আমার না দেখা স্বর্গের মেঘ পরী

 মেঘ পরী অই উড়ে যায় দেখো,
হাতে নিয়ে তুলোর মতো পাজা করা মেঘ,
ঠোঁটের কোণে একটু হাসি ।
যেনো হারিয়ে দেয়া খেলার রেস,
পিছে ফেলে সবাইকে।
হেরে যাওয়ার কস্টে ছলছল চোখে দেখি ,
মেঘ পরীর মেঘে ভেসে যাওয়া ,
স্বর্গের পানে তাঁর ইচ্ছের পাখনা মেলা ।।

তাঁকে তেমন চিনিনা , সোনেলায় লেখা তাঁর পোষ্ট গুলোর মাঝে তাঁকে যতটুকু চেনা । তিনি আমাদেরই একজন ছিলেন । নাম নিয়েছিলেন স্বর্গের মেঘ পরী । আমাদের সবাইকে পিছনে ফেলে স্বর্গে চলে গেলেন তিনি ।

উৎসর্গ :  স্বর্গের মেঘ পরী ।

মোট পড়েছেনঃ ৩,০১৬জন আজ পড়েছেনঃ ০জন

৩৩টি মন্তব্য

  1. তাঁর লেখা শেষ কবিতায় কি এমন কোন ইংগিত ছিলো ?
    খুব সুন্দর ভাবে উপস্থাপন করলেন অচেনা পরীর জন্য আপনার আবেগকে
    সহ ব্লগারদের জন্য এই ভালোবাসা , মানুষকে চিনিয়ে দেয় ।
    পরীর জন্য অজস্র দোয়া – ভালো থাকে যেন সে সেখানে ।

    1. ওর কোন একজন প্রিয় মানুষ ওকে নিয়ে লিখেছিলো একটি কবিতা, পোস্ট করে দিয়েছিল এখানে। কবিতাটি পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি।
      মেঘ পরী আমার চলে গেল শ্রাবনের
      বৃষ্টির ফোঁটায় , মেঘ পরী আমার
      চলে গেল
      শীতের ঘন কুয়াশায় ।
      আসবে কি ফিরে ?
      কোন হেমন্তের
      গৌধুলী লগ্নে নীরবে নিভৃতে , ,
      মৌনতা ভেঙে চুপিসারে আমার
      বাহুডোরে ।

      বি:দ্র আমার একজন কাছের মানুষের লেখা

  2. কি আর করার আছে বলেন? আমাদের দেশেতো এখন মানুষের চেয়ে গাড়ির সংখ্যাই বেশী, আর বেশীর ভাগ ড্রাইভারগুলো হচ্ছে জানোয়ার, এই জানোয়ারগুলোর চোখ এতোই প্রখর যে রাস্তা দিয়ে হেটে যাওয়া যুবতীর দিকে তাকিয়ে থেকেও দ্রুতগতিতে গাড়ি চালাতে পারে। নেশা করলেতো সে হয়ে যায় রাস্তার রাজা। লক্ষ্য করা যায় ড্রাইভার যখন পেশা হিসেবে নেয় তখনি তাদের অনেকে মনে করে উপরে উল্লেখিত চরিত্রগুলো ছাড়া তারা উলঙ্গ। আর এতে করেই জীবন দিতে হয় স্বর্গের মেঘ পরীদের।

    1. এবং রাস্তায় নামলে আরেক গাড়ির সাথে প্রতিযোগিতা করা যেনো বাধ্যতামূলক, এবং অবশ্যই এইসব ঘটনার একটার ও কোন বিচার হবেনা। মুখে যা-ই বলি, মাঝে মাঝে এমন দেশে জন্ম নেয়ার জন্য লজ্জাই লাগে 🙁

    1. সবার লেখাই পড়ি, খুব কল্পনা প্রবন আবেগী মেয়ে তার লেখায় সেরকমই মনে হয়েছে ।
      তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ।

  3. ফেইসবুকে জেনেছি এই দুর্ঘটনার কথা। এতটু মেয়ের এভাবে চলে যাওয়াটা খুবই কষ্টের।
    তাকে নিয়ে আপনার অনুভুতি ভালো লেগেছে। অচেনা হলেও সে আমাদের আপন ছিল। আল্লাহ তাকে শান্তিতে রাখুন।

  4. আমরা সবাই মিলে ওর জন্য অনেক প্রার্থনা করি, পরী যেন বেহেশত বাসি হয়। আমরা সবাই তাকে মিস করবো । ব্লগ সঞ্চালকের কাছে আমার অনুরোধ প্রতি বছর এই দিনে অন্তত তাকে যেনো আমরা স্মরন করি ।

  5. শুরু শেষের জন্যই হয়। কিন্তু কিছু শেষ অপ্রত্যাশিত, কিছু শেষ রেখে যায় কিছু প্রশ্ন, কিছু আক্ষেপ। কিছু শেষ উগরে দেয় না বলা ভালোবাসাগুলোকে। ভালো থাকিয়েন মেঘ পরী, স্বর্গেই হোক আপনার অন্তিম ঠিকানা।

মন্তব্য করুন