মূল লেখায় যান

নিমগ্নের গ্রন্থ-পাঠ

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২৪টি মন্তব্য

 

অভেদ্য নিমগ্নতায় পাঠ করি ঐশী গ্রন্থ
রাতের শেষ প্রহরে পুনঃ পুনঃ, একান্তে,
নেহায়েত অভ্যাসবশত নয়;

ভীতিকর লিপ্ত নির্ভরতায় দুর্বোধ্য ভাষা সৌন্দর্যের
অনড় অস্তিত্বে গড়ে ওঠা নিবিড় আত্মীয়তায়;
লিপি-কৃত কালো-অক্ষর চোখ ভেদ করে
পৌঁছে যায় হঠাৎ আবিষ্কৃত/অধিকৃত
নিত্য নূতনের দিগন্তে;

পাঠ দীর্ঘ থেকে দীর্ঘতর হতে হতে
আজান ভেসে আসে শব্দহীন দীঘল
সাদা প্রজাপতির মত;

শুরু হয়ে যায়, যার যার মত কাগুজে প্রলাপ
দৃকপাত-হীন অনস্তিত্ব থেকে অস্তিত্বের মামুলি প্রবেশে।

ছবি……নেট থেকে।

মোট পড়েছেনঃ ১৪৩জনআজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. এইসময় প্রার্থণা করাটাই মঙ্গল সবার জন্য।নিরবে নিভৃত‌্যে বিধাতাকে স্মরণ করা উচিত। করোনা আমাদের অনেক কিছু শেখালো, করালো যা আমাদের অনেকের ই অভ্যাস ছিল না। ভালো থাকুন সুস্থ থাকুন

  2. অভেদ্য নিমগ্নতায় পাঠ করি ঐশী গ্রন্থ
    রাতের শেষ প্রহরে পুনঃ পুনঃ, একান্তে,
    নেহায়েত অভ্যাসবশত নয়;
    বিপদে আল্লাহ ই একমাত্র ভরসা ভাইয়া।
    তিনিই পারেন সব বিপদ থেকে উদ্ধার করতে।
    শুভকামনা জানবেন ।
    প্রার্থণা আছি। প্রার্থণায় থাকুন সবাই।
    জগতের সকল মানুষের ভালো হোক রইলো এই কামনা।

  3. প্রার্থনার সাথে নৈমিত্তিক অভ্যাস ঠিক রাখুন-
    ঘুম না পেলেও ঘুমের চেষ্টা করুন-

    আর জেগে থাকা অন্য অবসর সময়টা আপনার আমার আমাদের সকলের জন্য প্রার্থনা করুন-

    বিধাতার মন গলবে এমন নিবিড় একান্ত প্রার্থনায়-
    আশা রাখি একদিন উদ্ধার হবে সমগ্র মানব জাতি।

    শুভকামনা

  4. নেহায়েত অভ্যাসবশত নয়;
    ভীতিকর লিপ্ত নির্ভরতায় দুর্বোধ্য ভাষা সৌন্দর্যের
    অনড় অস্তিত্বে গড়ে ওঠা নিবিড় আত্মীয়তায়;
    লিপি-কৃত কালো-অক্ষর চোখ ভেদ করে
    পৌঁছে যায় হঠাৎ আবিষ্কৃত/অধিকৃত
    নিত্য নূতনের দিগন্তে;

    ——–চমৎকার

  5. “অভেদ্য নিমগ্নতায় পাঠ করি ঐশী গ্রন্থ
    রাতের শেষ প্রহরে পুনঃ পুনঃ, একান্তে, “
    এটাই নিজেকে ব্যস্থ রাখার সঠিক সময়।
    ব্যস্থ থাকুন। ভাল থাকুন।
    শুভ কামনা।

  6. আমি এই লেখাটির পাশ কেটে যেতে চাচ্ছিলাম, গিয়েছিও। কিন্তু বারবার, কয়েকবার ফিরে এসেছি। কারণ লেখাটি অস্তিত্বহীন নয়। সমগ্র অস্তিত্ব নিয়ে দাঁড়িয়ে আছে। যত মামুলিই হোক, আমরা আস্থা খুঁজি অস্তিত্বেই 🙂

    এর বেশি মাথায় আসছে না। ভয় লাগে।

    1. এক মাত্র তাঁর-ই সাহায্য চাই, এবং তা পাবো তাও আশায় রাখি।
      তাও এড়িয়ে জান নি দেখে ধন্যবাদ, আল্লাহ আমাদের ভয় কাটিয়ে নিরাপত্তায় জড়াবেন অবশ্যই।
      নিরাপদে থাকুন সবাইকে নিয়ে।