মূল লেখায় যান

পুতুল।

শুন্য শুন্যালয়বিবিধ৪৮টি মন্তব্য

পুতুলে প্রাণ জেগেছে, শুধু প্রাণের আদান প্রদানে আজো বিমুখ বিধাতা বন্টনে ।।
চুপ করে লুকিয়ে রাখে রিমোট, থামিয়ে দেয়া চলবে না যে কিছুতেই।
মুগ্ধতার স্কেলেও যেন টান পড়েছে।
যা দেখে লাফিয়ে ঝাঁপিয়ে বলে বেড়ায় লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ।
মাঝে মাঝে আড়চোখে মুখে হাসি নিয়ে দেখে লুকিয়ে রাখা রিমোট।
মাথাটা হেলিয়ে দুলিয়ে গান গায়।
কেনো যেনো তবু আড়ষ্ট হয়ে আসে শরীর, প্রাণ;
ওরে বোকা!!! রিমোট তো লুকিয়েছিস কিন্তু ব্যাটারির মেয়াদ যে শেষ……

মোট পড়েছেনঃ ২৪৪৭জনআজ পড়েছেনঃ ০জন

৪৮টি মন্তব্য

  1. বিধাতার ব্যাপার নিয়ে আপনাকে মোটেই ভাবতে হবে না । হট লাইনে সামলে নেয়া কোন ব্যাপার ই না ।
    আর ব্যাটারী সে তো ‘কেয়ামত সে কেয়ামত তাক’ । ভাবনা শেষ ।

    এ লেখা আপনার সাথে যায় না । এত্ত দিন পরে এসে এ সব কী ?

    লেখাটি কিন্তু চমৎকার ।
    বাজার সদাই যে দোকানের খান সেখান থেকে বাজার নিতে পারলে আপনার মতই সুন্দর লিখতে পারতাম ।
    তাই ত বলি , এজন্যই এত সুন্দর করে লিখতে পারি না ।

    1. এতো দিন পরে এলেও এতো বকছে সবাই 🙁
      তবুও আপনি কত্তো ভালো বকে আবার সান্ত্বনা দিচ্ছেন।
      সুন্দর লেখার দেখছেন কি? সব অলেখাগুলো একদিন এক করে আপনার সামনে এনে দেখাবো, নিজেই নিজের লেখা পড়ে বলবেন এইগুলা আমি লিখছি? কেমনে লিখছি 🙂

      1. কে আপনাকে বকা দিচ্ছে শুধু একবার নাম বলুন ।
        কার ঘাড়ে কটা মাথা যে আপনাকে বকা দেয়! ।

        তবে কষ্ট কষ্ট লেখা আপনি লিখলে আমাদের ও যে কষ্ট হয় , তাই একটু
        এমন অমন কথা বলা হয়েই যায় ।
        লিখে সোনেলা ভরিয়ে ফেলুন , একটুও না বলব না ।

        1. পর সমাচার এই যে আপনার একটি লেখা পাচ্ছি না কেন ?
          ভোরগুলো কোথায় হারাল ? একটি ভোর ধরে ফেলুন । অন্তত আমাদের সোনেলার জন্য
          হলেও ।

          হটলাইন সিস্টেম খুব গভীর গোপন , আপনার পক্ষ অবলম্বন করে মেসেজ
          দেয়া আছে । চিন্তা নেই আপনার ।

          1. মন্দ নয়; বিকেল, সন্ধ্যা কিংবা রাত, রঙ আর আলো ছেড়ে ভোর পর্যন্ত টেনে আনা কি আমার কম্ম? চোখ ফেরালে দেখতেও পারেন, নইলে একা একা ভোর দেখার মজাও আছে কিন্তু।

  2. অনেক অনেক দিন পর লিখলেন । নান্দনিকতা কমে যায়নি একটুও । যদিও বিষাদের দূরবর্তীতা
    পাচ্ছি কোথায় যেন । অবশ্য বিষাদের স্বাদ না পেলে জীবন যে অর্থহীন । তবে আপনার জন্য তা চাই না কখনও ।
    আরও লেখা চাই , দিতে হবে ।

