পরিপূরক

বিনা ফুলে হয় কি মালা?
প্রেমিক ছাড়া প্রেম।
ছবি তোলা হয় না ভালো
ঠিক না হলে ফ্রেম।

দাঁত ছাড়া যায় কি হাসা?
ফোকলা দাঁতের ফাকে?
চাঁদ ছাড়া আকাশটাতে,
অমাবস্যা থাকে।

কলি ছাড়া হয়না কোন ফুল,
ফল তো দূরের কথা।
মাথা ছাড়া কিরে হবে,
বলতো মাথা ব্যথা?

সাগর ছাড়া ওঠেনা ঢেউ
আকাশ ছাড়া চাঁদ।
প্রেম পিরীতি ছাড়া জীবন,
পুরোটাই বরবাদ।

মোট পড়েছেনঃ ৬৭৩জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. “সাগর ছাড়া ওঠেনা ঢেউ
    আকাশ ছাড়া চাঁদ।
    প্রেম পিরীতি ছাড়া জীবন,
    পুরোটাই বরবাদ।“

    কবি ছাড়া হয়না প্রেম
    এবার হলো জানা।
    শুভ কামনা।

মন্তব্য করুন