ~
প্রহর কাটে ঘোরে ।।
স্মৃতিগুলো কেমন যেন আঁকড়ে ধরেছে লিখায়।
ভালো লাগলো।
ধন্যবাদ ভাই
অনেক শুভ কামনা
করোনায় আক্রান্ত মনে দেয়াল!
রোগ মুক্ত হোক মনের দেয়াল। চমৎকার প্রকাশ
ধন্যবাদ আপু
অনেক শুভ কামনা
হিসাব বিজ্ঞান ভালো বুঝেন দেখছি।
কিছুটা বুঝি
ধন্যবাদ
পুরনো সেতারের টানে….মানে পুরান চাউল ভাতে বাড়ে। চমৎকার।
ধন্যবাদ ভাই