নিমগ্ন হড়িয়াল

কী চাও তাতো জানিই
জানি বলেই খুন করেছি স্বপ্ন
ছিঁড়েছি সবকটা পাপড়ি
নিজহাতে প্রতিবার কেটেছি উড়ান

জানালায় দিগন্তের হাতছানি
গোধূলি আশকারা
ঘুলঘুলির ফাঁক গলে
উদোম জোছনার মন্ত্রণা…
আমার পিঠে পাখনা গজিয়ে যায়
অনাহুত – বার বার

জানি অসহ্য ঠেকছে সব
চোখ বুজে থাকিনি-কী
নিমগ্ন হরিয়াল
কামুক বাহুর পিঞ্জরে প্রতিদিন

কই; বুকের নদীতে ভেসে থাকা আকাশ
মুছে দিতে পারোনিতো কোনোদিন!

মোট পড়েছেনঃ ৭০৯জন আজ পড়েছেনঃ ০জন

৫টি মন্তব্য

মন্তব্য করুন