তুমি এমন কেন???

তুমি কেন এমন???

তোমাকে নিয়ে ভাবতে ভাবতে সত্যি আমি বড় ক্লান্ত আজ,

আমার সব প্রিয় জিনিস শুধুমাত্র  তোমার জন্য হারিয়ে যাচ্ছে, যেমন আমার শখের সাজ,আর প্রয়োজনীয় কাজ😭😭😭

আজ আর আমি শখ করে কাঁচের চুড়ি কিনি না,

রাস্তায় বেলি ফুল দেখলে চিৎকার করে ডাকি না।

আজকাল প্রচুর বৃষ্টি হয়,গাছে এত সুন্দর কদমফুল,,,,,

কিন্তু তবু আর আগের মতো সেই ফুল দিয়ে বাঁধি না আমার চুল।

তুমি বলতে আমার মুখের হাসি নাকি তোমার খুব ভালো  লাগে,আমার মিষ্টি মুখখানি দেখলে তোমার অন্তর জুড়ায়,????

কিন্তু আজকাল আর আমাকে আর তোমার ভালো  লাগে না,

আর কেউ এই অন্তরের খবর নেয় না,

বরং তোমার আমাকে এই ধীরে ধীরে দেয়া কষ্টগুলো আমাকে ভিতর ভিতর বড্ড পোড়ায়😭😭😭

রাগী ছেলে, তুমিতো জানতে আমি বড্ড বেশি অভিমানী,তবু্ও কেন  আমাকে এভাবে ছেড়ে দিচ্ছ তুমি?

আমিতো ভালোবাসা,আর তোমার একটু স্পর্শ ছাড়া চাইনি তোমার কাছে নামিদামি??

তবে কেন তোমার আজ এত অবহেলা??

কেন আমাকে এত এত এত বেশি কাঁদিয়ে আমার এই ছোট্ট সুন্দর, সহজ, সরল জীবন নিয়ে করছো তুমি খেলা??

আমিতো আগেই ছিলাম ভালো,  এই তুমিটাকে যখন চিনতাম না,তখন আমার সবকিছু ছিল,ছিল আমার সজীব, সতেজ, সুন্দর একটা মন,,,,

তুমি আমার জীবনে এসে আমার সবকিছু চুরমার করে দিলে,

অথচ দেখ,তুমি কিন্তু ঠিকই আমার কাছ থেকে সত্যি খুব বেশি বেশি ভালোবাসা পেলে।

যদি এমনি করবে তবে কেন এসেছিলে নতুনের সন্ধানে,,,

একটা সময় ছিল যখন কত সময়, কত গল্প করতে কানে কানে।

আজ সেগুলো শুধুই স্মৃতি।।

হয়তো এটাই তোমার আচরনের অনবদ্য নীতি😥😥😥

তবুও তোমাকে আমার বড় বেশি প্রয়োজন,,,,,,,,

তুমি যেমনি হও, তেমনি।।।

অভিযোগ করছি না,,,,আমি জানি তোমার ধরনই অন্যরকম।।।

তাইতো যদিও বুঝি তুমি আমাকে তোমার মত ভালোবাস তবু বুঝি তুমি তো সবার থেকে ব্যাতিক্রম।।

তবুও মনকে মাঝে মাঝে বোঝাতে পারি না,,,,

তাই তোমার কাছে আজ আর আর কিচ্ছু আশা করি না।

তুমি তো জানো তোমার এই পাগলীটা একটু বেশি ভালোবাসে তোমাকে,,,,,কবে বুঝবে আমার আদরের রাগী ছেলে,,,,,,

ইশ খুব ইচ্ছে করছে,খুব ইচ্ছে হচ্ছে যদি তোমায় একটা বার আজ দেখতে পেতাম,

তখন সব অভিমান দুর হয়ে যেত তোমায় কাছে পেলে।।।

হায়রে রাগী ছেলে,কবে যে তুমি আমাকে আমার মত ভালোবাসবে,

কবে যে আমাকে জড়িয়ে কপালে আলতো করে একটু আদর দিবে??

কবে কবে কবে?????

জানি কোন উত্তর নেই তোমার কাছে?

যত অনুভুতি,যত ভালোবাসা,যত আবেগ, শুধু আজ মলিন হয়ে গেছে আমার কাছে।।।

আর ভালো লাগে না।।।।

আর ভাবতে ও ইচ্ছে করে না।।।

তুমিতো বুঝবে না কখনো আমাকে আমার মত,,,,,,,

তাই  দুঃখ,বেদনা,তোমাকে পাওয়ার আকাংখা,

সব আমাকে   অক্টোপাসের মত জড়িয়ে থাকে,,,রাগী ছেলে আর এভাবে আর চলবে কত???

তাইতো সবসময় বলি,

তুমি এমন কেন আমার আদরের রাগী ছেলে???????

মোট পড়েছেনঃ ১,৭৪৯জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. কথায় আছে আদরে-আদরে মানুষ বাঁদর হয়, তেমনি করেই হয়তো এতো-শত অনুরাগের চাপায় পড়ে রাগী ছেলেটা বদরাগী হয়ে গেছে 🙂 🙂
    কি আর করার, এমনি করেই ভালোবেসে যায়, ভালোবাসাময় কবিতা পড়ে আমরা ধন্য হই।

    শুভ কামনা আপু 🌹🌹

    * শিরোনাম এবং লেখায় অতিরিক্ত স্টিকার/ইমো ব্যবহার করলে লেখার সৌন্দর্য হানী ঘটে। এগুলো না দেয়াই ভালো 🙂

  2. আহারে!এরকম রাগী মানুষ আমার ভীষন পছন্দ। ভালোবাসে কিন্তু প্রকাশ করে রাগ দিয়ে। ছেড়ে যায়না কখনও।বুঝলি পাগলি। ভালো লিখেছিস। লিখতে থাক। শুভ কামনা ও ভালোবাসা রইল।

  3. রাগের অন্য রুপ দেখলাম। রাগ অভিমান না থাকলে ভালোবাসা পরিপূর্ণ হয়না। আপনার মানুষ টি আপনাকে ভালবেসে আরো আপন হোক। শুভ কামনা রইলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন

  4. আমি যেমন আছি, তেমন রব.………
    বদলাতে পারবনারে।
    আসলেও চাওয়া পাওয়া কখন কিরকম হয় জানিনা। মন কি তাই বুঝলাম এহন।

    তাই প্রেমের সময় ই দারুন উপোভোগ করার আরক সময়। তেমন চাওয়া পাওয়া থাকেনা শুধুই রসাত্বক, মধুময়, রোমান্স থাকবে। রোমানটিকতায় থাকবে……।

  5. তাই তো, সে যে কেন এমন? মিষ্টি মুখটার একটু প্রশংসার করেই দেখুক না, কত ভালোবাসে সে তাকে!
    ভালো লাগলো আপনার লেখা।
    ভালো থাকুন সবসময়।

  6. বেশি আদরে সন্তান নষ্ট। বেশি ভালোবাসায় মনে কষ্ট! বেশি চাইতে গেলে অল্পও পায় না। কম চাইলে এতো পায়, তা ভাবাও যায় না!
    আপনার কবিতা আর আমার নিজের অনুভূতি।
    শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি।

  7. অভিমানী লেখা পড়ে মনে হচ্ছে মাঝেমধ্যে বাঁদর হওয়াই উত্তম। বাঁদর হলে আদর ভালোবাসা বেশি পাওয়া যায়।

    ভালো থাকুন আপু। শুভকামনা রইলো।

মন্তব্য করুন