তোমার কথা ভেবে

সকালের আলস্যতা কাটে তোমার কথা ভেবে;
ভোরের আচ্ছন্নতা কেটে বেলা আসে ,
শুধু তোমার কথা ভেবে।
দুপুরের ক্লান্তিতে সতেজতা ফিরে আসে-
তোমার কথা ভেবে।
বিকালের একাকীত্ব কাটে তোমার কথা ভেবে;
সন্ধ্যার স্নিগ্ধতা আসে তোমার কথা ভেবে।
রাতের আঁধার নামে তোমার কথা ভেবে।
নয়নের অশ্রু ঝরে তোমার কথা ভেবে।

মনের দীপ জ্বলে তোমার কথা ভেবে;
মুখে বুলির ফুলঝুরি ঝরে-
তোমার কথা ভেবে।
সারাদেহে আকুলতা জাগে-তোমার কথা ভেবে।
রাতের নিদ্রা ভাঙ্গে তোমার কথা ভেবে।
স্বপ্নের মাঝে মন চায় হারাতে-তোমার কথা ভেবে;
সুখে অনাবিল আনন্দ জাগে-তোমার কথা ভেবে।
চোখের সব ভাষা বলে তোমার কথা ভেবে।
পথ চেয়ে সময় কাটে তোমার কথা ভেবে;
নিশুতি রাত ভোর হয় তোমার কথা ভেবে।
তুমি যে আমার দেবতা, ঈশ্বর- প্রাণের চেয়ে প্রিয়।

মোট পড়েছেনঃ ১,১৩৩জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. “নিশুতি রাত ভোর হয় তোমার কথা ভেবে।
    তুমি যে আমার দেবতা, ঈশ্বর- প্রাণের চেয়ে প্রিয়।“

    বেশী ভাবলে দিদি অসুস্থ হবেন
    কাউকে দেব তুল্য ভাবলে ঠকতে পারেন।
    হা হা হা।
    অনেক সুন্দর। শুভ কামনা।

  2. “নিশুতি রাত ভোর হয় তোমার কথা ভেবে।
    তুমি যে আমার দেবতা, ঈশ্বর- প্রাণের চেয়ে প্রিয়।“

    খুব ভালো লাগলো দিদি, আপনার জন্য শুভ কামনা।

  3. ইস সব বললেন শুধু তোমার কথা ভেবে নাওয়া-খাওয়া যাচ্ছি ভুলে- এটুকু যুক্ত করলেই ষোলকলা পূর্ণ হতো আপু।

    প্রেমতো এমনই হয়। ভালো থাকবেন সবসময়।

মন্তব্য করুন