তুমি ছিলে

তুমি ছিলে ৭ই মার্চের রেসকোর্স ময়দানে,
তুমি ছিলে মুক্তিকামী জনতার মুক্তির মিছিলে।
তুমি ছিলে অবিচল, অনড় সোনার ছেলেদের যুদ্ধজয়ে,
তুমি ছিলে অজর, জাতির পিতা-
বন্দী কারাগারে।
তুমি ছিলে মুক্তিযুদ্ধের সম্মুখ সমরে,
তুমি ছিলে লাখো শহীদের বুকের পাঁজরে।

তুমি ছিলে বীরাঙ্গনাদের ভালোবাসার সতীত্বে,
তুমি ছিলে মৃত মায়ের আঁচলে শিশুর দুগ্ধপানে।
তুমি ছিলে স্বাধীনতার ধমনী- শিরাতে,
তুমি ছিলে পাক- হানাদের যম আতঙ্কে।
তুমি ছিলে সন্তান হারানো অর্ধনগ্ন মায়ের ক্রন্দনে,
তুমি ছিলে স্বামী হারানো বিধবার বৈধব্যে।
তুমি ছিলে রাজাকার আলবদর দের মৃত্যু শঙ্কাতে,
তুমি ছিলে দেশদ্রোহী,মীরজাফরদের দুঃস্বপ্নের থাবাতে‌।

মোট পড়েছেনঃ ১০৬জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. একজন বঙ্গবন্ধু, একটি তর্জনী, সেই ভারাট কণ্ঠস্বর। আমি বাঙালি আমাদের দাবায়ে রাখতে পারবা না। সেই ভাষণ যখনি শুনি মনে শিহরণ জাগে। বারবার শুনতে ইচ্ছে করে। আর আপনার লেখায় বঙ্গবন্ধুকে নতুন করে পেলাম।

    খুব সুন্দর লিখেছেন আপু।

মন্তব্য করুন