ধর্ষিতার আর্তনাদ

বিবসনা, ধূলোমাখা শরীরটা পড়ে ছিল রাস্তার ধারে,
ছোপ ছোপ রক্তের দাগ পশুত্বের আঁচড়ে।
হায়েনার কামার্ত লালসার শিকারে,
শেষ হয়ে গেল নব-যৌবন বেঘোরে‌।
কত আশা, আকাঙ্ক্ষা নিমিষেই রইলো পড়ে,
হঠাৎ আসা এক দমকা ঝড়ে।

পাখিরা ডানা ঝাপটালো তরুণীটির আত্নচিৎকারে-
কারো কানে পৌঁছাল না তা ব্যস্ততার ভারে।
নিস্তেজ হয়ে গেল দেহটি অমানুষটির তরে,
কান্না-হাসি, সুখ-দুঃখ হারিয়ে গেল আকাশপাড়ে।
যোনিপথের মানচিত্র অন্ন ভেবে ছিন্নভিন্ন করে-
হাসলো ক্রুর হাসি ক্ষুধার্ত নেকড়ে;
বুক, ঠোঁট, ঘাড়ে লালসার ঢেউ আছড়ে পড়ে।

মোট পড়েছেনঃ ৮৫৭জন আজ পড়েছেনঃ ০জন

৩২টি মন্তব্য

    1. আমি কি মহারাজ নাকি যে শয়তান, স্বর-ব্যঞ্জনবর্ণ আমাকে লেখা দিবে, শিখাবে/ লিখতে বসলেই খাতা খুলে যাবে লেখার আলিঙ্গনে? প্রথম মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 🍉🥭🍐 জৈষ্ঠ্যের ফল খান

  1. নারীর প্রতি মর্মান্তিক নির্দয় নিষ্ঠুর আচরণ আর কতকাল দেখতে হবে। শুনতে হবে ধর্ষিতার আর্তনাদ। এমন দেশ সমাজ আমরা চাই না। মানবতা জাগ্রত হোক আদিম পশুত্ব বিদায় হোক। শুভ কামনা রইল কবি।

    1. অসংখ্য ধন্যবাদ ভাইয়া। খুব খুশি হলাম মন্তব্যে। মানবতা জাগ্রত হোক, আদিম পশুত্ব বিদায় হোক। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো

    1. অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্যের জন্য। সত্যিই জানিনা কবে দূর হবে, আদৌ হবে কিনা তাও জানিনা। শুভ কামনা রইলো

    1. একদম ঠিক বলেছেন। কেন হয় এমনটা তার রহস্য আজো উদঘাটিত হয়নি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া । ভালো থাকুন নিরাপদে থাকুন

  2. খবরের কাগজে ধর্ষন শব্দটা সবচেয়ে বেশি আমাকে মর্মাহত করে।
    এর শেষ কোথায়.?
    নারী নিরাপদে বেঁচে থাকার স্বাধীনতা নেই কেন.?
    এমন হাজারটা প্রশ্ন মনে আসে, উওর খোঁজে পাই না 😥

    খুব সুন্দর লিখছেন দিদি ভাই।
    ভালো থাকবেন, শুভ কামনা রইল।

    1. আমি ও জানিনা এর শেষ কোথায়, কেন এমন হচ্ছে বারবার। শিশুরাও যখন বাদ যায় না তখন খুব কষ্ট লাগে। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। শুভ কামনা রইলো

    1. হুম দাদা তুলে আনলাম । চারিপাশে এখনো ধর্ষণের প্রকোপ কমছে না। তাই লিখলাম একটু সাহস করে। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা দাদা। নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। নিরন্তর শুভকামনা

  3. ধর্ষনের মত ব্যাধির কারণে জীবন আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। ধর্ষক রা অপরাধ করা সত্ত্বেও বুক ফুলিয়ে হাঁটছে শুধুমাত্র আইনের যথাযথ প্রয়োগ নেই বিধায়। শিশুরাও এই লোলুপতার শিকার। কবিতাটা বর্তমান সময়োপোযোগী। ভালো লেগেছে বেশ।

    1. এটাই কষ্টের আপু যে শিশুরাই এখন শিকার হচ্ছে বেশি। শিশুদের কি দোষ! সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। শুভ কামনা রইলো

  4. এমন ঘটনা গুলো কানে এলেই মনে হয় পৃথিবীতে কোন সৃষ্টিকর্তা/ বিধাতা/ ঈশ্বর কেউ নেই।
    আমি এসব পোস্টে কমেন্ট করতে পারি না দিদি।
    ক্ষমা করবেন।

    কবিতা ভালো হয়েছে,
    শুভ কামনা 🌹🌹

    1. ধন্যবাদ আপনাকে। সত্যিই এসব ভাবলেই শিহরিত হই। তবুও বিষয়টি নিয়ে লিখলাম । ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছাত্রী ধর্ষণের শিকার হলো সেটা নিয়েই লিখলাম। ভালো থাকুন সুস্থ থাকুন

  5. লেখা পড়ে থমকে গেলাম আপু। একটু মুহূর্তকে নিখুঁতভাবে লেখায় ফুটিয়ে তোলা চাট্টিখানি কথা নয়!

    অসাধারণ লিখেছেন অবশ্যই।

    শুভকামনা সবসময়।

    1. অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনাদের অনুপ্রেরণায় ধন্য হয়ে যাই। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো আপনার জন্য ও

    1. তা ঠিক। বাস্তব বড় নির্মম আর বেদনার। এই ব্যাপারে কেউই এগিয়ে আসেনা ধর্ষিতার পাশে।পরিবার , সমাজ, প্রশাসন সবাই মুখ লুকায়। ভালো থাকুন সুস্থ থাকুন

  6. সমাজে এই বিভৎসতা কবে দুর হবে তাই ভাবছি। এমন অবস্থা ভাবলে কস্ট পায় মন।
    কবিতায় বাস্তবতা ফুটে উঠেছে।

    শুভ কামনা ছোটদি।

    1. অসংখ্য ধন্যবাদ দাদা ভাই সুন্দর মন্তব্যের জন্য। এমন দিন কি চিরতরে বিলীন হবে ! সেদিন পৃথিবীটা সত্যিই সুন্দর হবে। ভালো থাকুন সুস্থ থাকুন

      1. অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার কবিতা পড়ার জন্য। হ্যাঁ স্পর্শকাতর বিষয় তুলে ধরেছি। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো

    1. বিদ্রোহ তো অবশ্যই আছে। আমরা বধির হয়ে থাকি , দেখেও দেখি না কিছু ব্যস্ত নগরে এমন ঘটনা ঘটছে তাও মহাসড়কে । আপনি কৈ থাকেন ভাইয়া? ইদানীং আপনার লেখা, মন্তব্য পাচ্ছিনা নিয়মিত। ব্যস্ত নাকি আপনার বাবা অসুস্থ তাই এমন হচ্ছে?

মন্তব্য করুন