নিঃসঙ্গতার বেলকনি

 

 

মেঘে ঢেকেছে আকাশ,  

বৃষ্টির ফোটায় ফোটায় উষ্ণতা 

নিঃসঙ্গতার বেলকনিতে চাই 

তোমার সরব উপস্থিতি  

এক কাপ চায়ে,  ধোয়া উড়ানো 

ভালবাসার আদলে,  পাশাপাশি 

মিষ্টি,  নরম,  উষ্ণতার ছোয়ায় 

এক প্রহরের গল্পে, বৃষ্টির রিমঝিমে 

আকাশের নীল রঙ হয়ে , 

মেঘের শাবকে ভেসে ভেসে দুজন 

হংস বলাকা হয়ে আমরা 

ডানা ঝাপটাবো দিগন্তের শেষে 

বজ্রের ধ্বনিতে নিবিড় হবো 

অন্ত থেকে অন্তস্থলে, গভীরে 

চুমুতে চুমুতে সিক্ত হবে 

ভালবাসার বুকের প্রান্তর  । 

রচনা কাল ঃ ০৬/১২/২০২১ 

ঢাকা

মোট পড়েছেনঃ ৬১৭জন আজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

মন্তব্য করুন