পঁচনের সুখ

 

উড়ে যাওয়া কাকের বিরতিহীন শোক সংবাদে
বুড়িমার চোখ আওড়ায় গলিত মৃতদেহ।
ভাগাড়ে শকুনের উলঙ্গ উচ্ছ্বাস,
মধ্য দুপুরে সূর্য হারাবার শোক,
গোলাপের বাগানে এমন  দুর্গন্ধ কিসের !

নাহ! কোন লাশ নেই, কোন জীবাশ্ব নেই,
কতগুলো মানুষের অমানুষ হবার গন্ধ প্রকট।

দখল জয়ে দেখো কেমন শোক বিলায় অবলীলায়।
হাটের পরে মাঠ, মাঠের পরে ঘাট,
অতপর ওরা পৌঁছে গেল যোনীপথে।
ওখানেও ওদের মৃত্যুর সুখ !
ওখানেও ওদের পঁচন আনন্দ !

মরে যাবি মানুষ ? মরে যা।
পঁচে যাবি মানুষ ! পঁচে যা।
মৃত্যুর বদলে টেনে আন আতরের সুবাস।

***—————————————-***

মোট পড়েছেনঃ ১,৪০৮জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. এমন কঠিন সত্যের উপলব্ধি লেখায় প্রকাশ চাট্টিখানি কথা নয়।
    উঁপর-চালাকি করে দুর্গন্ধ আঁটকে রাখা যায় না, যায় নি।
    আপনি তো দেখছি কবির কবি।
    অনেক অনেক ধন্যবাদ।

  2. দারুন , অনবদ্য। ভাইয়া বিষয়টি আপনি যেভাবে তুলে ধরলেন জাস্ট বিমোহিত হলাম।
    মরে যাবি মানুষ ? মরে যা।
    পঁচে যাবি মানুষ ! পঁচে যা।
    মৃত্যুর বদলে টেনে আন আতরের সুবাস। প্রতিটি লাইন অসাধারণ। শুভ কামনা

  3. “মরে যাবি মানুষ ? মরে যা।
    পঁচে যাবি মানুষ ! পঁচে যা।
    মৃত্যুর বদলে টেনে আন আতরের সুবাস।”
    এতো কঠিন কঠোর ভাষায় মানুষের উপর
    বিশ্বাষ হারাতে চাই না বন্ধু।
    জানি হতাশা আছে। আছে মৃত্যু শোক।
    ব্যর্থতার গ্লানি আছি।
    তবুও লড়ছে মানুষ খোদার শ্রেষ্ট জীব।
    শুভ কামনা।

  4. কতগুলো মানুষের অমানুষ হবার গন্ধ প্রকট”

    মরে যাবি মানুষ ? মরে যা।
    পঁচে যাবি মানুষ ! পঁচে যা।”

    মনে দাগ কেটেনগেলো প্রিয় লেখক। গভীর জীবনবোধের বহিঃপ্রকাশ গঠেছে লেখায়।

মন্তব্য করুন