          1. ইনবক্সের এই জামানায় আপনি নিজেকে আড়াল করতে পেরেছেন; সেকেলে নয়, আপনাকেই কিন্তু আমার আধুনিক বলে মনে হচ্ছে। এখানেই দিয়ে দিন, বনলতা দির লেখা পেলেই খুশি আমি।

  3. পুতুলে প্রাণ জেগেছে, শুধু প্রাণের আদান প্রদানে আজো উন্মুখ বিধাতা ।।
    চুপ করে লুকিয়ে রাখে রিমোট, থামিয়ে দেয়া যাচ্ছে না যে কিছুতেই।
    মুগ্ধতার স্কেলেও যেন উপচে পড়েছে ঝড়।
    যা দেখে লাফিয়ে ঝাঁপিয়ে বলে বেড়ায় লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ।
    মাঝে মাঝে আড়চোখে মুখে হাসি নিয়ে দেখে লুকিয়ে রাখা রিমোট।
    মাথাটা হেলিয়ে দুলিয়ে গান গায়।
    হঠাৎ যেনো ঝড় হয়ে আসে শরীর, প্রাণে বাণ;
    ওরে বোকা!!! রিমোটের কী সাধ্য বেঁধে রাখে এই প্রাণ বাণ ।
    ——————————————————————————————
    বিনানুমতিতে আপন জনের জমিতে চাষবাস !
    সরি বলতে চাই ও না ।

    1. এতোটা ঋনে জড়ানো ঠিক নয়। এরপরও মন খারাপ রাখবে এমন সাধ্য কার? এতো ভালো কেনো আপনি?
      অনেক ভালো থাকুন আপনি সবসময়। যতোটা শুভ কামনা করা যায় সবটাই।
      না রিমোটের সাধ্য নেই প্রাণ বাণ থামিয়ে রাখার। -{@ (3

      1. আচ্ছা ,আচ্ছা । সব মেনে নিলাম । মনে থাকে যেন সব কথা ।

        কিন্তু ,এই ছিল আপনার মনে ?
        আপনি নাকি মডু ! আপনার কপালচোখের ছবি কই ? পঞ্চ শিং ই বা কোথায় ?
        এত দিন আপনার এই পরিচয় লুকিয়ে রেখে ভারী অন্যায় করেছেন । মিষ্টি ছুড়ে মাড়ুন অতিসত্ত্বর ।

        আমার শেষ লেখার মন্তব্য দ্রষ্টব্য ।

        1. জি আজ্ঞে। কিন্তু এইটা আপনি কি কহিলেন? মিস্টি তো পরের কথা, যেই বর্ণনা করিলেন কদাচিৎ অই পথে যাইবো বলিয়া ঠাহর হইতেছে না। জিসান ভাই এর বিদেশ লিস্ট ম্যালা লম্বা, অতি সত্বর উহাকে টিস্যু সহ, ঝেড়ে কাশার সুপারিশ করা হউক।

    1. অনেক সুন্দর একটি গান, ধন্যবাদ আপনাকে। বিষাদ আছে বলেই আনন্দ সুন্দর, তবু আমরা সবাই আনন্দেই থাকতে চাই। দুরত্ব অনেক সময় দূরত্ব বাড়ায় বলেই মনে হয়, তাই আপন মানুষগুলো কাছেই রাখতে চায় সবাই।
      সবকিছুর শেষে, মানুষ অনেক অভ্যস্ত জীব।

  4. ‘ মুগ্ধতার স্কেলেও যেন টান পড়েছে।
    যা দেখে লাফিয়ে ঝাঁপিয়ে বলে বেড়ায় লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ।’ ………… কারো মুগ্ধতার স্কেলে টান পড়লে বয়েই গেছে তাঁকে মনে রাখা। আমার এত আনন্দময়ী আপুটা কেন এত কষ্টের কথা লিখলো ? যার কারনে এমন কষ্ট পায় আপুটা , তাঁকে পেলে মজা দেখাবো।

    1. সে অনেক মুগ্ধ হয়ে যায় সবকিছুতে, স্কেলে আর ধরছে না তাই টান পড়েছে। 🙂
      এরপর এমন করলে আপনার কাছে পাঠিয়ে দেব নিশ্চিত 🙂
      লীলাবতী দি টা অনেক অনেক ভালো থাকুক। (3 -{@