অঙ্গনা তুমি স্রোতস্বিনী
নাকি অশ্বের পায়ের নল?
তুমি জন্মদাত্রীর গর্ভ কষ্ট-
নাকি পদ্মপাতার জল?
তুমি নির্যাতিত একরোখা-
কেউ ডাকে পতিতা,
কারো তুমি মায়ের আঁচল;
প্রিয়তমা বনিতা।
তুমি ধানের মঞ্জুরী স্নিগ্ধ শরৎ
উড়ন্ত শান্তি কপোত,
তুমি তুঙ্গ, তুমি তমিস্রা-
আবার নিশুতি পুর্ণিমা রাত!
তোমার যেমন খ্যাতি আছে তেমনি আছে বদনাম;
শত্রুর তুমি আশীবিষ-
অনাদৃত অনির্বান।
পিতার কাছে পুত্রী তুমি
কামুকের চোখে কামিনী-
প্রেমিকের টানে প্রেমিকা তুমি,
স্বামীর ঘরে ভামিনী;
ক্ষণে ক্ষণে বদলে তোমার
ধরা-বাঁধার নাম,
তুমি ছাড়া অচল পুরুষ তবুও পাবেনা দাম।
হে প্রসূতি!
হে কলত্র!
হে দুহিতা!
তুমি নিদর্শন এ ভুবনের মাঝে-
রেখেছো অগ্রনী ভুমিকা,
স্তিতি তোমাকে যাই করুক তুমিই সঠিক ধারা;
সব আয়াস ক্ষোভ ভুলে
প্রসিদ্ধ তুমি,
তুমি যে জগতের মা।
মোট পড়েছেনঃ ৭১৮জন
আজ পড়েছেনঃ ০জন
মায়ের অকৃত্রিম রূপ লেখায় উঠে এসেছে তীব্র ভাবে।
ধন্যবাদ ভাই, মন্তব্য কৃতজ্ঞতা।
“তুমি নির্যাতিত একরোখা-
কেউ ডাকে পতিতা,
কারো তুমি মায়ের আঁচল;
প্রিয়তমা বনিতা।“
অনেক ভালো লাগলো
শুভ কামনা
গুরুজী শুভকামনা ও ভালবাসা রইলো।
অসাধারণ আরো একটি কবিতা পেলাম। শুভ কামনা রইল
আপনার মন্তব্যে অনুপ্রেরিত, শুভ কামনা রইলো প্রিয় লেখিকা।
অনেক ভালো লাগলো
ধন্যবাদ ভাই সৈকত ভাল থাকুন।
ফুটিয়ে তুলেছো অপরূপ-রূপে মায়ের বর্ননা।ভীষণ ভাললাগা রেখে গেলাম নাতী।
নানী এইখানে আপনিও আছেন প্রিয় বনিতার মাঝে-
আমার নানাজীকে দেইখা রাইখেন।
ভালো লিখেছেন ,ভালো লেগেছে ।
অসংখ্য ধন্যবাদ ভাই প্রিয়।
সব আয়াস ক্ষোভ ভুলে
প্রসিদ্ধ তুমি,
তুমি যে জগতের মা।
চমৎকার উপস্থাপন। দুর্দান্ত শব্দ চয়ন
ধন্যবাদ শ্রদ্ধেয় লেখিকা, মন্তব্যে কৃতজ্ঞতা।
ভালো লাগলো ।চমৎকার উপস্থাপন।
ধন্যবাদ উস্তাদ।
নারী বিভিন্ন জনের কাছে ভিন্ন ভিন্ন রকম,
ভালো লাগা কবিতায়।
ধন্যবাদ ভাইয়া।
ভালো লিখেছেন। নারীর রুপ এক এক জনের কাছে এক এক রকম তবে যে রুপেই আসুক পুরুষের পাশে মমতা নিয়ে যে মানুষটি ছায়ার মত থাকে সে একজন নারীই। হতে পারে মা, হতে পারে বোন কিংবা হতে পারে প্রেয়সী।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
নারীর ভিন্ন ভিন্ন রুপ লেখায় দারুণভাবে ফুটে উঠেছে। প্রতিটি লাইনই বাস্তব।
ভালো লিখেছেন ভাই।
ধন্যবাদ ভাইয়া,
একটা বিতর্কিত পোস্ট সাঁজাচ্ছি-
আপনি অনুমতি দিলে ম্যাসেঞ্জারে পাঠিয়ে দিবো প্রথমে, পড়ে গ্রীন সিংগেল দিলে ব্লগে প্রকাশ করবো।
আচ্ছা, পাঠাবেন। তবে এসব বিষয়ে জিসান ভাই অভিজ্ঞ বেশি।
তুমি ধানের মঞ্জুরী স্নিগ্ধ শরৎ
উড়ন্ত শান্তি কপোত,
তুমি তুঙ্গ, তুমি তমিস্রা-
আবার নিশুতি পুর্ণিমা রাত!
তোমার যেমন খ্যাতি আছে তেমনি আছে বদনাম;
শত্রুর তুমি আশীবিষ-
অনাদৃত অনির্বান।
.
অনন্য এক কাব্যকথন।
ভালো লাগলো দাদা।
অসংখ্য ধন্যবাদ বন্ধু প্রিয়।
পিতার কাছে পুত্রী তুমি
কামুকের চোখে কামিনী-
প্রেমিকের টানে প্রেমিকা তুমি,
স্বামীর ঘরে ভামিনী;
ক্ষণে ক্ষণে বদলে তোমার
ধরা-বাঁধার নাম,
তুমি ছাড়া অচল পুরুষ তবুও পাবেনা দাম।….
প্রকৃত পুরুষ নারীর মূল্যায়ন করেন অকৃপণ হয়ে।
যেমন আপনি করেছেন সম্পুর্ন কবিতায়। ☺
শুভ কামনা সময়ের জন্যে 🌹🌹
অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন।
সুন্দর সুন্দর উপমায় সাজানো কবিতা! ভাল লাগলো!!
ধন্যবাদ ভাই প্রিয়, ভালো থাকুন।